Sitlai Rofatullah Senior Alim Madrasah

Sitlai Rofatullah Senior Alim Madrasah This is Sitlai Rofatullah Senior Alim Madrasah's Official page.

27/07/2026

এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নির্বাচিত হলে তিনি একইসঙ্গে এমপিও সুবিধা ও জনপ্রতিনিধির সম্মানি ভাতা—এ দুটো একসঙ্গে গ্রহণ করতে পারবেন না বলে স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির জারি করা এক আদেশে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী একজন এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীর একই সময়ে দুটি লাভজনক পদ থেকে আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ নেই।
ফলে তাঁকে এমপিও বেতন-ভাতা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা সদস্য হিসেবে প্রাপ্য সম্মানি যেকোনো একটি বেছে নিতে হবে।
এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো এক আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সামনে আসে।
আবেদনে বলা হয়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার আদমদীঘি ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুর রহমান নওগাঁ জেলার রানীনগর উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি চেয়ারম্যান হিসেবে সম্মানি ভাতা পাওয়ার বিষয়ে আইনি ব্যাখ্যা চেয়েছিলেন।
বিষয়টি পর্যালোচনার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আইন শাখার মতামত গ্রহণ করে।
অধিদপ্তরের আইন উপদেষ্টা লিখিত মতামতে উল্লেখ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি একই সময়ে এমপিও সুবিধা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মানি—দুই ধরনের আর্থিক সুবিধা একসঙ্গে গ্রহণ করতে পারবেন না।
তিনি হয় এমপিও গ্রহণ করবেন, অথবা চেয়ারম্যান হিসেবে প্রাপ্য সম্মানি গ্রহণ করবেন।
আইন শাখার এ মতামতের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, জাহিদুর রহমান যদি এমপিও সুবিধা গ্রহণ অব্যাহত রাখেন, তাহলে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কোনো সম্মানি ভাতা গ্রহণ করতে পারবেন না।
একইভাবে চেয়ারম্যানের সম্মানি গ্রহণ করতে চাইলে তাঁকে এমপিও সুবিধা ত্যাগ করতে হবে।
অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এ নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আইনগত মতামতের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি কর্মকর্তারা জানান, এ স্পষ্টীকরণের ফলে ভবিষ্যতে এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি হলে তাঁদের আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে বিদ্যমান আইনি অবস্থান আরো পরিষ্কার হবে।










#বেসরকারী
#বেসরকারীশিক্ষক

24/07/2026
15/07/2026
শীতলাই রহমাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা কো কারিকুলাম অনুষ্ঠানের আয়োজন
14/08/2025

শীতলাই রহমাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা কো কারিকুলাম অনুষ্ঠানের আয়োজন

শিক্ষার মান উন্নয়ন মতবিনিময় সভা- 2025  স্থান: অফিস কক্ষ,শীতলাই রফাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা ,পবা, রাজশাহী।
14/08/2025

শিক্ষার মান উন্নয়ন মতবিনিময় সভা- 2025 স্থান: অফিস কক্ষ,শীতলাই রফাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা ,পবা, রাজশাহী।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল । আয়োজনে শীতলাই রহমাতুল্লাহ সিনিয়র আলিম মা...
26/03/2025

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল । আয়োজনে শীতলাই রহমাতুল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসা পবা রাজশাহী।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল l আয়োজনে শীতলার সিনিয়ার আলিম  মাদ্রাসা, পবা, রাজশাহী।
25/03/2025

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দোয়া মাহফিল l আয়োজনে শীতলার সিনিয়ার আলিম মাদ্রাসা, পবা, রাজশাহী।

Address

Sitlai, Sitlai, Paba, Damkura Road, 6000
Rajshahi
6021

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 12:30
Sunday 08:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitlai Rofatullah Senior Alim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sitlai Rofatullah Senior Alim Madrasah:

Shortcuts

Share