We are proud to be a student of Rajshahi university

We are proud to be a student of Rajshahi university University of Rajshahi is one of the largest Universities in the country and the largest in the northern region of Bangladesh. east from the Rajshahi City Cent

After its foundation on July 6, 1953, the university has passed 57 years providing higher education and research. The university is located at the green premises of Motihar which is very close to the mighty river Padma and seven km.

20/11/2015

রাবিকে ধন্যবাদ। প্রশ্নপত্র ফাসের কারনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অফিসার পদের বিকেলের পরীক্ষা স্থগিত করেছে রাবি।

04/01/2015

2 jon active admin lagbe,,,,jara always ey page ta te rajshahi university r update news dibe ebong ey page ta ke aro promote korbe,,,,,agrohira comment koren

২০১৪-১৫ শিক্ষাবর্ষের জন্যরাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদভুক্ত৫০টি বিভাগকে ৮টি ইউনিটে বিভক্তকরে ১৯ থেকে ২২ অক্টোবর পর্...
09/10/2014

২০১৪-১৫ শিক্ষাবর্ষের জন্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদভুক্ত
৫০টি বিভাগকে ৮টি ইউনিটে বিভক্ত
করে ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত
পরীক্ষা নেওয়া হবে।
১৯ অক্টোবর রোববার- সকাল ৯টা থেকে ১০
টা পর্যন্ত H ইউনিটের বিজোড় রোল নাম্বর
ধারীদের, বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত
H ইউনিটের জোড় রোল নাম্বর ধারীদের
এবং দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত C ইউনিট
বিজোড় রোল ধারীদের, সাড়ে ৩
টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত C ইউনিট জোড়
রোল ধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০ অক্টোবর সোমবার- সকাল ৯টা থেকে ১০
টা পর্যন্ত F ইউনিট বিজ্ঞান গ্রুপ,
বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত F ইউনিট অ-
বিজ্ঞান গ্রুপ এবং দুপুর ১ টা থেকে ২
টা পর্যন্ত G ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২১ অক্টোবর মঙ্গলবার- সকাল ৯টা থেকে ১০
টা পর্যন্ত D ইউনিট (বানিজ্য) বিজোড় রোল
ধারীদের, ১১ টা থেকে ১২ টা পর্যন্ত D
ইউনিট জোড় রোল এবং সকল অ- বানিজ্য রোল
নম্বর এবং দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত E ইউনিট
বিজোড় রোল ধারীদের, বিকাল সাড়ে ৩
টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত E ইউনিট জোড়
রোল ধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২২ অক্টোবর বুধবার- সকাল ৯টা থেকে ১০
টা পর্যন্ত B ইউনিট বিজোড় রোল ধারীদের,
১১ টা থেকে ১২ টা পর্যন্ত B ইউনিট জোড়
রোল ধারীদের এবং দুপুর ১ টা থেকে ২
টা পর্যন্ত A ইউনিট বিজোড় রোল ধারীদের,
বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪
টা পর্যন্ত A ইউনিট জোড় রোল ধারীদের
পরীক্ষ অনুষ্ঠিত হবে।
A ইউনিটে MCQ পরীক্ষায় নুন্যতম পাস নম্বর
প্রাপ্তদের মধ্যে যারা চারুকলা, নাট্যকলা ও
সঙ্গীত বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের
ব্যবহারিক
পরীক্ষা সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটে পাওয়া যাবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয়
তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://
admission.ru.ac.bd/ , www.ru.ac.bd
থেকে জানা যাবে।

RU - University of Rajshahi

20/02/2014

ফেব্রুয়ারি মাসে খুলছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়
( রাবি )। ২০১৩-১৪ সেশনের স্নাতক প্রথম বর্ষ
শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ
করে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের
দিকে ক্যাম্পাস
খোলা হবে বলে জানিয়েছেন
বিশ্ববিদ্যালয় প্রশাসন।

