BNCC Naval Wing, University of Rajshahi

BNCC Naval Wing, University of Rajshahi বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
রাজশাহী বিশ্ববিদ্যালয়- নৌ শাখা
৫৩ বিএনসিসি ফ্লোটিলা, খুলনা।

ব্যাটালিয়ন ক্যাম্পিং–২০২৫/২৬ (২)গত ১০ মে হতে ১৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে একটি ব্যাটালিয়ন ক্...
02/06/2026

ব্যাটালিয়ন ক্যাম্পিং–২০২৫/২৬ (২)

গত ১০ মে হতে ১৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে একটি ব্যাটালিয়ন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার ৪ জন ক্যাডেট অংশগ্রহণ করে সাফল্যের সাথে ক্যাম্প সম্পন্ন করেন। ক্যাম্পে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।

অর্জনসমূহঃ
১। কুইজ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল শাওরিন জামান নেহা।

২। ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেডেল অর্জন করেন ক্যাডেট জাহিন ফেরদৌস নাবিলা।

৩। কেরাত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন ক্যাডেট আজিমুদ্দিন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার এই অর্জন সংশ্লিষ্ট সকলের জন্য গৌরবের বিষয়। ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা যায়।

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!⚓ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ-শাখায় ছেলে ও মেয়ে ক্যাডেট হিসেবে ভর্তির জন্য ...
14/05/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

⚓ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ-শাখায় ছেলে ও মেয়ে ক্যাডেট হিসেবে ভর্তির জন্য অনলাইন ও অফলাইন ফর্ম বিতরণ চলছে।

🇧🇩 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দ্বিতীয় সারির আধাসামরিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।

📌 ভর্তি শর্তাবলী:
🔹 ন্যূনতম উচ্চতা: ছেলে ৫'৪" | মেয়ে ৫'০"
🔹 শিক্ষাবর্ষ: ২০২৪-২৫ ও ২০২৫-২৬

🎯 সুযোগ-সুবিধাসমূহ:
✅ দ্বিতীয় সারির সামরিক বাহিনীর সদস্য হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা
✅ বিশ্ববিদ্যালয়ের খরচে ফ্লোটিলা, উইং ও সেন্ট্রাল ক্যাম্পে অংশগ্রহণ
✅ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ পরিদর্শনের সুযোগ
✅ জাতীয় বিজয় দিবস প্যারেডে অংশ নেওয়ার সুযোগ
✅ ৭.৬২ মি.মি. SA রাইফেল দিয়ে ফায়ারিং-এর প্রশিক্ষণ
✅ অন-ক্যাম্পাস জব: বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ
✅ অফিসার পদে সরাসরি ISSB-তে অংশ নেওয়ার সুযোগ
✅ বাংলাদেশ বেতারের পারফর্ম করার সুযোগ

✅ Youth Exchange Program: ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও সিঙ্গাপুরে সম্পূর্ণ সরকারি খরচে ভ্রমণ
✅ সাংস্কৃতিক প্রতিভা (নাচ, গান, অভিনয়, বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক) বিকাশের সুযোগ
✅ ক্রীড়া প্রতিভা(ভলিবল,ব্যাডমিন্টন,দাবা,ক্যারাম) চর্চা ও প্রদর্শনের সুযোগ

📝 ভর্তি নির্দেশনা:

💰 ফর্ম ফি: ১০০ টাকা
🗓️আবেদনের শেষ তারিখ: *২১ শে মে ২০২৬।*

অফলাইন ফর্ম:
📍 স্থান: বিএনসিসি ভবন (মেইনগেটের সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের ATM বুথের পাশে)
🕚 সময়: অফিস চলাকালীন

🌐 অনলাইন:
অনলাইনে ভর্তির জন্য নিম্নোক্ত গুগল ফর্মটি সঠিকভাবে পূরণ করে পেমেন্ট সম্পন্ন করলেই ভর্তি সম্পন্ন বলে গণ্য হবে।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeoMa13mEQYwrwAyyPJ4vBoGaYZTXsPxitKJ3Ygn67KRptkSg/viewform?usp=header

📌 প্রশিক্ষণ:
🕓 সময়: প্রতি বুধবার ও বৃহস্পতিবার (৪টা-৬টা)
📍 স্থান: বিএনসিসি ভবন

📞 যোগাযোগ:
📱ক্যাডেট সার্জেন্ট সজিব - ০১৯৬৪৬৬০৩৫৭
📱ক্যাডেট সার্জেন্ট সোহাগ -০১৬১৪৫৮৩৮২৯
📱ক্যাডেট কর্পোরাল রিচি ০১৬৪৬৬১৩৪৩৩

