University of Rajshahi

University of Rajshahi This is the official page of the University of Rajshahi run by the University Administration east from the Rajshahi City Center.
(286)

University of Rajshahi is one of the largest Universities in the country and the largest with the highest seat of learning in the northern region of Bangladesh. After its foundation on July 6, 1953, the university has passed 67 years providing higher education and research. The university is located at the green premises of Motihar which is very close to the mighty river Padma and seven km.

সংবাদ বিজ্ঞপ্তি-৩রাবি কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলরাজশাহী বি...
25/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি-৩
রাবি কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফররত চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল আজ মঙ্গলবার দুপুরে কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা এসব অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত অবকাঠামো লক্ষ্য করেন।

পরে তাঁরা উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদসহ বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। এসময় তাঁদেরকে বিভাগসমূহের কোর্স-কারিকুলাম ও প্রাসঙ্গিক বিষয়ে অবহিত করা হয়। সেখানে বিভিন্ন অনুষদের অধিকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে কৃষি, ফিশারীজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস শিক্ষাধারায় চীনা বিশ্ববিদ্যালয়ের সাথে রাবির সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

সেখানে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, চীন বাংলাদেশের ভালো বন্ধু দেশ। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে তাঁরা বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। রাবি এই সহযোগিতার মাধ্যমে উপকৃত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা আছে। আমাদের এই সুযোগ গ্রহণ করে কৃষি বিজ্ঞানে রাবিকে এগিয়ে নিতে হবে। সে লক্ষ্যে বিভাগসমূহের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-২রাবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ...
25/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি-২
রাবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ) ও মো. শফিক উল্লাহ (প্রভাষক, গণিত বিভাগ)। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এসব নিয়োগ প্রদান করেন।

নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ আজ মঙ্গলবার দুপুরে দায়িত্বে যোগদান করেছেন। এসময় অন্যদের মধ্যে দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, প্রফেসর মো. মজিবুর রহমান (দর্শন বিভাগ), প্রফেসর এ নাইম ফারুকী (ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ), সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ, প্রফেসর মুহা. রফিকুল ইসলাম ও প্রফেসর মুহা. বিলাল হুসাইন উপস্থিত ছিলেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তিচীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফররাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬:চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ...
25/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬:
চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করে। রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের আমন্ত্রণে তাঁরা এই সফরে আসেন। প্রতিনিধিদল আজ সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময়কালে তাঁরা চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়, রাবিতে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতার উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের যৌথ কর্মসূচি প্রণয়নসহ পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

চীনা প্রতিনিধিদলে ছিলেন প্রফেসর ঝাঙ ইয়ানমে (ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়), সহযোগী অধ্যাপক হুয়াঙ জিয়েঝং (পরিচালক, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তর), সহযোগী অধ্যাপক লি জিয়ানবো (উপ-পরিচালক, শিক্ষা বিষয়ক কার্যালয়), প্রফেসর উ লঙফেঙ (ডিন, বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুল) ও সহযোগী অধ্যাপক চেন ইনহঙ (ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি, স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন)।

রাবি উপ-উপাচার্যদ্বয় চীনা প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।

মতবিনিময়কালে উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, বর্তমানকালে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক প্রায় অর্ধ শতাব্দীকালের। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। অর্থনীতিতেও তাদের অবদান উল্লেখ্যযোগ্য। আমাদের উচ্চশিক্ষা ও গবেষণা খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চীনের বিশেষ ভূমিকা রয়েছে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশ ও চীনের শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে। এর মধ্যে দিয়ে উভয় দেশ লাভবান হতে পারবে। রাবির উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়নসহ আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের বৈশ্বিক ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগও সৃষ্টি হয়েছে। আগামীতেও পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য (প্রশাসন) রাবি সফরের জন্য ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই সফরের মাধ্যমে ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়সহ চীনা উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রাবির সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে তিনি উল্লেখ করেন। আগামীতে এ ধরনের পারস্পরিক সফর ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী যোগাযোগ প্রসারিত হবে বলেও তিনি জানান।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মতিন তালুকদার, শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর মো. আবু বকর প্রাং, সহযোগী অধ্যাপক কনক কুমার পাঠক (মৃৎশিল্প ও ভাস্ককর্য বিভাগ) প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধিদলটি বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন এবং শিককবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়া শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী (অতিথি) ভবন ও নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবন পরিদর্শন করেন। তাছাড়া তাঁরা অন্য কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

