বড়বিঘাই ইউনিয়ন কৃষি কলেজ, পটুয়াখালী।

  • Home
  • Bangladesh
  • Patuakhali
  • বড়বিঘাই ইউনিয়ন কৃষি কলেজ, পটুয়াখালী।

বড়বিঘাই ইউনিয়ন কৃষি কলেজ, পটুয়াখালী। কৃষি ডিপ্লোমার গুরুত্ব অনুধাবন করে ২০০৪ সালে যাত্রা শুরু হয় বড়বিঘাই ইউনিয়ন কৃষি কলেজ, পটুয়াখালী।

অপরিশোধিত তেল থেকে কীভাবে পেট্রল, ডিজেল, কেরোসিন, বিটুমেনসহ নানা জিনিস তৈরি হয়?🔥দেখুন ভগ্নাংশীয় পাতন প্রক্রিয়ার সুন্দর ড...
10/04/2026

অপরিশোধিত তেল থেকে কীভাবে পেট্রল, ডিজেল, কেরোসিন, বিটুমেনসহ নানা জিনিস তৈরি হয়?

🔥দেখুন ভগ্নাংশীয় পাতন প্রক্রিয়ার সুন্দর ডায়াগ্রাম।
তেল শুধু জ্বালানি নয়, আধুনিক জীবনের ভিত্তি!
#তেলশোধন

কৃষি কলেজ কর্তৃক তরমুজ চাষ প্রজেক্ট পরিদর্শন
31/03/2026

কৃষি কলেজ কর্তৃক তরমুজ চাষ প্রজেক্ট পরিদর্শন

গাঁদার রাজ্যে বিচরণ...... (!)
02/03/2026

গাঁদার রাজ্যে বিচরণ...... (!)

17/12/2025
02/11/2025

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি না
সমাধান: Looka.com

সমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাই
সমাধান: Remove.bg

সমস্যা: আমি রঙের কম্বিনেশন ঠিক করতে পারি না
সমাধান: Coolors.co

সমস্যা: ফন্ট মিলাতে পারি না ডিজাইনে
সমাধান: Fontjoy.com

সমস্যা: আমি অটো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাই
সমাধান: Brandmark.io

সমস্যা: ইলাস্ট্রেশন বানাতে পারি না
সমাধান: Illustroke.com

সমস্যা: UI আইডিয়া তৈরি করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি প্রোডাক্ট মকআপ বানাতে চাই
সমাধান: Smartmockups.com

সমস্যা: রিয়েলিস্টিক ফটো এডিট করতে পারি না
সমাধান: Photoroom.com

সমস্যা: আমি ভিজ্যুয়াল কনসেপ্ট দ্রুত বানাতে চাই
সমাধান: Kittl.com

Fontjoy helps designers choose the best font combinations. Mix and match different fonts for the perfect pairing.

05/10/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে ...
05/10/2025

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!

😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜
★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

বাচ্চাদের সাধারণত আমরা কি কি টিকা দিয়ে থাকি✅✅EPI Schedule মনে রাখার সহজ টেকনিক :-  Mnemonics : DPT হাঁটি হাঁটি পা পা MRT...
18/08/2025

বাচ্চাদের সাধারণত আমরা কি কি টিকা দিয়ে থাকি✅✅

EPI Schedule মনে রাখার সহজ টেকনিক :-
Mnemonics : DPT হাঁটি হাঁটি পা পা MRT
D = Diphtheria
P = Pertussis
T = Tetanus

হাঁটি (H) = Hepatitis B
হাঁটি (H) = Hemophilus Influenza B
পা (P) = Pneumococcal Pneumonia
পা (P) = Poliomyelitis

M = Measles
R = Rubella

T = Tuberculosis

🖊️ কখন কোন টিকা দেওয়া হয়?

