11/08/2022
নাসীহত
প্রিয় বোন তোমাকে নিয়ে কিছু কথা - একটু সময় নিয়ে পড়ো...
১.হে আমার প্রিয় বোন,,,রুপ বা তারুণ্যের জোয়ারের ভেসে যেওনা,দেহের শক্তি ও সৌন্দর্যের কোনো স্থায়ীত্ব নেই।তিনি চাইলে যে কোনো সময় তা কেড়ে নিতে পারে।
২.হে আমার বোন,
তোমরা ভূ-পৃষ্ঠে বড়াই করে চলো না;তুমি তো কখনো ভূমিতে ফাটল ধরাতে পারবে না এবং কখনো পাহাড় সমান উচ্চতায় পৌঁছাতেও পারবে না।
৩.হে আমার বোন,
পৃথিবীতে কত সুন্দরীইতো ইতিহাস হয়ে আছে কিন্তু তারা কি কেউ মৃত্যুর দংশন থেকে বাঁচতে পেরেছে?বোন হৃদয়কাড়া চেহারা দেখিয়ে অহংকারের সঙ্গে পথ চলো না।
৪.প্রিয় বোন,
তুমি কি জানো বেপর্দার কুফল কি?পর্দার প্রতি যত অবহেলা করা নারীর প্রতি সহিংসতা ততই বাড়ছে।
৫.বোনটি আমার,
নিজেকে পদর্শন করার মধ্যে কি বা শ্রেষ্ঠত্ব আছে,শ্রেষ্ঠত্ব
তো নিজেকে লুকিয়ে রাখার মাঝে।
৬.প্রিয় বোন,
ইতিহাস পড়ে দেখো,ইসলামই সর্বপ্রথম নারীকে মুক্তি দিয়েছে।নারীকে ভোগের পন্য হতে দেয়নি শান্তির ধর্ম ইসলাম।একমাত্র ইসলামই কন্যা সন্তান প্রতিপালনের পুরস্কার ঘোষণা করেছে জান্নাত।
৭.প্রিয় বোন,
পর্দা শুধু তোমার ইহকালীন জীবনকে নিরাপদই করবে না;নিশ্চিত করবে তোমার সম্মান-সমৃদ্ধি।আখিরাতে নাজাত পাবে তুমি জাহান্নামের কল্পনাতীত শাস্তি থেকে আর চিরশান্তির ঠিকানা জান্নাত হবে তোমার আবাস।
৮.হে বোন,
হিজাব আসলেই সুন্দর;এটা তোমার গর্বের সাথে পর,ভালোবাসার সহিত পর,অধিকারের সাথে পর।
৯.হে বোন,
যারা এই গরমেরও হিজাব,নিকাব পরে,আল্লাহ তাদের এমন দিন ছায়া দিবে,যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াই বিরাজমান থাকবে না।
১০.ওগো বোন,
সূর্য মেঘে ঢাকা থাকলে যেমন তার সৌন্দর্য হারায় না,তেমনি একজন নারী পর্দা করলে ও তার সৌন্দর্য কমে যায় না।
১১.হে বোন,
বদলে যাও,বদলায়ে দাও এই শতব্দীতে তোমাকে দেখে মুসলিম নারীরা যেনো গর্বভরে বলতে পারে-"এই দেখো এ যুগের ফাতেমা আয়েশা!
১২.হে বোন,
তুমি নিজেকে অন্য পুরুষের চোখের খোরাক বানিওনা;আবার অন্য পুরুষকেও তোমার চোখের খোরাক বানিওনা!
১৩.অবুঝ বোনটি আমার,
নিজের অস্তিত্বকে নিয়ে একবার ভাবো??
১৪.প্রিয় বোন আমার,
উমরের মতো দ্বীনদার ও তাকওয়াবান ব্যক্তির কবর দেখে আয়েশা পর্দা করতেন,আর আজ তুমি বেদ্বীন,বেহায়া ছেলেদের সামনে নিজের সবটা খুলে দিতেও লজ্জা পাওনা।কতটা নিচে নেমে গেছো তুমি।কিয়ামতের দিন আয়েশাদের কাতারে কীভাবে দাঁড়াবে?
বোন তুমি কি মরবে না-?
তোমার কি রবের সামনে দাড়াঁতে হবে না-?
তা