Department of Banking and Insurance,6th,University of Rajshahi

Department of Banking and Insurance,6th,University of Rajshahi Banking and Insurance Department is one of the most dynamic departments at University of Rajshahi.

08/08/2024
"করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (র...
01/03/2024

"করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ জাতীয় বীমা দিবস ২০২৪ পালন করেছে।

উক্ত দিবসের পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানের প্রারম্ভে বর্ণাঢ্য র‍্যালিটি বীমা সম্পর্কিত জনসচেতনতামূলক নানা ধরনের ফেস্টুন, স্লোগান ও ব্যানারসহ বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গন থেকে শুরু করে, প্যারিস রোড, কাজলা গেইট হয়ে প্রধান সড়ক দিয়ে মেইন গেইট, শহীদ শামসুজ্জোহা চত্বর হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিন করে।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহন করেন। র‍্যালি শেষে বাংলাদেশের বীমাখাত সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি মো: তৌহিদুল আলম এবং তিনি বলেন, "বর্তমানে স্মার্ট বাংলাদেশের লক্ষে সকল খাত সমানভাবে কাজ করে চলেছে এবং তারই অবিচ্ছেদ্য অংশ হিসেবে বীমা খাতকে আরো প্রসারিত ও শক্তিশালী করার জন্য সম্প্রতি নানা ধরণের নীতিগত সিদ্ধান্ত সরকারের পক্ষ হতে নেওয়া হয়েছে যা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে আমি খুবই আশাবাদী। বিশেষ করে আজ থেকে ব্যাংকাসুরেন্স কার্যকরী হওয়ায় ব্যাংকগুলো বীমা কোম্পানীর পলিসিগুলো খুব সহজেই জনগনের দোড়গোড়ায় আস্থার সাথে পৌছে দিতে পারবে। এছাড়াও প্রতিটি বীমা প্রতিষ্ঠানে পর্যাপ্ত একচ্যুয়ারির বাধ্যবাধকতা থাকায় বীমা প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মাত্রা অনুযায়ী বীমা পলিসির সঠিক দাম নির্ধারন করতে পারবে যা উভয়পক্ষের জন্য কল্যাণকর হবে বলে আশা করছি।"

প্রধান অতিথি হিসেবে উক্ত বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস তার বক্তব্যে বলেন, "আমরা ২০২০ সাল হতে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে প্রতিবছরই পালন করি। স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য মুজিবকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি খাতের মতো বীমা খাতের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষকে বীমার আওতায় নিয়ে আসার জন্য এক নিরলস প্রচেষ্টা চলছে এবং আমরা ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগও এই ধারাবাহিকতার অংশীদার ও অগ্রদূত হতে চাই। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বীমা খাতের দক্ষ মানবসম্পদ হয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।"

এছাড়াও বীমা দিবস-২০২৪ উপলক্ষে "বাংলাদশে বীমাখাত: সমস্যা ও সম্ভাবনা" শিরোণামে বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বিভাগের প্রত্যেক বর্ষ হতে শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রচনা প্রতিযোগিতায় বিজয়ী হন বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী সুইটা সাহা। পরে তাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" বইটি তুলে দেন বিভাগের সভাপতি।

আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

অভিনন্দন শ্রদ্ধেয় মো. রাকিবুল ইসলাম নিরব স্যার। নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য (সহকারী অধ্যাপক ক্যাটাগরি), রাজশাহী বিশ্ববিদ...
17/12/2023

অভিনন্দন শ্রদ্ধেয় মো. রাকিবুল ইসলাম নিরব স্যার। নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য (সহকারী অধ্যাপক ক্যাটাগরি), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আপনার এই সাফল্যে আমরা গর্বিত।
আপনার সুস্বাস্থ্য, উত্তরোত্তর সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করি।

🎉 Happy Birthday to our cherished Assistant Professor, Md. Rakibul Islam Nirob sir!Nirob sir, you are not merely a teach...
19/09/2023

🎉 Happy Birthday to our cherished Assistant Professor, Md. Rakibul Islam Nirob sir!

Nirob sir, you are not merely a teacher; you are a guiding light in our lives. Your unwavering support, positive mindset, and dedication to ethical success have shaped us in ways beyond measure. Your lessons extend far beyond the classroom, teaching us not only about banking and insurance but also about integrity, perseverance, and the value of hard work.