09/02/2014

সান্ধ্য
কোর্সবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়
বন্ধ হয়ে গেলেও তার মধ্যেই চলছে সান্ধ্য
কোর্সের ক্লাস।
অনির্দিষ্টকালের ছুটির মধ্যে বাণিজ্য অনুষদের
সান্ধ্যকালীন এমবিএ-এর ক্লাস চলার
পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদে সান্ধ্য
কোর্সের ভর্তি কার্যক্রমও চলছে।
এমবিএ ক্লাস চালু রাখার বিষয়ে বাণিজ্য অনুষদের
ডিন অধ্যাপক আমজাদ হোসেন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু
তারা (শিক্ষার্থী) অর্থ দিয়েছে, তাই তাদের
তো আর ক্ষতিতে রাখা যায় না।”
এই বিষয়টি নিয়েই সান্ধ্য কোর্সের
বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা। তাদের দাবি, এর মধ্য দিয়ে শিক্ষার
‘বাণিজ্যিকীকরণ’ হচ্ছে।
বাণিজ্যিক অনুষদে এমবিএসহ
চারটি বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালু করার পর
সম্প্রতি সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন
অনুষদে আরো ১০টি বিভাগে তা চালুর উদ্যোগ
নেয়া হলে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, যার
সঙ্গে তাদের বর্ধিত ফি বাতিলের দাবিও ছিল।
আন্দোলনের মুখে বর্ধিত ফি প্রত্যাহার করা হলেও
সান্ধ্য কোর্স চালু রাখার বিষয়ে অটল অবস্থান
নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে আন্দোলনকারীরা ধর্মঘট
চালিয়ে গেলে গত ২ ফেব্রুয়ারি তাদের ওপর চড়াও
হয় পুলিশ ও ছাত্রলীগ। এতে উত্তেজনার
মধ্যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম
অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল
ছাড়তে বলা হয়।
এরপর গত এক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয় ক্লাস-
পরীক্ষা সব বন্ধ থাকলেও সরেজমিন
ঘুরে দেখা যায়, বাণিজ্য অনুষদের অধীনে হিসাব
বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সান্ধ্য
কোর্সের চারটি সেমিস্টারের পরীক্ষা চলছে।
ওই বিভাগের জানুয়ারি-জুন সেমিস্টারের নতুন
বর্ষের (১২তম ব্যাচের) ভর্তি কার্যক্রমও শুরু
হচ্ছে।
বিভাগের সহকারী নিবন্ধক আবু সামা সরকার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন
ব্যাচের মৌখিক পরীক্ষা সোমবার সকাল
১০টা থেকে শুরু হবে। মৌখিক পরীক্ষায়
যারা টিকবে তারা সেদিনই ভর্তি হতে পারবেন। ওই
ব্যাচের উদ্ভোধনী ক্লাস শুরু হবে আগামী ১৩
ফেব্রুয়ারি।
ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নতুন
ব্যাচে ভর্তির পর গত ৩১ জানুয়ারি ক্লাস শুরু
হয়েছিল। বন্ধের মধ্যে প্রতি শুক্র ও শনিবার
বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ওই
ক্লাসও নিয়মিত চলছে বলে ওই বিভাগের
সহকারী নিবন্ধক আব্দুল মান্নান বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এছাড়াও আইন অনুষদের সান্ধ্যকালীন দুই বছর
মেয়াদি এলএলএম কোর্সের ভর্তি কার্যক্রম
চলছে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত
ভর্তি কার্যক্রম চলবে বলে জানান ওই অনুষদের
সহকারী নিবন্ধক আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ে বিভ্ন্নি অনুষদে নিয়মিত ভর্তিতে ৩
থেকে সাড়ে ৩ হাজার টাকা লাগলেও সান্ধ্য
কোর্সে ভর্তি হতে টিউশন ফি নেয়া হয় ১ লাখ ৫
হাজার টাকা। সেইসঙ্গে ভর্তি ফিসহ অন্যান্য ফিও
যোগ হয়।
সান্ধ্য কোর্সের সনদ দেয়া হয় সংশ্লিষ্ট বিভাগ
থেকে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড.
আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, তার দপ্তর থেকে এই সনদ
দেয়া হয় না।
নিয়মিত ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে সান্ধ্য কোর্সের
কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়
প্রশাসন বেসরকারিকরণের
দিকে এগুচ্ছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের
জনসংখ্যা বিজ্ঞানের শিক্ষার্থী নাহিদ হাসান।
“এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয়,
নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তা নিয়ে এখন
আমাদের সন্দেহ। যেখানে ২৯ হাজার শিক্ষার্থীর
ক্লাস-পরীক্ষা বন্ধ, সেখানে সান্ধ্যকোর্সের
পরীক্ষা-ক্লাস কিভাবে গ্রহণ করা হচ্ছে,”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এই
শিক্ষার্থী।
সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনের
সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের
সভাপতি আয়তুল্লাহ খোমেনী বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (সান্ধ্য
কোর্সের শিক্ষার্থীঅরা) কাঁচা পয়সা দিচ্ছে আর
আমরা তা দিতে পারি না, এটাই কি কারণ?
প্রশাসনের এই আচরণ সান্ধ্যকোর্স বাতিলের
দাবির যৌক্তিকতা তুলে ধরল বলেও মন্তব্য
করেন তিনি।
RONY1188.jpg
“এটা আবার প্রমাণিত হল
যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাণিজ্যকীকরণের
পথে হাঁটছেন।”
ছুটির মধ্যে সান্ধ্য কোর্স চালু রাখার বিষয়ে হিসাব
বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের
সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র শীল বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা নিয়মিত
কোনো কোর্স নয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক
কার্যক্রমের বাহিরে, তাই ক্লাস-
পরীক্ষা নেয়া হচ্ছে।”
বন্ধ রাখলে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীরা সেশস
জটে পড়বে বলেও কারণ দেখান তিনি। নিয়মিত
শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলে তারাও
তো সেশন জটে পড়বে- এই প্রশ্ন করা হলে তার
কোনো উত্তর মেলেনি এই অধ্যাপকের কাছে।
অধ্যাপক সুভাষ শীল পাল্টা যুক্তি দেখান-
“সান্ধ্যকোর্সের
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে তাদের মোট টিউশনির
শতকরা ২৫ ভাগ প্রদান করে আসছে, কিন্তু
তারা তো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, বাস ব্যবহার
করে না। ক্লাস-
পরীক্ষাটা আমরা চালিয়ে নিচ্ছি মাত্র।”
বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“আমরা সান্ধ্য কোর্সটিকে এগিয়ে নিচ্ছি মাত্র।”
সান্ধ্য কোর্স চালু থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো চাই
বিশ্ববিদ্যালয়ে খোলা থাকুক, সকলের ক্লাস চলুক।
“কিন্তু শিক্ষার্থীরাই যদি আন্দোলন করে শিক্ষার
পরিবেশ বিঘ্নিত করতে চায়,
আমরা কী করতে পারি?”
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকলে নিয়মিত
ক্লাস-পরীক্ষা নেয়া যায় না বলে উল্লেখ করেন
তিনি।
সান্ধ্য কোর্সের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের
হলে কোনো সিট বরাদ্দ পান না।

