Botol Bunia Higher Secondary School, Patuakhali

Botol Bunia Higher Secondary School, Patuakhali Botol Bunia Higher Secondary School is a school of Patuakhali District, Bangladesh.

বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঈদের পরেরদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম পূর্ন মিলনী অনুষ্ঠান। উক্ত...
13/04/2022

বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঈদের পরেরদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম পূর্ন মিলনী অনুষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের সকল সাবেক ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট রেজিষ্ট্রেশন ফি পরিশোধ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

27/06/2021

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত।

22/06/2021

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগির
-- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগ্‌গিরই সিদ্ধান্তটি জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। তিনি বলেন, ‘২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি।

শিক্ষামন্ত্রী আজ ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বাবদ মোট ১ হাজার ৭৮ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ১০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উপবৃত্তি বাবদ ২৯ হাজার ৩০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ লাখ ৮৪ হাজার ৯২৮ জন শিক্ষার্থীকে মোট ৮৮২ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ দেওয়া হয় ১৯৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৪১০ টাকা।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।'

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ, ট্রাস্ট ফান্ডের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। এতে দেশের চারটি উপজেলা থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীও অংশ নেন।

এম এ খায়ের,
জনসংযোগ কর্মকর্তা

12/06/2021

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩০ জুন ২০২১ পযর্ন্ত।

07/10/2020

এইচএসসি পরীক্ষা হবে না।
জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসি ফলাফল মূল্যায়ন করা হবে।
- শিক্ষামন্ত্রী

01/10/2020

বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারনে কওমী মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

কওমি মাদ্রাসা ছাড়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়লো ৩ অক্টোবর পর্যন্ত
27/08/2020

কওমি মাদ্রাসা ছাড়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়লো ৩ অক্টোবর পর্যন্ত

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী আগ....

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকীতে ব...
15/08/2020

‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা’।
বোতলবুনিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

15/06/2020

৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

Address

Botolbunia
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when Botol Bunia Higher Secondary School, Patuakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share