পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Patuakhali
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিনাঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয় ও সর্বোচ্চ বিদ্যাপীঠ

ইতিহাস
পটুয়াখালীর প্রবেশপথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালীস্থ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ার থেকে ৫ কিলোমিটার পুবে দুমকি উপজেলা সদরে নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। সাবেক মন্ত্রী এম কেরামত আলী জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তরে প্রতিষ্ঠা করেন পটুয়াখালী কৃষি কলেজ। গোল পাতার ছাউনি দিয়ে লম্বা ঘরে শুরু হয় কলেজের কার্

যক্রম৷ এ কৃষি কলেজটি ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধিভুক্ত হয়ে বেসরকারি কৃষি কলেজ হিসেবে স্নাতক পর্যায়ে কার্যক্রম শুরু করে৷ [২০০০ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী কৃষি কলেজাটিকে বিশ্বববিদ্যালয় হিসেবে উদ্বোধন করেন।[২০০১]] সালের ১২ জুলাই জাতীয় সংসদে পটুয়াখালী কৃষি কলেজ বিলুপ্ত করে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়৷ ২০০২ সালের ২৬ ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বাস্তব রূপ লাভ করে৷ এর অবকাঠামো উন্নয়নে ১৯ কোটি টাকার প্রাথমিক বরাদ্দ দেয়া হয়৷

ক্যাম্পাস
৭২ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস৷ এর মধ্যে ৩৫ একরের ওপর মূল ক্যাম্পাস আর এর অদূরে ৩৭ একর জমির ওপর বিশাল কৃষি গবেষণা খামার৷ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে বৃক্ষশোভিত সুদীর্ঘ একটি লেক রয়েছে। ক্যাম্পাসের উত্তর-পশ্চিমাংশে অত্যাধুনিক ডিজাইনের পুরুষ ও মহিলা হস্টেল বিদ্যমান। একাডেমিক ভবন থেকে হস্টেলে যাওয়ার পথেই মসজিদের অবস্থান৷ মসজিদের পাশেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্র। এর উল্টো দিকে রয়েছে লাইব্রেরি ভবন৷ একটি প্রশস্ত রাস্তা ক্যাম্পাসের ওপর দিয়ে পুবের পীরতলা থেকে পশ্চিমের পটুয়াখালী-বাউফল মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করেছে৷ এ সড়কের দক্ষিণ দিকে শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার আর এর দক্ষিণে রয়েছে ‘সৃজনী বিদ্যানিকেতন’ নামের প্রাথমিক-মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মূল ক্যাম্পাসের পুব দিকে পীরতলা বন্দর পেরুলেই ৩৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত কৃষি গবেষণা খামার৷ এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি আউট ক্যাম্পাস৷ বরিশালের ভেটেরিনারি কলেজটি এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হওয়ায় এটি বহির্ক্যাম্পাস হিসেবে বিবেচিত৷ সাগর সৈকত কুয়াকাটায় ফিশারিজ ফ্যাকাল্টি, সমুদ্র বিজ্ঞান ও ফরেস্টি বিজ্ঞানসহ তিনটি পৃথক অনুষদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের৷

শিক্ষা পদ্ধতি
চারটি অনুষদ নিয়ে শুরু হয় এর কার্যক্রম৷ অনুষদগুলো হচ্ছে কৃষি অনুষদ, ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা বা বিবিএ অনুষদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসই এবং বরিশাল সরকারি ভেটেরিনারি কলেজ (অধিভুক্ত অনুষদ হিসেবে স্বীকৃত)৷ এর মধ্যে কৃষি অনুষদে ২০০ জন এবং বিবিএ ও সিএসই-তে ৭০ জন করে শিক্ষার্থী প্রতি সেশনে ভর্তির সুযোগ পায়৷

