All Job Preparation.

All Job Preparation. "আল্লাহ্‌ তাকেই সাহায্য করেন, যে নিজেকে সাহায্য করে।"
"God helps those who help themselves"

26/08/2026

ভিয়েনা কনভেনশন:-
ভিয়েনা কনভেনশন হলো- জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন। ভিয়েনা কনভেনশন গৃহীত হয়- ২২মার্চ ১৯৮৫; ভিয়েনা, অস্ট্রিয়া (কার্যকর হয় ২২ সেপ্টেম্বর ১৯৮৮)। ভিয়েনা কনভেনশনের পুরো নাম- Vienna Convention for the protection of the Ozone Layer. বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুমোদন করে- ২ আগস্ট ১৯৯০।

25/08/2026

➤কিয়োটো প্রটোকল:- কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়- ১১ ডিসেম্বর ১৯৯৭। কিয়োটো প্রটোকল কার্যকর হয়- ১৬ ফেব্রুয়ারি ২০০৫। কিয়োটো প্রটোকল হচ্ছে- ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহমণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল। কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়- জাপানের কিয়োটোতে। কিয়োটো প্রটোকল বাস্তবায়নের জন্য অনুমোদন প্রয়োজন ছিল- ১৪৪টি দেশের। কিয়োটো প্রটোকল অনুসারে ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস হ্রাস করার কথা ছিল- ৫.২%। যুক্তরাষ্ট্র কিয়োটো প্রটোকল স্বাক্ষর করেছিল- ১২ নভেম্বর ১৯৯৮ (প্রত্যাহার করে ২০০১ সালে)। বাংলাদেশ কিয়োটো প্রটোকল অনুমোদন করে- ২২ অক্টোবর ২০০১।

21/08/2026

William Wordsworth is a poet of-
ক. beauty
খ. love
গ. nature
ঘ. human
Explanation :- Wordsworth was a major English Romantic poet. He is universally known as the "Poet of Nature" because his poetry focused deeply on the natural world, spiritual growth through nature, and the sublime beauty of the outdoors.

21/08/2026

➔ প্রথম ভার্সাই চুক্তি :​- যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ১৭৮৩ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও উভয় দেশের মধ্যে সমঝোতার জন্য ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে আমেরিকা স্বাধীনতা লাভ করে।

​➔ দ্বিতীয় ভার্সাই চুক্তি :-​প্রথম বিশ্বযুদ্ধের অবশানের উদ্দেশ্যে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ২৮ জুন, ১৯১৯ সালে দ্বিতীয় ভার্সাই চুক্তি ফ্রান্সের ভার্সাই নগরীতে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়। এই চুক্তির ফলে জার্মানি ক্ষতিপূরণ দিতে স্বাক্ষর করে।

​➔ নানকিং চুক্তি :- প্রথম ইঙ্গ-চীন যুদ্ধ বা আফিম যুদ্ধে (১৮৪০-১৮৪২) ব্রিটেনের কাছে চীন পরাজিত হলে এই অসম চুক্তি করতে চীন বাধ্য হয়েছিল। ২৯ আগস্ট, ১৮৪২ সালে চীনের নানকিংএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির ফলে ব্রিটেন ক্ষতিপূরণস্বরূপ চীনের নিকট হতে হংকং শহর অধিগ্রহণ করে। যার ফলে ক্যান্টনসহ পাঁচটি বন্দর ব্রিটেন ব্যবহারের অধিকার লাভ করে। নানকিং চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা করা হয়।

​➔ প্যারিস শান্তি চুক্তি :- ​চুক্তি স্বাক্ষর- ২৭ আগস্ট, ১৯৭৩। চুক্তি স্বাক্ষরকারী- ভিয়েতনাম ও মার্কিন যুক্তরাষ্ট্র। স্থান- ফ্রান্সের প্যারিস নগরী। উদ্দেশ্য- ভিয়েতনাম যুদ্ধ অবশানে সমঝোতা।

​➔ প্যারিস চুক্তি :- ​মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সালে ফ্রান্সের প্যারিসে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, স্পেন ও নেদারল্যান্ড। মূলত ইউরোপে আমেরিকাকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘটে।