🔥 নিজের সাহস, নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমকে বাস্তবে প্রমাণ করার এখনই সময়! আজই বিএনসিসি নৌ-শাখার ফর্ম পূরণ করুন এবং একটি গর্বিত যাত্রার অংশ হোন

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!⚓ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ-শাখায় ছেলে ও মেয়ে ক্যাডেট হিসেবে ভর্তির জন্য ...
12/05/2026

৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) মহোদয়ের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্...
03/05/2026

৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ।
আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) মহোদয়ের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিএনসিসি’র সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট আন্ডার অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় ক্যাডেটদের প্রশিক্ষণ কার্যক্রম, শৃঙ্খলা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও, বিএনসিসি’র সার্বিক উন্নয়ন, কার্যক্রমের মানোন্নয়ন এবং ক্যাডেটদের কল্যাণে গৃহীত ও গৃহীতব্য বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মতবিনিময় করা হয়। মাননীয় উপাচার্য মহোদয় ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের দেশপ্রেম, নেতৃত্বগুণ ও শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।

পরিশ্রমের প্রতিটি ধাপই একেকটা অর্জন—এই মুহূর্ত তারই সাক্ষী।সেনা, নৌ, বিমান শাখার তিন সিইউও একটি ঐক্যের প্রতিচ্ছবি।
01/05/2026

পরিশ্রমের প্রতিটি ধাপই একেকটা অর্জন—
এই মুহূর্ত তারই সাক্ষী।
সেনা, নৌ, বিমান শাখার তিন সিইউও একটি ঐক্যের প্রতিচ্ছবি।

গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিব...
26/04/2026

গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার মাধ্যমে ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল, কর্পোরাল এবং কর্পোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পদে উন্নীত করার জন্য মূল্যায়ন করা হয়।
পরীক্ষাটি লিখিত, ড্রিল ( প্যারেড) এবং মৌখিক (ভাইভা) – এই তিনটি ধাপে গ্রহণ করা হয়, যাতে অংশগ্রহণকারী ক্যাডেটদের জ্ঞান, দক্ষতা, নেতৃত্বগুণ এবং শৃঙ্খলাবোধ যথাযথভাবে যাচাই করা যায়।

পরীক্ষা গ্রহণের সময় উপস্থিত ছিলেন সম্মানিত প্রশিক্ষক চীফ পেটি অফিসার এম. শামসুর রহমান স্যার এবং ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আজম শেখ। তাঁদের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

প্রত্যাশা করি এই পদোন্নতি পরীক্ষা ক্যাডেটদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএনসিসি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড–২০২৬ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের প্রতি কৃতজ্ঞতার...
23/04/2026

বিএনসিসি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড–২০২৬ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ ঘড়ি উপহার প্রদান করা হয়েছে।

আজ মহাপরিচালক স্যারের পক্ষ থেকে উক্ত উপহার ক্যাডেটদের হাতে তুলে দেন সম্মানিত প্রশিক্ষক চীফ পেটি অফিসার এম. শামসুর রহমান স্যার।
এই সম্মাননা ক্যাডেটদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতি এক অনন্য স্বীকৃতি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৮ এপ্রিল ২০২৬, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় ফায়ারিং অনুশীলন প্রতিযোগিতা। এতে রাজশাহী বিশ্ববিদ্যা...
19/04/2026

১৮ এপ্রিল ২০২৬, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় ফায়ারিং অনুশীলন প্রতিযোগিতা। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেনা, নৌ ও বিমান শাখার মোট ১৮ জন ক্যাডেট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি ছিল শৃঙ্খলা, মনোযোগ, সাহসিকতা ও দক্ষতার এক অনন্য সমন্বয়, যেখানে প্রতিটি ক্যাডেট তাদের প্রশিক্ষণের বাস্তব প্রয়োগের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়।
সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত এই অনুশীলনে ক্যাডেটরা নিখুঁত লক্ষ্যভেদ, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের অসাধারণ প্রদর্শন করে। প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ক্যাডেটদের মাঝে পারস্পরিক সহযোগিতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্যাডেট আন্ডার অফিসার'স বিএনসিসি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
19/04/2026

ক্যাডেট আন্ডার অফিসার'স
বিএনসিসি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Address

Rajshahi University
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Naval Wing, University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to BNCC Naval Wing, University of Rajshahi:

Share