Department of Islamic Studies, University of Rajshahi

Department of Islamic Studies, University of Rajshahi Official page of Department of Islamic Studies, University of Rajshahi .

ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়ে...
10/01/2026

ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে:

আজ শনিবার ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শহীদ হবিবুর রহমান খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ২০২২-২৩ (স্পার্কল-২৮ ব্যাচ) শিক্ষাবর্ষ বনাম ২০২৩-২৪ (বিপ্লবী-২৯ ব্যাচ) শিক্ষাবর্ষের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। স্পার্কল-২৮ ব্যাচকে হারিয়ে বিপ্লবী-২৯ ব্যাচ চ্যাম্পিয়ন হয়।

10/01/2026

ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:বর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামিক স্টাডিজ বিভাগ, বি.এ অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পর...
04/01/2026

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামিক স্টাডিজ বিভাগ, বি.এ অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।

অনার্স ২ য় বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি।
08/12/2025

অনার্স ২ য় বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি।

11/09/2025

Launching of the First “Islamic Studies Students Research Journal” at the University of Rajshahi. The Department of Islamic Studies, University of Rajshahi, is proud to announce the publication of the first-ever “Islamic Studies Students Research Journal.” This groundbreaking initiative brin...

“ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস রিসার্চ জার্নাল” মোড়ক উন্মোচন:আলহামদুলিল্লাহরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ...
11/09/2025

“ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস রিসার্চ জার্নাল” মোড়ক উন্মোচন:

আলহামদুলিল্লাহ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ গর্বের সাথে ঘোষণা করছে যে, প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে “ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস রিসার্চ জার্নাল”। এই জার্নালটি বিভাগের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচিত গবেষণাপত্র নিয়ে সাজানো হয়েছে, যা নিঃসন্দেহে বিভাগের ইতিহাসে একটি মাইলফলক।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি, নতুন জ্ঞান অনুসন্ধান, এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বিকাশের সুযোগ সৃষ্টি হলো। গবেষণার মাধ্যমে শুধু জ্ঞান অর্জনই নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে প্রাসঙ্গিক অবদান রাখা যায়—এ বিষয়টি শিক্ষার্থীরা এ প্রকাশনার মাধ্যমে আরও স্পষ্টভাবে উপলব্ধি করবে।

ডিপার্টমেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, শিক্ষার্থীদের এই ধরনের একাডেমিক চর্চা তাদের মেধা, চিন্তা ও সৃজনশীলতাকে বিকশিত করবে এবং ভবিষ্যতে তাদেরকে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি, এটি পুরো বিভাগের গবেষণামূলক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই সকল শিক্ষার্থীকে, যাদের নিরলস পরিশ্রম, সৃজনশীল চিন্তা ও গবেষণার মনোভাব এই জার্নালকে প্রাণবন্ত করেছে। তোমাদের এই একাডেমিক সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং বিভাগের গর্ব এবং সমাজের জন্য এক মূল্যবান সম্পদ।

প্রিয় শিক্ষার্থীরা, গবেষণার পথে এগিয়ে যাও, প্রশ্ন করতে শিখো, নতুন কিছু জানতে আগ্রহী হও এবং জ্ঞানের আলো দিয়ে সমাজকে আলোকিত করো। তোমাদের প্রতিটি পদক্ষেপ আগামী দিনের উন্নত বিশ্ব গঠনে অবদান রাখবে—এই বিশ্বাসই আমাদের প্রেরণা।

ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

18/08/2025

Orientation Program of the Department of Islamic Studies for the Academic Session 2024–25 The Department of Islamic Studies, University of Rajshahi, formally inaugurated its orientation program for the students of the academic session 2024–25 on Sunday, 17 August 2025, at 12:00 p.m. The event to...

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিতআজ রবিবার, ১৭ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, ...
17/08/2025

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

আজ রবিবার, ১৭ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ১২:০০ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা. আশরাফ উজ্ জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের সম্মানিত ডীন ও অত্র বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিভাগের অন্যান্য প্রাজ্ঞ শিক্ষকবৃন্দও উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন।

পবিত্র আল কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং বরণ সংগীত পরিবেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রেরণাদায়ক নসীহা প্রদান করেন। উদ্বোধনী ক্লাসে প্রফেসর ড. আনম মাসউদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামিক স্টাডিজ বিভাগের সংক্ষিপ্ত পরিচিতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এবং প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম নবীনদের উদ্দেশ্যে “সূরা আল-হুজুরাত” থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে এক সংক্ষিপ্ত লেকচার প্রদান করেন।

পরে নবীন শিক্ষার্থীদের হাতে অনার্স কোর্সের সিলেবাস, ক্লাস রুটিন, কলম ও ফাইল তুলে দেওয়া হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সাফল্য কামনা করা হয়। সর্বশেষ নাস্তা পরিবেশনের মাধ্যমে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক এই উদ্বোধনী ক্লাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

16/08/2025

📢 উদ্বোধনী ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস আগামীকাল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

🗓️ তারিখ: ১৭ আগস্ট ২০২৫
⏰ সময়: দুপুর ১২:০০ মিনিট
📍 স্থান: ৩০৫ নং কক্ষ
ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সকল নবীন শিক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো।

— ✒️
প্রফেসর ড. মোহা. আশরাফ উজ্ জামান
সভাপতি
ইসলামিক স্টাডিজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তি:জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল...
04/08/2025

বিজ্ঞপ্তি:
জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামী ৩৬ জুলাই (৫ আগস্ট) ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০:০০ টায় সিনেট ভবন হতে ছাত্র-জনতার বিজয় র‍্যালি শুরু হবে।

উক্ত র‍্যালিতে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, মাননীয় উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।

আপনাকে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।

(প্রফেসর ড. মো. মাহবুবর রহমান)
আহবায়ক
ছাত্র-জনতার বিজয় র‍্যালি

প্রক্টর
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

31/07/2025

Address

Dr. Muhammad Sahidullah Academic Building, Ground Floor, University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Islamic Studies, University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Islamic Studies, University of Rajshahi:

Share