27/05/2026
ত্যাগ, সংযম ও আনন্দের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। 🕋
"বাংলাদেশ স্কাউটস, পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল (PCCS) স্কাউট গ্রুপ"-এর পক্ষ থেকে সকল স্কাউট সদস্য, অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🤝❤️
কোরবানির প্রকৃত শিক্ষা আমাদের জীবনে বয়ে আনুক আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা। আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং আনন্দের ভাগাভাগি করে নিই।
ঈদ হোক আনন্দের, ঈদ হোক সেবার ও ত্যাগের।
ঈদ মোবারক! 🌙