Mnemonics : DPT হাঁটি হাঁটি পা পা MRT
D = Diphtheria
P = Pertussis
T = Tetanus
হাঁটি (H) = Hepatitis B
হাঁটি (H) = Hemophilus Influenza B
N.B: এই পাঁচটি Vaccine কে একত্রে Pentavalent Vaccine বলা হয়।

রোগের নাম : ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টাংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি
টিকার নাম : পেন্টাভ্যালেন্ট টিকা (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব)
ডোজ : 0.5 এমএল
ডোজের সংখ্যা : 3
ডোজের মধ্যে ন্যূনতম বিরতি : 4 সপ্তাহ
টিকা শুরু করার সঠিক সময় : 6 সপ্তাহ,১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ
টিকাদানের স্থান : উরুর মধ্যভাগের বহিরাংশে (On upper & outer part of mid thigh - Left side)
টিকার প্রয়োগ পথ : মাংসপেশী (Intramuscular-IM)

🖊️ পা (P) = Pneumococcal Pneumonia
রোগের নাম : নিউমোকক্কাল নিউমোনিয়া
টিকার নাম : পিসিভি টিকা (PCV)
ডোজ : 0.5 এমএল
ডোজের সংখ্যা : 3
ডোজের মধ্যে ন্যূনতম বিরতি : 4 সপ্তাহ
টিকা শুরু করার সঠিক সময় : 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ
টিকাদানের স্থান : উরুর মধ্যভাগের বহিরাংশে (On upper & outer part of mid thigh -Left side)
টিকার প্রয়োগ পথ : মাংসপেশী (Intramuscular - IM)

🖊️ পা (P) = Poliomyelitis
রোগের নাম : পোলিওমাইলাইটিস
টিকার নাম : ওপিভি (OPV)
ডোজ : 2-3 ফোঁটা অথবা নির্দেশনা অনুসারে
ডোজের সংখ্যা : ৪
ডোজের মধ্যে ন্যূনতম বিরতি : 4 সপ্তাহ
টিকা শুরু করার সঠিক সময় : 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ
টিকাদানের স্থান : মুখে
টিকার প্রয়োগ পথ : মুখে

🖊️ M = Measles
R = Rubella
রোগের নাম : হাম ও রুবেলা
টিকার নাম : এমআর টিকা
ডোজ : 0.5 এমএল
ডোজের সংখ্যা : 1
ডোজের মধ্যে ন্যূনতম বিরতি :
টিকা শুরু করার সঠিক সময় : হামের টিকা 9 মাস বয়স পূর্ণ হলে এবং রুবেলার টিকা ১৫ মাস বয়স পূর্ণ হলে দেয়া হয়।
টিকাদানের স্থান : উরুর মধ্যভাগের বহিরাংশে-ডান উরুতে ( Upper & outer part of right mid thigh - Right side)
টিকার প্রয়োগ পথ : চামড়ার নীচে (Subcutaneous)

🖊️ T = Tuberculosis
জন্মের সময়: জন্মের সময় সাধারণত বিসিজি টিকা দেওয়া হয়, যা যক্ষ্মা রোগ থেকে রক্ষা করে।

রোগের নাম : যক্ষা (Tuberculosis)
টিকার নাম : বিসিজি (BCG)
ডোজ : 0.05 এমএল
ডোজের সংখ্যা : 1
ডোজের মধ্যে ন্যূনতম বিরতি : -
টিকা শুরু করার সঠিক সময় : জন্মের পর থেকে
টিকাদানের স্থান : বাম বাহুর উপরের অংশে
টিকার প্রয়োগ পথ : চামড়ার মধ্যে (Intra-dermal)

টিকা নেওয়ার গুরুত্ব
1. টিকা বাচ্চাদের মৃত্যুহার কমাতে সাহায্য করে।
2. টিকা বাচ্চাদেরকে মারাত্মক রোগ থেকে রক্ষা করে।
3. টিকা বাচ্চাদের স্বাস্থ্যকর জীবন যাপন করতে সাহায্য করে।

সাধারণত স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অনেক বেসরকারি হাসপাতালে বাচ্চাদের টিকা দেওয়া হয়।
সময়মত টিকা নিন,আপনার সন্তানের সুন্দর জীবন উপহার দিন,ধন্যবাদ।

Address

Patuakhali
8600

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801726455888

Alerts

Be the first to know and let us send you an email when বড়বিঘাই ইউনিয়ন কৃষি কলেজ, পটুয়াখালী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to বড়বিঘাই ইউনিয়ন কৃষি কলেজ, পটুয়াখালী।:

Share