​➔ প্যারিস প্যাক্ট :- ​আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় ১২ আগস্ট, ১৯২৮ সালে। কার্যকর হয় ২৪ জুলাই, ১৯২৯ সালে। এটি ফ্রান্সের প্যারিসে ব্রিটেন, আমেরিকা ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়। মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা।
​➔ ব্রেটন উডস চুক্তি :- ​চুক্তি স্বাক্ষর- জুলাই ১৯৪৪। চুক্তি স্বাক্ষরকারী- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র ৪৪টি রাষ্ট্র। প্রস্তাবক- যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হেনরী মর্গেণ থাই। স্থান- মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস শহরের মাউন্ট ওয়াশিংটন হোটেল। উদ্দেশ্য- যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন, অর্থ সাহায্য ও আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনার নীতি প্রণয়ন। ফলাফল- 'আন্তর্জাতিক ব্যাংক পুনর্গঠন ও উন্নয়ন' তথা বিশ্বব্যাংক ও 'আন্তর্জাতিক অর্থ তহবিল' নামক দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। মুদ্রার সাথে সোনার আন্তর্জাতিক বিনিময়যোগ্যতা স্থাপিত হয়। মেয়াদকাল- ১৯৭১ সাল পর্যন্ত চুক্তি বহাল ছিল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ১৯৭১ সালে বিদেশি সরকারগুলোকে সোনা প্রদান বন্ধ করে দেয় ফলে তখন হতে সরকারি রিজার্ভ বৈদেশিক মুদ্রার হিসেব চালু হয় এবং সোনার আন্তর্জাতিক বিনিময়যোগ্যতার পরিবর্তে মুদ্রার বিনিময়যোগ্যতার প্রচলন হয়। এতে ব্রেটন উডস চুক্তির আংশিক কার্যকারিতা হ্রাস পায়।

​➔ ম্যাস্ট্রিক্ট চুক্তি (Maastricht Treaty) :- ​১৯৯২ সালের ৯-১১ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক্ট শহরে একক ইউরোপ গড়ে তোলার লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর করে। এটি ম্যাস্ট্রিক্ট চুক্তি নামে অভিহিত। আজকের ইউরোপীয় ইউনিয়নের মূল ভিত্তি হলো এ চুক্তি। চুক্তিটি ২১ মে ১৯৯৩-এ অনুমোদিত হয়; এই চুক্তির উদ্দেশ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের ১২টি চুক্তিভুক্ত দেশে ১৯৯৯ সালের মধ্যে ইউরো মুদ্রা প্রচলন, সদস্য দেশগুলোতে একক পররাষ্ট্রনীতি চালু, আর্থ-সামাজিক ক্ষেত্রে প্রাধান্য এবং গ্রিস, স্পেন, পর্তুগালকে সাহায্য প্রদান।

​➔ আয়ারল্যান্ড শান্তি চুক্তি :- ​নেদারল্যান্ডের বেলফাস্টে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে একে বেলফাস্ট চুক্তিও বলা হয়। চুক্তি স্বাক্ষর- ১০ এপ্রিল, ১৯৯৮। চুক্তি স্বাক্ষরকারী- ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের ৭টি গেরিলা গোষ্ঠী। উদ্দেশ্য- উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডের একীকরণ। এ চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতার দায়িত্ব পালন করেন মার্কিন সিনেটর জর্জ মিচেল। এটি স্বাক্ষরিত হয় জাতিগত দাঙ্গা নিরাসনের লক্ষ্যে। Good Friday Treaty নামে পরিচিত এই চুক্তি বাস্তবায়নের জন্য উত্তর ও দক্ষিণ আয়ারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়েছিল।

15/08/2026

Who wrote the book 'The Waste Land'?
a.George Eliot
b.George Orwell
c.G.B.Shaw
d.T.S.Eliot

23/07/2026

Literary Terms

01. Allegory (রূপক কাহিনি): An allegory is a story of double meaning. In it, one story is told in the guise of another story.

02. Allusion (পরোক্ষ উল্লেখ): An implicit or indirect reference to another word of literature, a historical or mythical person or event.

03. Irony (প্রশংসার ছলে নিন্দা: বিদ্রূপ): A statement or a situation or an action which actually means the opposite of its surface meaning.

04. Paradox (স্ববিরোধী কথা): Paradox is a self-contradictory statement.

05. Alliteration (অনুপ্রাস): The repetition of beginning consonant sound.

06. Assonance (স্বরসাদৃশ্য): Repetition of a vowel sound in nearby words.

07. Aside (জনাস্তিক): A dramatic technique of speaking along with the presence of other characters on the stage.

08. Soliloquy (স্বগতোক্তি: Soliloquy is a dramatic technique of speaking alone on stage. (Aside ও Soliloquy-এর মাঝে মূল পার্থক্য হলো- Aside-এর ক্ষেত্রে স্টেইজে উপস্থিত অন্যান্য চরিত্রগুলোর সামনে একজন নিজে নিজে কথা বলে; কিন্তু Soliloquy এর ক্ষেত্রে স্টেইজে আর কেউ থাকে না, শুধু একজন নিজে নিজে কথা বলে।)

09.Epilogue (নাটকের শেষ বক্তব্য): A speech at the end of a play.