এই বিশ্ববিদ্যালয়ে আমেরিকার কোর্স ক্রেডিট সিস্টেম পদ্ধতি চালু রয়েছে। সেমিস্টার পদ্ধতির এ শিক্ষা ব্যবস্থায় কোর্স যথাসময়ে শেষ হয় বিধায় কোনো সেশনজট থাকে না৷ আটটি সেমিস্টারে শিক্ষাপর্ব শেষ হয়৷ এ ছাড়াও দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়েই সর্বপ্রথম ২০০২ সালে স্নাতক পর্যায়ে কৃষি শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা চালু করা হয়৷ হাতে-কলমে শিক্ষা দানের জন্য এখানে রয়েছে ১৪টি সমৃদ্ধ গবেষণাগার বা ল্যাবরেটরি,যা বর্তমানে অকার্যকর অবস্থায় রয়েছে৷ অত্যাধুনিক সরঞ্জাম সংবলিত একটি সুবৃহত্ কেন্দ্রীয় গবেষণাগারও রয়েছে চালুর অপেক্ষায়৷ এটি চালু হলে কৃষি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে বলে কর্তৃপক্ষ আশা করছেন কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য রয়েছে চারটি প্রদর্শনী খামার৷ বিশ্ববিদ্যালয়ের শেষ অর্থাৎ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ৪৫ দিনের ইন্টার্নশিপ বাধ্যতামূলক,সিএসই অন্তর্ভুক্ত নয়৷ স্থানীয় কৃষকদের সঙ্গে হাতে-কলমে কাজ করাই এ ইন্টার্নিশিপের প্রধান লক্ষ্য৷ কৃষকদের অভিজ্ঞতার সঙ্গে ইন্টার্র্নিদের লব্ধ জ্ঞানের সমন্বয় সাধনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটানোই ইন্টার্নিশিপের প্রধান লক্ষ্য৷ ফলে স্থানীয় কৃষকরা মান্ধাতা আমলের কৃষি পদ্ধতির পরিবর্তে তাদের কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন।

আবাসিক হল
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য "শের-ই-বাংলা হল";"এম.কেরামত আলী হল" এবং নির্মানাধীন "বঙ্গবন্ধু হল" ও ছাত্রীদের জন্য "কবি বেগম সুফিয়া কামাল হল" রয়েছে৷ এ তিনটি আবাসিক হলে প্রায় ১২০০ জন ছাত্রছাত্রী অবস্থানের সুযোগ পায়। ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাসের দিন থেকেই প্রত্যেক শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায়। নতুন ছাত্র-ছাত্রীদের নিজস্ব রুম না পাওয়া পর্যন্ত গন রুমে থাকতে হয়৷ ছাত্রছাত্রীদের আবাসন সঙ্কট কাটাতে দুটি এনেক্স ভবন নির্মিত হয়েছে ৷

লাইব্রেরি
বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে একটি লাইব্রেরি৷ এক তলা বিশিষ্ট লাইব্রেরি ভবনে ১৬ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের পুরানো ছেড়া বই, ভলিউম, সাময়িকী রয়েছে,যা শিক্ষার্থিদের তেমন কোনো কাজে আসে না৷ এখানে কেউ পড়ালেখার উদ্দেশে আসে না। এখানকার সাইবার কেন্দ্রের ইন্টারন্রট সুবিধা খুবই জঘন্য।প্রতিটি কম্পিউটারে ঊবুন্টু অপারেটিং ব্যাবস্থা রয়েছে,যা সিএসইর স্টুদেন্ট ছাড়া তেমন কেউ বোঝে না

সাংস্কৃতিক কর্মকাণ্ড
আলোক তরী, রংধনু,এন্ড্রোমিডা, পাঠচক্রসহ পাচটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে এখানে৷ এদের মধ্যে একমাত্র ব্যান্ড সঙ্গীতের সংগঠন হচ্ছে এন্ড্রোমিডা৷ পাঠচক্রের আয়োজনে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক দেয়াল পত্রিকা বের করা হয়৷ সাম্প্রতিক নানা বিষয়ের ওপর আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতার৷

Address

Dumki-8602
Patuakhali

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:

Shortcuts

Share