Your helpfulness knows no bounds. Whether it's clarifying complex concepts, offering advice on career choices, or providing a listening ear during tough times, you've always been there for us. Your patience and empathy make learning a joy, and your words of encouragement inspire us to reach greater heights.

Today, on your special day, we extend our heartfelt gratitude for your invaluable contributions to our education and personal growth. May this year bring you immense happiness, good health, and continued success in all your endeavors. Happy Birthday, Nirob sir!

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসবাংলার ইতিহাসে এক অন্ধকারতম দিন।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ...
15/08/2023

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস
বাংলার ইতিহাসে এক অন্ধকারতম দিন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন স্বপরিবারে হত্যা করেছিল বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ঘাতক চক্র।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

🏆🎉 Congratulations to our amazing team, Elite Sixth, for their outstanding victory in today's football match.They gave t...
02/08/2023

🏆🎉 Congratulations to our amazing team, Elite Sixth, for their outstanding victory in today's football match.

They gave their all on the field and emerged triumphant against the tough opponents, Banking Bulls, representing the 8th batch of the Department of Banking and Insurance. What a match it was!

The victory not only secured our place in the Semi-finals but also showcased the exceptional skills and teamwork of our players. We couldn't be prouder of them!

Tomorrow, we'll be heading to the Semi-final with renewed energy and determination. Let's continue supporting and cheering for Elite Sixth as they aim for the ultimate glory!

🔥 Go Elite Sixth! Show them what you're made of! 💪🏼⚽

BIN FUTSAL 2023 🔥🔥We are going to face Firece the 5th today at 7 AM. Wish us luck ❤️Venue: Sabash Bangla Field   ❤️  🔥
02/08/2023

BIN FUTSAL 2023 🔥🔥

We are going to face Firece the 5th today at 7 AM.
Wish us luck ❤️

Venue: Sabash Bangla Field

❤️
🔥

ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগ কর্তৃক আয়োজিত অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আগামী ১ আগষ্ট ২০২৩ হতে শুরু হবে। জমজমাট ...
31/07/2023

ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগ কর্তৃক আয়োজিত অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আগামী ১ আগষ্ট ২০২৩ হতে শুরু হবে।

জমজমাট এই টুর্নামেন্টে এবার ছয়টি দল অংশ গ্রহণ করতে যাচ্ছে:
Dark Warriors
Imperishable 4th
Firce The 5th
Elite 6th
Falcon Blaze
Banking Bulls

🎯 টুর্নামেন্টের প্রথম পর্যায়ে গ্রুপ পর্বে প্রত্যেকটি দল গ্রুপের অন্য দুটি দলের সাথে ১টি করে ম্যাচ খেলবে।
🎯 গ্রুপের শীর্ষ ২ জয়ী দল ( চ্যাম্পিয়ন ও রানার্স আপ) পরবর্তীতে সেমি-ফাইনাল খেলবে।
🎯 প্রত্যেক দলে ১৫ জন খেলোয়াড় থাকবে এবং ৪জন খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ থাকবে।
🎯 খেলার সময় ১ঘণ্টা (২০+২০+১০)
🎯 খেলোয়াড়দের অবশ্যই যথা সময়ে উপস্থিত থাকতে হবে অন্যথায় অন্যদল বিজয়ী ঘোষিত হবে।
🎯 খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

সর্বোপরি আমাদের এই আয়োজন সফল করার জন্য সকলের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

🤟

22/04/2023

ইদ মুবারক!
সবাইকে পবিত্র ইদ-উল-ফিতর এর শুভেচ্ছা।

Breaking fast together, strengthening bonds forever - our Department of Banking and Insurance celebrates the spirit of R...
07/04/2023

Breaking fast together, strengthening bonds forever - our Department of Banking and Insurance celebrates the spirit of Ramadan 🌙🍴

পবিত্র মাহে রমজানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত চলবে। বেলা ১:৩০ মিনিট ...
22/03/2023

পবিত্র মাহে রমজানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত চলবে। বেলা ১:৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত বিরতি এবং সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্র ও শনিবার বহাল থাকবে।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাবি

Address

Rajshahi University, Rabindra Bhabon
Rajshahi

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 15:00

Telephone

+8801720435944

Alerts

Be the first to know and let us send you an email when Department of Banking and Insurance,6th,University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Department of Banking and Insurance,6th,University of Rajshahi:

Share