18/07/2026
আলহামদুলিল্লাহ, বিগত বছরের ন্যায় এ বছরও হামিউল ইসলাম দারুল উলুম মাদরাসা, কাজিরহাট শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে ২ দিন ব্যাপী ২য় বার্ষিক বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক কল্যাণ ও সফলতার জন্য হামিউল ইসলামের সকল মুহিব্বীন-মুতাআল্লিকীন ও শুভাকাঙ্ক্ষীর নিকট আন্তরিক ভাবে দোয়া কামনা করছি। এবং আরো দোয়া চাচ্ছি, আল্লাহ তায়ালা যেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সাবলিলভাবে নিজ নিজ বিষয় বস্তু উপস্থাপনের তৌফিক দান করেন।