16/12/2013

ক্যাম্পাস ছাড়ছে শিক্ষার্থীরা
জাকির হোসেন তমাল:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
খোলা থাকলেও বিরোধী দলীয় জোটের
নাশকতার দায়ে পুলিশের ধরপাকড়
থেকে রক্ষা পেতে ক্যাম্পাস
ছাড়া হচ্ছে শিক্ষার্থীরা।
গত তিন দিনে ক্যাম্পাস ছাড়া হয়েছেন
৯০ ভাগ শিক্ষার্থী।
এতে করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও
পার্শ্ববর্তী মেসগুলো এখন পুরোটাই
ফাঁকা হয়ে পড়েছে। এদিকে ক্যাম্পাস বন্ধ
না হলেও শিক্ষার্থী না থাকায়
ক্যাম্পাসের ১৬টি আবাসিক হলের
ডাইনিং-ক্যান্টিন এরই মধ্যে বন্ধ
করে দেওয়া হয়েছে।
জানা গেছে,
রাজশাহীতে বিরোধী দলীয় জোটের
ডাকা হরতাল-অবরোধে বিশ্ববিদ্যালয়
সংলগ্ন বিনোদপুরে গত ১০ ডিসেম্বর
সকালে শিবির কর্মীরা পুলিশের ওপর
হামলা চালায়। এতে নগরীর মতিহার
থানার ওসি আব্দুল মজিদসহ পুলিশের অন্তত
৫ সদস্য আহত হয়। এ ঘটনার পরে ওই দিন নগরীর
বিনোদপুর, মির্জাপুর, ডাসমারী ও
কাজলা এলাকায় দিনভর অভিযান
চালিয়ে পুলিশ ২৫জনকে আটক করে। পুলিশ
তাদের শিবির বলে দাবি করলেও
রাবি শিবিরের প্রচার সম্পাদক
জিয়াউদ্দিন বাবলু বলেছেন, আটক ২৫
জনের কেউই শিবিরের রাজনীতির
সাথে জড়িত নয়।
তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাধারণ
শিক্ষার্থী।
এরপরে জামায়াত নেতা কাদের
মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার
পরে অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে। গত ১২
ডিসেম্বর রাতে বিনোদপুরে শিবির-
পুলিশের সংঘর্ষের সময়
একাধারে চলতে থাকা বোমা, গ্রেনেড,
ককটেল ও গুলির আওয়াজে ক্যাম্পাসহ এর
পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া বিরোধী জোটের
সঙ্গে পুলিশের প্রতিনিয়ত সংঘর্ষের
ঘটনা তো আছেই।
এদিকে পুলিশ নিরাপত্তা দেওয়ার নাম
করে বিশ্ববিদ্যালয়ের
পার্শ্ববর্তী বাজারগুলোতে সন্ধ্যার
পরে শিক্ষার্থীদের মারধর ও
মেসগুলোতে শিবির ধরার নামে সাধারণ
শিক্ষার্থীদের আটক করার কারণে মূলত
রাবি হয়ে ওঠে আতঙ্কময় এলাকা।
তাই হরতাল-অবরোধের নাশকতার দায়ভার
থেকে নিজেদের মুক্ত রাখতে ক্যাম্পাস
খোলা থাকলেও শিক্ষার
নগরী ছেড়ে বাসায় গিয়েই নিজেদের
নিরাপত্তা নিশ্চিত করেছেন অনেকেই।
এদিকে সেশন জট কমাতে হরতাল-
অবরোধের কারণে বিভিন্ন বিভাগ শুক্র ও
শনিবার ক্লাস-পরীক্ষা নিতে থাকলেও
শেষ পর্যায়ে এসে শিক্ষার্থীদের
নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্ট
কালের জন্য পরীক্ষা স্থগিত করে দেয়
কর্তৃপক্ষ।
এমতাবস্থায় গত সপ্তাহ
জুড়ে বিরোধী জোটের হরতাল-
অবরোধের
কারণে শিক্ষার্থীরা চাইলেও
রাজশাহী ত্যাগ করতে পারেননি। তাই
গত শুক্রবার ায় অনেক
শিক্ষার্থীকে রাজশাহী ত্যাগ
করতে দেখা গেছে।
এদিকে শিক্ষার্থী না থাকায়
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ৫টি ও
ছাত্রদের ১১টি হলের ডাইনিং এরই
মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
ভয়ে বাসায় চলে যাওয়া দর্শন বিভাগের
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল ও আম্মান
জানায়, তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু
হলেও হরতালের কারণে তা বন্ধ
হয়ে গেছে। সেশনজট
থেকে মুক্তি পেতে অবরোধের
মধ্যে বিভাগ আমাদের
পরীক্ষা নিতে চাইলেও পরে রাজশাহীর
অবস্থা খারাপ হওয়ায়
পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
করে দেওয়া হয়েছে। তাই আমরাও এখন
বাসায় এসে নিজেদের নিরাপদ
মনে করছি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান
বলেন, সারা দেশের মতো রাজশাহীর
অবস্থাও খারাপ হয়ে যাওয়ার
কারণে আমরা চাইলেও ক্লাস-
পরীক্ষা নিতে পারছি না। এজন্য অনেক
শিক্ষার্থী নিরাপত্তার
কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় ও
পার্শ্ববর্তী এলাকা থেকে বাসায়
চলে যেতে পারে।

16/12/2013

BREAKING NEWS: Bangladesh have broken the
record of the largest human flag of the world! This
will feature in the book of Guinness world records!

