RUET Rajshahi University of Engineering & Technology (RUET) is the 2nd oldest & one of the most esteemed public engineering universities in Bangladesh.
(1)

Currently, the university comprises 4 faculties, 18 departments, and 2 institutes. Rajshahi University of Engineering & Technology (RUET), a beacon of excellence in engineering education, research, and innovation. The journey of this university began in 1964 as an engineering college, later became an institute in 1986, and finally evolved into a full-fledged university in 2003.

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতরুয়েট, ১৭ জুন ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফায়ার ড...
17/06/2026

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুয়েট, ১৭ জুন ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফায়ার ড্রিল এক্সারসাইজ এ্যন্ড ফায়ার সেফটি এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) রুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জনগুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রশিক্ষণ পরিচালনা করেন দমকল বাহিনীর দক্ষ সদস্যবৃন্দ। এসময় কোন এলাকায় আগ্নিসংযোগের পর নাগরিকদের করণীয় তুরে ধরা হয় এবং ফায়ার সেফটি সরঞ্জাম ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

দমকল বাহিনীর প্রতিনিধিরা জানান, বাড়ি বা অফিসে অসাবধানতাবশত: থেকে লাগা আগুন সচেতনতার অভাবে তা বড় আকার ধারণ করে। একারণে বর্তমান সময়ে সকলের এবিষয়ে করণীয় জ্ঞান থাকা জরুরী। এমন অনেক প্রতিষ্ঠান বা বাড়ি রয়েছে যেখানে ফায়ার সেফটি সরঞ্জাম রয়েছে তবে ব্যবহার না জানায় অগ্নিসংযোগের পর প্রাথমিক ভাবে তা কাজে আসে না।



রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিতরুয়েট, ১৭ জুন ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৩ তম সিন্ডিকেট সভা...
17/06/2026

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েট, ১৭ জুন ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) প্রশাসনিক ভবনের কনফারেন্সরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সভায় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উদযাপন, রাজস্ব ও ছুটিজনিত প্রভাষক পদে নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী কমিটিসমূহের সুপারিশ অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের ফরম্যাট বিষয়ে একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ অনুমোদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সচিব ও রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পদ বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নন, বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম রফিকুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী, রুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্বাস আলী ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।


রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাতরুয়েট, ১৬ জুন ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
16/06/2026

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত

রুয়েট, ১৬ জুন ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে পৌঁছালে বিএইউইটির উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। পরে তারা উভয় বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদসহ বিএইউইটির এইচ আর শাখার ডেপুটি ডিরেক্টর মো. আবুল কাশেম যুবায়ের।


রুয়েটের আইকিউএসি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিতরুয়েট, ১৫ জুন ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়...
15/06/2026

রুয়েটের আইকিউএসি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রুয়েট, ১৫ জুন ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। আইকিউএসির কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: মাহমুদ সাজ্জাদের সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সহ কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় আলোচ্যসূচির মধ্যে ছিল- ৫ম কিউএসি সভার কার্যবিবরণী অনুমোদন; ২০২৫-২৬ অর্থবছরের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার সংক্রান্ত হালনাগাদ তথ্য; ২০২৬-২৭ অর্থবছরের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের তালিকা অনুমোদন; ২০২৬-২০২৭ অর্থবছরের প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের বাজেট প্রস্তাব; রুয়েটের বিভিন্ন প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) সংক্রান্ত হালনাগাদ তথ্য এবং আইকিউএসি থেকে হিট (HEAT) প্রকল্পে রুয়েটে টিটিও (TTO) বিষয়ক একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার তথ্যসহ বিবিধ বিষয়।


10/06/2026

ছাত্রীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করে রেকর্ড গড়লো রুয়েট



রুয়েটের পরিবহন শাখার হেল্পারের মৃত্যুতে উপাচার্যের শোকরুয়েট, ৫ জুন ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রু...
05/06/2026

রুয়েটের পরিবহন শাখার হেল্পারের মৃত্যুতে উপাচার্যের শোক

রুয়েট, ৫ জুন ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পরিবহন শাখার হেল্পার মো. রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ জুন) বেলা ১০ টার দিকে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে টিকাপাড়ায় অবস্থিত গোরস্থানে মৃতদেহ দাফন করা হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ মৃতের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মো. রেজাউল করিমের মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মৃতের আত্মার শান্তি কামনা করে এক শোকবার্তায় উপাচার্য বলেন, মো. রেজাউল করিমের মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তাঁর পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন।



#রুয়েট_পরিবার

#শোকবার্ত

রুয়েটে ঈদ-উল-আযহার নামাজ সকাল ৭ টায়রুয়েট, ২৭ মে ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ঈদ-উল-আযহা...
27/05/2026

রুয়েটে ঈদ-উল-আযহার নামাজ সকাল ৭ টায়

রুয়েট, ২৭ মে ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র ঈদ-উল-আযহার নামাজ ঈদের দিন সকাল ৭ টায় রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় মুসল্লিদের সাথে জামাতে অংশ নিবেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এদিকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা সমগ্র মুসলিম উম্মাহর জন...
26/05/2026

সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা সমগ্র মুসলিম উম্মাহর জন্য বয়ে নিয়ে আসুক ঐক্য, শান্তি ও কল্যাণ।

প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক
ভাইস-চ্যান্সেলর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



অফিস আদেশ
20/05/2026

অফিস আদেশ

Address

Rajshahi University Of Engineering & Technology, Kazla, Motihar
Rajshahi
6204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711403987

Alerts

Be the first to know and let us send you an email when RUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to RUET:

Share