20/08/2026
২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ভামদা সিনিয়র আলিম মাদ্রাসার হলরুমে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার শ্রদ্ধেয় প্রিন্সিপাল শাহ আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক এবিএম আহসান হাবিব, আমিনুল ইসলাম, ইংরেজি প্রভাষক রাজিউর রাজু হোসেন এবং বাংলা প্রভাষক গোলাম আজম। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা মেডেল, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত ছবি তোলার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Reception for Meritorious Students of the 2026 Dakhil Examination
A grand and joyful reception was organized at the hall room of Bhamda Senior Alim Madrasa to honor the students who achieved outstanding results in the 2026 Dakhil Examination.
The respected Principal of the madrasa, Shah Alam Siddiqui, was present as the Chief Guest. The Special Guests included Senior Lecturers ABM Ahsan Habib and Aminul Islam, English Lecturer Rajiur Raju Hossain, and Bangla Lecturer Golam Azam. All teachers, officers, and staff members of the institution were also present at the occasion.
The event became lively and festive with the enthusiastic participation of the students. The meritorious students were honored with medals, crests, and floral greetings. They were also extended heartfelt wishes for continued success, better results in the future, and a bright and prosperous life.
In the concluding part of the programme, a special prayer and munajat were offered for the bright future of the meritorious students, the overall development of the institution, and the well-being of everyone. Finally, the reception ceremony came to an end with a group photograph involving the teachers, officers, staff, and students.