24/07/2020
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়!!
E ইউনিট/BBA
মাঝে মাঝেই ভর্তি পরীক্ষার্থীদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের E Unit/BBA-এর জন্যে কি পড়তে হবে এবং কোন জায়গা থেকে পড়তে হবে, প্রশ্নের ধরন কেমন হয়, সিট কয়টি ।
সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম ।
প্রশ্ন: E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এ কোন কোন বিষয়ে ভর্তি হওয়া যায়?:
E Unit এ মোট 4 টি বিভাগ রয়েছেঃ
1। ফিন্যান্স & ব্যাংকিং বিভাগ
2। মার্কেটিং বিভাগ
2। একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম বিভাগ
4। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
এই ৪ টি সাবজেক্টের শর্তসমূহ নিম্নরূপঃ
এই ৪ টি বিষয়ের যে কোনো বিষয় পেতে হলে
* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
* উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখা মোট জিপিএ ৭.৫০ এবং উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা/মানবিক ও অন্যান্য শাখা মোট জিপিএ ৭.০০ পেতে হবে
এবং
* HSC তে ইংরেজীতে B গ্রেড এবং গণিত/অর্থনীতি /হিসাববিজ্ঞান /ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় B গ্রেড থাকতে হবে ।
Note : BBA, JU -তে Math বলতে school level এর General Math আসে।
Note : বাংলা তে ব্যাকরণ অংশ থেকেই প্রশ্ন আসে বেশি। Text বই(১ম পএ) থেকে প্রশ্ন আসে না বললেই চলে, আসলেও ২/১ টা। তাই যারা HSC তে বাংলা বই এর পরবর্তন নিয়া দুশ্চিন্তায় আছেন, তারা একেবারেই দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন, কারণ এর প্রভাব আপনাদের উপর একেবারে পড়বে না বলেই আশা করা যায় ।
প্রশ্ন: Mark distribution?
উত্তর: Total : 100
English : 30
Math : 15
Bangla : 15
Accounting + Management:20
GPA : 20
এসএসসি ফলাফলকে ১.৫ এবং এইচএসসির ফলাফলকে ২.৫ দ্বারা গুন করে এসএসসি এবং এইচএসসিতে ২০ এ তোমাদের কত নম্বর থাকে সেটি হিসাব করা হবে।এই ২০ এবং ভর্তি পরীক্ষার ৮০ মোট ১০০ নম্বরের পরীক্ষা।
E Unit( বিজনেস স্টাডিজ অনুষদ ) এর বই সাজেশন :
বাংলা প্রান্তর, ছায়ামঞ্চ Competitive English , MATH SUMMIT, ছায়ামঞ্চ Business Studies, ছায়ামঞ্চ এর E ইউনিটের প্রশ্নব্যাংক, ছায়ামঞ্চ Admission Vocabulary.
সকল বইয়ের নতুন এডিশন ( New Edition 2020) পাওয়া যাচ্ছে। শীঘ্রই বই সংগ্রহ করে পড়া শুরু করো।
বইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যেকোনো স্থানে পেতে যোগাযোগ - 01612208814, 01758873542
এই নাম্বারগুলোতে কল করলে ওরাই বই পাঠানোর ব্যবস্থা করবে।
পরীক্ষা পদ্ধতি?
প্রশ্ন বাংলায় হবে। মোট 100 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। এজন্য ছাত্রছাত্রীদের মাধ্যমিকের প্রাপ্ত জিপিএকে 1.5 দ্বারা ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত জিপিএকে 2.5 দ্বারা গুন করে এই দুই এর যোগফল 80 নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট 100 নম্বরের ভেতর মেধা তালিকা প্রস্তুত করা হবে। MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য 0.20 নাম্বার কাটা যাবে। মোট 80 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় 55 মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে 5 মিনিট সময় দেয়া হবে।
প্রশ্ন: আসন সংখ্যা (ছেলে+ মেয়ে) কত?
উত্তর:
আসন সংখ্যাঃ
ছাত্র + ছাত্রী = মোট।
* মার্কেটিং : ২৫+২৫=৫০
* ফিন্যান্স এন্ড ব্যাংকিং: ২৫+২৫=৫০
* ম্যানেজমেন্ট স্টাডিজ: ২৫+২৫=৫০
* একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম : ২৫+২৫=৫০
মোট আসন: ১০০ + ১০০ = ২০০ টি
ভর্তি পরীক্ষার ফলাফলে ছেলে এবং মেয়েদের আলাদা তালিকা প্রকাশ করা হয়।এবং ছেলে ও মেয়েদের প্রতিযোগিতাও আলাদা হয়।
হতে চাও জাবিয়ান? হতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী?