Nursing & Midwifery College, Bogura

Nursing & Midwifery College, Bogura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing & Midwifery College, Bogura, College & University, Puran Bogra.

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষার...
16/11/2025

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষার রুটিন প্রকাশিত।

25/08/2025

আমাদের ইনচার্জ শ্রদ্ধেয় আলেয়া ম্যাম এর ফেসবুক আইডি (Aleya Alam) হ্যাক হয়েছে। কেউ কোন টাকা পয়সা লেনদেন করবেন না।

"01336540285" এটি হ্যাকারের নম্বর। নম্বরটি শনাক্ত করতে পারলে জানাবেন।

21/06/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সের ক্লাস আগামীকাল ২২ জুন ২০২৫ ইং তারিখ রোজ রবিবার থেকে শুরু হবে। সকলকে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হলো।

ক্লাস টাইমঃ সকাল ৮ টা থেকে দুপুর ২:৩০ মিনিট

বিঃদ্রঃ ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে না।

নোটিশঃ ভর্তি সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিড‌ওয়...
29/05/2025

নোটিশঃ ভর্তি সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সের ভর্তির সময়সীমা বিএন‌এমসি কতৃক আগামী ৪ জুন ২০২৫ ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

25/05/2025

চলমান ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। অনলাইনে পুরণকৃত আবেদনপত্র -০৪টি।

২। এস.এস.সি এবং এইচ.এস.সি. এর মূল অথবা সাময়িক সনদপত্র -০৪টি।

৩। এস.এস.সি এবং এইচ.এস.সি. এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট -০৪টি।

৪। নার্সিং ভর্তি পরীক্ষার এডমিট -০৪টি।

৫। নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল (Admission Test Result) -০৪টি।

৬। এন.আই.ডি অথবা জন্ম নিবন্ধন -০৪টি।

৭। নাগরিকত্ব সনদ -০৪টি।

৮। কোটা সনদ -০৪টি।

৯। ছবি (পাসপোর্ট সাইজ) -০২টি।

ভর্তি ফিঃ-
বিএসসি ইন নার্সিংঃ ৫০৬০/= টাকা

ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন
মিড‌ওয়াইফারিঃ ২৩৬০/= টাকা

24/05/2025

বিশেষ ঘোষণাঃ

চলমান ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সকে ডিগ্রী সমমান করার যৌক্তিক দাবী আদায়ের লক্ষে স্থগিত ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সের ভর্তি কার্যক্রম পুনরায় চালু করা হলো।

আগামী ২৫-০৫-২০২৫ ইং তারিখ থেকে যথারীতি সকল প্রকার ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিএসসি ইন নার্সিং ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র। ভর্তি ফি ৫০৬০/- (পাঁচ হাজার ষাট টাকা মাত্র)
22/05/2025

বিএসসি ইন নার্সিং ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র।
ভর্তি ফি ৫০৬০/- (পাঁচ হাজার ষাট টাকা মাত্র)

21/05/2025

বিশেষ ঘোষণাঃ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তি কার্যক্রম আগামীকাল ২২-০৫-২০২৫ ইং তারিখ থেকে যথারীতি শুরু হবে।

বিঃদ্রঃ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ও মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

স্পষ্ট বিবৃতি  স্বপক্ষে  সাধারণ শিক্ষার্থীবৃন্দ নার্সিং ও মিড‌ওয়াইফারি কলেজ, বগুড়া
20/05/2025

স্পষ্ট বিবৃতি

স্বপক্ষে
সাধারণ শিক্ষার্থীবৃন্দ
নার্সিং ও মিড‌ওয়াইফারি কলেজ, বগুড়া

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নার্সিং ও মিড‌ওয়াইফারি কলেজ, বগুড়ায় চান্সপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা। উজ্জ্বল ভবিষ্যতের প্রত...
18/05/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নার্সিং ও মিড‌ওয়াইফারি কলেজ, বগুড়ায় চান্সপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা। উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় ❤️

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার...
13/05/2025

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার যৌক্তিক দাবী আদায়ের লক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী নার্সিং ও মিড‌ওয়াইফারি কলেজ, বগুড়ায় কমপ্লিট শাট ডাউন ঘোষণা করা হলো।

উল্লেখ্য যে, অদ্য ১৩-০৫-২০২৫ ইং তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য নার্সিং ও মিড‌ওয়াইফারি কলেজ, বগুড়ার সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

একতাই শক্তি, একতাই বল ✊

28/04/2025

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড‌ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড‌ওয়াইফারি কোর্সকে ডিগ্রী পাস কোর্স (স্নাতক সমমান) করার যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে গত ২৭-০৪-২০২৫ ইং তারিখে বাংলাদেশ নার্সিং ও মিড‌ওয়াইফারি কাউন্সিল (BNMC) এর সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধনরত শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদ জানায়।

এর‌ই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ আজ ২৮-০৪-২০২৫ ইং তারিখ ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের সামনে বগুড়া জেলাস্থ সকল প্রতিষ্ঠানের ডিপ্লোমা নার্সিং স্টুডেন্টদের সমন্বয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আমাদের যৌক্তিক দাবী ও ন্যায্য অধিকার আদায় না হ‌ওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো, ইনশাআল্লাহ। ✊

Address

Puran Bogra

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing & Midwifery College, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share