পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Patuakhali
  • পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ

পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ পটুয়াখালী জেলা প্রশাসন কর্তৃক স্থাপিত এবং পরিচালিত পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ।

নবনিযুক্ত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), "জনাব মোঃ তানভীর হাসান " স্যারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন উপাধ্যক্ষ "শাহানারা আক্তার" ...
21/07/2026

নবনিযুক্ত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), "জনাব মোঃ তানভীর হাসান " স্যারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন উপাধ্যক্ষ "শাহানারা আক্তার" মহোদয়।

12/07/2026
আলহামদুলিল্লাহ।আজ ০৮/০৭/২০২৬ তারিখে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এর অর্ধ-বার্ষিক পরীক্ষা–২০২৬ সফলভাবে শুরু হ...
08/07/2026

আলহামদুলিল্লাহ।

আজ ০৮/০৭/২০২৬ তারিখে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এর অর্ধ-বার্ষিক পরীক্ষা–২০২৬ সফলভাবে শুরু হয়েছে।

আজ ৩য় থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১,২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৩৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিল এবং ১০ জন শিক্ষার্থী অসুস্থতা এবং জরুরি কারণে অনুপস্থিত ছিল।

সকলের আন্তরিক সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও সুশৃঙ্খলভাবে হবে ইনশাআল্লাহ।

পরীক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাআলা যেন সকলকে সফলতা দান করেন। আমীন।

উপাধ্যক্ষ
পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

আজ ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ। আলহামদুলিল্লাহ! অনেক দোয়া এবং অসীম ভালোবাসার প্রার্থনা শেষে আমাদের প্রিয় শিক্ষার্থী অয়ন চন...
30/06/2026

আজ ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ।
আলহামদুলিল্লাহ! অনেক দোয়া এবং অসীম ভালোবাসার প্রার্থনা শেষে আমাদের প্রিয় শিক্ষার্থী অয়ন চন্দ্র সরকার সুস্থ হয়ে স্কুলে ফিরে এসেছে এবং আজ ক্লাসেও অংশগ্রহণ করেছে। গত এপ্রিল মাসে একটি অপ্রত্যাশিত দুর্ঘটনায় সে আহত হয়েছিলো। তার সুস্থতা আমাদের সবার জন্য আনন্দের খবর। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অয়নের জন্য আমাদের অশেষ শুভ কামনা এবং ভালোবাসা থাকলো।

29/06/2026

RAB-8, সিপিসি -১ পটুয়াখালী এর সহযোগিতায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আজ কিশোর -কিশোরীদের মধ্যে মাদকাসক্তির ভয়ংকর প্রভাব এবং কিশোর গ্যাং এর ভয়াবহ পরণতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার অংশ বিশেষ

29/06/2026

RAB-8, সিপিসি -১ পটুয়াখালী এর সহযোগিতায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আজ কিশোর -কিশোরীদের মধ্যে মাদকাসক্তির ভয়ংকর প্রভাব এবং কিশোর গ্যাং এর ভয়াবহ পরণতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালার দিকনির্দেশনা

RAB-8, সিপিসি -১ পটুয়াখালী এর সহযোগিতায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আজ কিশোর -কিশোরীদের মধ্যে মাদকাসক্তির ভয়ংক...
29/06/2026

RAB-8, সিপিসি -১ পটুয়াখালী এর সহযোগিতায় পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজে আজ কিশোর -কিশোরীদের মধ্যে মাদকাসক্তির ভয়ংকর প্রভাব এবং কিশোর গ্যাং এর ভয়াবহ পরণতি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার জনাব, রাশেদ ; অতিরিক্ত পুলিশ সুপার জনাব, এ কে আজাদ এবং উপাধ্যক্ষ মোসাঃ শাহানারা আক্তার। এছাড়াও শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

26/06/2026

🍋🥭 মধুমাসের ফল উৎসব ২০২৬ | পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ 🍉🍇

মধুমাসের আনন্দে মুখর ছিল আমাদের প্রিয় প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশীয় ও মৌসুমি ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপাধ্যক্ষ মোসাঃ শাহানারা আক্তার ফলের পুষ্টিগুণ, বিষমুক্ত ফল গ্রহণের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

মধুমাসের ফল উৎসব ২০২৬মধুমাসের সুমিষ্ট আমেজে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফল ...
26/06/2026

মধুমাসের ফল উৎসব ২০২৬

মধুমাসের সুমিষ্ট আমেজে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ফল উৎসব।অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন করে। ফলের বৈচিত্র্য, পুষ্টিগুণ এবং আমাদের ঐতিহ্য তুলে ধরতে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ জনাব মোসাঃ শাহানারা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফলের গুরুত্ব এবং বিষমুক্ত ফল গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশীয় ফল চাষ ও ব্যবহারে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি বিষয়ে জ্ঞান বৃদ্ধি এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসুন, দেশীয় ফল খাই, সুস্থ থাকি।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ২০২৬,তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন স্বপ্নের যাত্রার সূচনাকে স্মরণ...
25/06/2026

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী ২০২৬,

তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন স্বপ্নের যাত্রার সূচনাকে স্মরণীয় করে রাখতে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে এইচএসসি পরীক্ষা ২০২৬-এর শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান।

শিক্ষাজীবনের অসংখ্য স্মৃতি, প্রিয় শিক্ষক-শিক্ষিকা, বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত এবং ভবিষ্যতের স্বপ্নকে বুকে ধারণ করে তোমরা এগিয়ে যাবে নতুন গন্তব্যের পথে।

তোমাদের সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা। পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করো, দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তোলো—এই প্রত্যাশাই আমাদের।

স্মৃতি থাকবে, সম্পর্ক থাকবে, থাকবে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রতি আজীবনের ভালোবাসা।

মোসাঃ শাহানারা আক্তার
উপাধ্যক্ষ
পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ

Address

এসডিও রোড, পটুয়াখালী সদর
Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share