10. Prologue (নাটক বা উপন্যাসের প্রারম্ভিক অংশ): The beginning part of a play or a novel.

11. Preamble (প্রস্তাবনা): An introductory statement, especially, the introductory part of a constitution or statute that usually states the reasons for and intent of the law.

12. Climax (চরম পরিণতি; চূড়ান্তসীমা): The climax of a plot is what happens at the height.

13. Anti-climax (আকস্মিকভাবে চূড়ান্ত মুহূর্ত থেকে হাস্যকর মুহূর্তে পতন): Anti- climax is a statement in which there is a sudden fall from the serious to the trivial or from the sublime to the ridiculous.

14. Catastrophe (বিপর্যয়): The tragic end of dramatic events.

15. Biography (জীবনী): One's life story written by another person.

16. Auto-biography (আত্মজীবনী): One's life story written by oneself.

17. Memoirs (স্মৃতিকথা): A book or other piece of writing based on the writer's personal experience.

18. Brochure (পুস্তিকা): A type of small magazine that contains pictures and information on a product or a company.

19. Pamphlet (ক্ষুদ্র পুস্তিকা): A thin book with only a few pages that gives information or an opinion about something.

20.Anthology (সাহিত্য সংকলন): A collection of selected poems or other pieces of writing.

21. Chorus (গায়কদল/সমবেত সঙ্গীত): A body of singers who perform together as a group.

22. Dialect (উপভাষা): The language of a particular district, class or a group of people.

23. Limerick (কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া বা ছোট বর্ণনামূলক কবিতা):
1) Limerick is a funny poem of five lines.
2) A kind of short narrative poem.

24. Syntax (পদবিন্যাস বা পদক্রম): In English grammar, syntax deals with formation of sentences.

25. Simile (উপমা): The explicit comparison of unlike things using the words "like" or "as" is known to be simile. [দুটি জিনিসের মধ্যে সরাসরি তুলনা করতে 'Simile' ব্যবহৃত হয়। এক্ষেত্রে সরাসরি তুলনা বোঝাতে সাধারণত "like" or "as" ব্যবহৃত হয়।।Example:
Rafi is like the moon.
Rafi is as busy as a bee.

26. Metaphor (রূপালঙ্কার বা রূপক): An implicit comparison between two different things. [দুটি জিনিসের মধ্যে পরোক্ষ তুলনা করতে 'Metaphor' ব্যবহৃত হয়। এক্ষেত্রে পরোক্ষ তুলনা বোঝাতে "like" or "as" ব্যবহৃত হয় না।।
Example:
Rahi is the moon.
Lima is a rose.

27. Euphemism (সুভাষণ): Euphemism is an inoffensive expression.

28. Eulogy (অতিশয় প্রশংসা): A speech or piece of writing that praises someone or something very much.

29. Hyperbole (অতিরঞ্জন): An exaggerated statement or an extreme overstatement.

30. Hymn (ঈশ্বরবন্দনামূলক গান): A lyric poem or song in praise of God or a deity or a hero.

31. Lyric (গীতিকবিতা): A short poem expressing personal or subjective thoughts and intense feelings of single speaking.

32. Ballad (গাথা): A short narrative poem that tells a grave story through dialogue and action; especially in a sentimental or a romantic poem.

33. Ode (গাথা কবিতা বিশেষ): An exalted (মহিমান্বিত) lyric poem that begins with an address to someone, instill anguish and ends with consolation.

34. Elegy (শোকগাথা): 1) Elegy is a song or a poem of lamentation. (কারো মৃত্যুতে বিলাপ করা)।
2) A song of mourning.

35. Dirge (সমাধিসৌধে বিলাপ): Dirge is a song expressing grief, lamentation and mourning. (কোনো ব্যক্তির সমাধিসৌধে বিলাপ করা)।

36. Epitaph (সমাধিলিপি): Inscription on a tomb or a monument.

37. Epic (মহাকাব্য): Epic is a long narrative poem composed on a grand scale and is exalted style.

38. Canto (দীর্ঘ কবিতার সর্গ): A part of along poem.

39. Stanza (স্তবক; কবিকার পংক্তিগুচ্ছ): A division of a poem. It is a smaller unit of the structure of a poem. (Canto থেকে Stanza ছোট)

40. Act (নাটকের সর্গ বা অঙ্ক): The major division of a drama.

41. Novelette (উপন্যাসিকা; ছোট উপন্যাস): Novelette is a short form of a novel. It is longer than a short story but shorter than a novel.