জরুরি বিজ্ঞপ্তি
25/08/2026

জরুরি বিজ্ঞপ্তি

সংবাদ বিজ্ঞপ্তি-২রাবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিতরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৬:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ...
24/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি-২
রাবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে রাবি ফিশরীজ সমিতি ও ফিশারীজ বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ এবং বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে ক্যাম্পাসের তুঁতবাগান সংলগ্ন গবেষণা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। সেখানে ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডল ও বিভাগের সভাপতি প্রফেসর মো. ইসতিয়াক হোসেনসহ অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপ-উপাচার্যদ্বয়, অনুষদের অধিকর্তা ও বিভাগের সভাপতি, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট অন্যরা অংশ নেন।

দুপুরে ফিশারীজ বিভাগে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিভাগের সভাপতির সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারীজ অনুষদের অধিকর্তা এবং প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর মোহা. আখতার হোসেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তিরাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৬:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (র...
24/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬-২০২৭ আজ সোমবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা উদ্বোধন করে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী দিনে আজ আরবী বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে খেলায় আরবী বিভাগ ১-০ গোলে এবং ইসলামিক স্টাডিজ বনাম মনোবিজ্ঞান বিভাগের মধ্যে খেলায় টাইব্রেকারে মনোবিজ্ঞান বিভাগ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি বিভাগ ও ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দের অভিনন্দনরাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০২...
21/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০২৬:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তিরাবি ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষররাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ আগস্ট ২০২৬...
20/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রাবি ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক ও একটি শিক্ষার্থী বিনিময় চুক্তি আজ বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে।

রাবি প্রকৌশল অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর ইয়োশিমুনে নোনোমুরা সমঝোতা স্মারক ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় আইসিটি সেন্টারের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. হাসনাত কবীর ও অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতি বছর ৫ জন করে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, অ্যাকাডেমিক তথ্য বিনিময় এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক যৌথ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষার্থী বিনিময় চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার থেকে এক শিক্ষাবর্ষ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবে এবং হোস্ট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মওকুফ সুবিধা প্রযোজ্য হবে।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-৩রাবি নবনিযুক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)- এর যোগদানরাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ আগস্ট ২০২৬:রাজশাহী বিশ্বব...
19/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি-৩
রাবি নবনিযুক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত)- এর যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. মোহাম্মদ আমীরুল ইসলাম আজ বুধবার দায়িত্বে যোগদান করেছেন। তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন।

দায়িত্বে যোগদানকালে শতাধিক বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন।

দায়িত্বে যোগদানের পর কলেজ পরিদর্শক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম ২০০২ সালে রাবিতে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন ও কোরিয়ার জিয়ংসান বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। রাবিতে যোগদানের আগে তিনি খুলনা মেডিকেল কলেজে বায়োকেমিস্ট হিসেবে এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ এন্ড মেরিন রিসোর্স ডিসিপ্লিন ও এনভায়রনমেন্ট ডিসিপ্লিনে খণ্ডকালীন শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি বেশ কয়েকটি পেশাজীবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনের সদস্য।

একজন কৃতি গবেষক হিসেবে তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

সংবাদ বিজ্ঞপ্তি-২রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশরাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ আগ...
19/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি-২
রাবির অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মাহতাব আলীর (৭৮) মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ড. মাহতাব আলী আজ বুধবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। আজ বাদ এশা রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে রাবি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন। বাংলাদেশে মৌচাষের উন্নয়ন, প্রসার ও বানিজ্যিক উৎপাদনে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন।

প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

Address

Dhaka-Rajshahi Highway
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880721711025

Alerts

Be the first to know and let us send you an email when University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to University of Rajshahi:

Shortcuts

Share