10/08/2026
-প্রিয় ছোট ভাইয়েরা,
আশা করি তোমাদের ৭ম পর্বের পরীক্ষা সবার অনেক ভালো যাচ্ছে। দেখতে দেখতে ডিপ্লোমা জীবনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছ তোমরা।
পরীক্ষার ঠিক পরপরই তোমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা আসবে, যখন জীবন বদলানোর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে—“জব কোচিং করব, নাকি ডুয়েট এডমিশন দেব?”
তোমাদের বড় ভাই হিসেবে অভিজ্ঞতা থেকে একটা বড় সত্যি কথা বলি—জব কোচিংয়ের চেয়ে এই মুহূর্তে ডুয়েট এডমিশন দেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
কেন জানো? ডুয়েট এডমিশনের প্রস্তুতি তোমাকে এমন একটা মজবুত বেসিক বা ভিত্তি তৈরি করে দেবে, যা সাধারণ কোনো জব কোচিং তোমাকে কখনোই দিতে পারবে না।
এমনকি তোমার মূল লক্ষ্য যদি বিএসসি করা না-ও হয়, তুমি যদি শুধু সরকারি চাকরি (SAE) করতেই চাও—তবুও জবের উদ্দেশ্যেই অন্তত একবার হলেও ডুয়েট এডমিশনের লড়াইয়ে নামা উচিত!
কারণ এডমিশনের এই তীব্র পড়ার রুটিন তোমার ডিপার্টমেন্টের গভীরে গিয়ে শেখার সুযোগ দেবে এবং নন-টেকনিক্যাল পার্টকে এতটাই শক্ত করে দেবে, যা জবের প্রতিযোগিতায় তোমাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে এবং সম্পূর্ণ আলাদা করে রাখবে। এডমিশনের শক্ত ভিত্তি থাকলে জবের পড়া তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে।
তাই অযথা দ্বিধাদ্বন্দ্বে সময় নষ্ট না করে, পরীক্ষা শেষেই সরাসরি এডমিশনের যুদ্ধে নেমে পড়ো। এই কয়েকটা মাসের কঠোর পরিশ্রম তোমার পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল! 🖤💪
মোঃ ইমন মিয়া
ইইই, ডুয়েট।