42. Melodrama (আবেগপূর্ণ ও উত্তেজনাপূর্ণ নাটক): Melodrama is a kind of play of violent (হিংস্র) and sensational (উত্তেজনাপূর্ণ) themes. Basically, melodrama is a highly sensational drama with happy ending.

43. Monodrama (একক চরিত্র বিশিষ্ট নাটক): A drama acted or designed to be acted by a single person.

44. Monologue (নাটকে স্বগতোক্তি): A part of a drama in which a single actor speaks alone.

Dramatic Monologue (কবিতায় নাটকীয় স্বগতোক্তি। যেমন- কবি জসীম উদ্‌দীনের 'কবর' কবিতা।): A kind of lyric poem in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener. (মনে রাখতে হবে, Dramatic Monologue কিন্তু Drama-তে ব্যবহৃত হয় না, poem-এ ব্যবহৃত হয়। আবার শুধু Monologue Drama-তে ব্যবহৃত হয়।)

45. Sonnet (চতুর্দশপদী কবিতা): A poem of fourteen lines.

46. Protagonist (নাটকের প্রধান চরিত্র): The leading character of actors in a play.

47. Hamartia (কেন্দ্রীয় চরিত্রের ত্রুটি): An error or a flaw in the character of the protagonist of a tragedy.

48. Rhyme (ছড়া): The sound pattern made by the rise and fall of the unstressed and stressed syllables in verse line or speech.
Example: Light, fight, bight.

49. Couplet (অন্ত্যমিল): Two verse lines rhyming together at the end.

50. Blank Verse (অন্ত্যমিলহীন; অমিত্রাক্ষর): Blank verse is a kind of verse having no rhyming end.

51. Free Verse (মুক্তক ছন্দক): Poetry without a regular rhythm or rhyme or meter. It means, poetry whose lines do not have a regular pattern.

52. Iambic Pentameter (পাঁচমাত্রা বিশিষ্ট কবিতা): A line of verse with five metrical feet, each consisting of one short syllable followed by one long syllable.

53. Dactyl (তিন মাত্রা বিশিষ্ট ছন্দ): A metrical feet of three syllables of which the first one is stressed and the last two are unstressed.

54. Personification (ব্যক্তিরূপে প্রকাশ): Personification is a figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.

55. Onomatopoeia (অনুকার শব্দ): A figure in which the sound of the words and phrases suggests the sense.

56. Denouement (অন্তিম দৃশ্য): The final scene of a drama or fiction in which all the problems are solved.

57. Epigram: A brief and witty statement which is apparently self-contradictory. (যেমন: ঘোড়ায় চড়িয়া মত্য হাঁটিল) Episode (কোনো দীর্ঘ ঘটনার পর্ব): A part of a larger story or a larger sequence.

58. Poetic justice (আদর্শ বিচার; স্বাভাবিক বিচার): The natural judgment which gives the wicked his due punishment and virtuous his due reward.

59. Plot (সাহিত্যে কোনো ঘটনাপরম্পরার পরিকল্পনা বা রূপরেখা: The logical arrangement of events designed to excite curiosity or suspense.

60. Theme (সাহিত্যের কেন্দ্রীয় ধারণা; মূল বিষয়বস্তু): The central idea of a literary work.

61. Digression (মূল প্রসঙ্গ থেকে বিচ্যুতি): To move away from the main subject or theme.

62. Fantasy (অলীক কল্পনা): A fantasy is an imaginary story.

63. Fiction (কল্পিত গল্প, উপন্যাস, রোমান্স কাহিনি): A fiction is an imaginary story.

64. Foot (পদতল): Foot is a basic unit of meter in a poem.

65. Tale (গল্প): A story about imaginary events or people; often involving magic or exciting events.

Tale (গল্প): A story about imaginary events or people.

66. Myth (পৌরাণিক কাহিনি): A myth is a well-known traditional story which was made up in the past to explain natural events or to justify religious beliefs or social customs.

67. Fable (উপকথা; পৌরাণিক কাহিনি): A sort story that tells a moral truth, often using animals as characters.

68. Parable (নীতিবাক্য): A parable is a short didactic story that is meant to teach a moral or principle lesson.

69. Farce (প্রহসন): Farce is form low comedy designed to provoke laughter.

70. Lampoon (কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা): A harsh satire usually directed against an individual or an organization.

71. Satire (ব্যঙ্গরসাত্মক): Satire is a way of criticizing people or ideas in a humorous way.

72. Mock-epic (উপহাসমূলক মহাকাব্য): Mock-epic is a long satirical poem dealing with a trivial theme.

73. Comic Relief ট্রোজেডিতে দুঃখ ভোলাতে হাসিরসাত্মক দৃশ্য): Comic Relief is a humorous scene in a tragedy to eliminate the tragic effect from audience.

74. Linguistic (ভাষাবিজ্ঞান): The scientific and systematic study of a language.

75. Diction (শব্দচয়ন): The choice and use of words in literature.

23/07/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Mahamaya Das, আবুল খায়ের

13/07/2026

Rule: একটি বাক্যে যদি একাধিক Person (1st, 2nd, 3rd Person) একসাথে Subject হিসেবে বসে, তবে তাদের সাজানোর দুটি নির্দিষ্ট নিয়ম রয়েছে:
• সাধারণ বা ইতিবাচক (সাধারণ নিয়ম): প্রথমে 2nd Person, তারপর 3rd Person, এবং শেষে 1st Person বসে অর্থাৎ 231।
You, he and I are present. উপস্থিত থাকা একটি সাধারণ ঘটনা (কোনো দোষ প্রকাশ করছে না)। 231 ক্রম হবে: You (2), he (3) and I (1)। যেহেতু একাধিক ব্যক্তি, তাই Verb-টি Plural (are) হবে।

• দোষ স্বীকার, অপরাধ বা নেতিবাচক অর্থে: প্রথমে 1st Person, তারপর 2nd Person, এবং শেষে 3rd Person বসে অর্থাৎ 123। [নোট: ক্ষেত্রবিশেষে 132 নিয়মটিও ব্যবহৃত হয়, তবে এর প্রচলন কম। I, you and he are guilty. এখানে guilty (অপরাধী/দোষী) শব্দটি রয়েছে। দোষ স্বীকার করার ক্ষেত্রে Pronoun-এর ক্রম হবে 123। অর্থাৎ: I (1), you (2) and he (3)। এবং এদের পরে Plural Verb (are) বসবে।
মনে রাখবেন: এই দুই ক্ষেত্রেই সবকটি Pronoun অবশ্যই Subjective Case-এ হবে এবং এদের পরের Verb-টি সবসময় Plural (are/were) হবে।

13/07/2026

Rule-37: Subjective Pronoun
Verb এর subject হিসেবে যদি কোন pronoun আসে তাহলে subjective pronoun হয়। যখন কেউ বাক্যে সরাসরি কাজ সম্পাদন করে, তখন তাকে Subject বলা হয়। Subjective Form-গুলো হলো: I, We, You, He, She, They।

Rule: যখন একাধিক ব্যক্তি বা Pmoun 'and' দ্বারা যুক্ত হয়ে বাক্যের Subject হিসেবে সরাসরি কাজ সম্পন্ন করে, তখন সবকটি Pronoun-এরই Subjective Form (I, We, He, She, They) বসে। এখানে Objective (me, him) বা Reflexive (myself) Form বসে না। শর্টকাট: Confussion দূর করতে 'and'-এর আগের অংশটি মনে মনে বাদ দিয়ে বাক্যটি পড়লে সঠিক Pronoun-টি চেনা সহজ হয়। যেমন: Sarah and I are going to the market. (সারা এবং আমি বাজারে যাচ্ছি) বাক্য থেকে Sarah and অংশটি বাদ দিয়ে দেখুন: Me am going to the market. (ভুল); I am going to the market. (সঠিক); যেহেতু এককভাবে I সঠিক, তাই Sarah and এর সাথেও I-ই বসবে।
My friend and I study together during holidays. (আমার বন্ধু এবং আমি ছুটিতে একসাথে পড়ি) এখানে My friend এবং শূন্যস্থান মিলে বাক্যের Subject. Myself কখনো একা বা and এর পরে সরাসরি Subject হতে পারে না। তাই স্বাভাবিক নিয়মেই Subjective Form (I) বসবে।

08/06/2026

Q . Which sentence is correct? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ২০১৮।
(ক) He is as good as I.
(খ) He is as good as mine.
(গ) He is as good as myself.
(ঘ) He is as good as me.
উত্তর: ক
ব্যাখ্যা: As + Adjective + as এরপর pronoun এর subjective form বসবে। শুদ্ধ উত্তর (ক) He is as good as I.

Address

Patuakhali
HHP

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Job Preparation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share