15/12/2013

বিশ্বরেকর্ড গড়বে আমাদের পতাকা
বিশ্বের সবচেয়ে বড় পতাকা তৈরির
মহড়া সফলভাবে শেষ করেছে সেলফোন
অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
এখন অপেক্ষা সেই মহেন্দ্রক্ষণের।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক
সহোযোগিতায় রাজধানীর
শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড
গ্রাউন্ডে শনিবার এক মহড়ায় অংশ
নিয়েছেন সশস্ত্র বাহিনীর আট হাজার
স্বেচ্ছাসেবী।
১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ
সেনাবাহিনী, বিভিন্ন স্কুলের
শিক্ষার্থী ও সাধারণ মানুষের
অংশগ্রহণে প্রায় ৩০ হাজার
স্বেচ্ছাসেবী নিয়ে পতাকাটি তৈরি হব
স্বেচ্ছাসেবীদের বেশির ভাগই তরুণ ও
বিভিন্ন পেশায় নিয়োজিত।
মহান বিজয় দিবসে বাংলাদেশ
সেনাবাহিনীর সহায়তায়
শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড
গ্রাউন্ডে ১৬ ডিসেম্বর সকাল থেকে প্রায়
৩০ হাজার স্বেচ্ছাসেবীর
অংশগ্রহণে পতাকা তৈরির এ পদক্ষেপ
হাতে নিয়েছে রবি কর্তৃপক্ষ।
আশা করা হচ্ছে, এ উদ্যোগ বিশ্বরেকর্ড
গড়বে।
এ আয়োজনের মূল উদ্দেশ্য বিজয় দিবস
উদযাপনের পাশাপাশি বাংলাদেশের
মানুষের সাম্য, আত্মশক্তি ও ঐক্য বিশ্বের
সামনে তুলে ধরা।
আশা করা যাচ্ছে, এ আয়োজন সফল
হলে বিশ্বের বুকে সবচেয়ে বড়
পতাকা তৈরির জন্য গিনেস ওয়ার্ল্ড
রেকর্ডসে স্থান পাবে বাংলাদেশের
নাম।

02/12/2013

রাবির ভর্তি পরীক্ষা আরেকবার পেছাল

অনিবার্য কারনবশত আগামী ৫-৯ ডিসেম্বর রাবি ভর্তি পরীক্ষা হচ্ছে না। এর এর পরিবর্তে আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেয়া হবে।

বিশ্লেষনঃ ২৫শে ডিসেম্বর বড়দিন। তাই হরতাল কিংবা অবরোধ হবেনা। পরীক্ষা হবেই। ২৭শে ডিসেম্বর শুক্রবার, ছুটির দিন। তাই একদিনের জন্য মানে ২৬ ডিসেম্বর হরতাল-অবরোধ ডাকার সম্ভাবনাও ক্ষীন। ২৭-২৮ ডিসেম্বর শুক্র এবং শনিবার। সাপ্তাহিক ছুটির দিন। তাই এই দিনও এইসব কর্মসূচির আওতামুক্ত থাকারই কথা। তাই যারা এইবার এডমিশন টেস্ট দিবা আটঘাট বেঁধে নেমে পড় দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠের পাদপ্রদীপের আলোয় সিক্ত হবার বাসনায়।

মেয়েটির নাম সাবরিনা জাহান। সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্রী। আডমিন তার ছবি খুজে পেয়েছে ফেইসবুকে। হাস্যজ্বল এই মেয়েটি আ...
29/11/2013

মেয়েটির নাম সাবরিনা জাহান। সমাজ বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্রী। আডমিন তার ছবি খুজে পেয়েছে ফেইসবুকে। হাস্যজ্বল এই মেয়েটি আর ক্যাম্পাসে ফিরবেন না। চলে গেছেন না ফেরার দেশে। অটোরিকশা কেড়ে নিয়েছে তার প্রাণ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটে এই ঘটনা। আমরা তার বিদেহী আত্বার মাগফেরাত কামণা করি। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রোড ডিভাইডার শক্তিশালী করার জোড় দাবী উঠানো হউক। অথবা দেয়া হউক ফুট ওভার ব্রিজ। এর আগেও এই ধরনের ঘটনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রাস্তা পার হতে যেখানে ঝুকি সেখানে রাবি শিক্ষার্থীদের আর বসে থাকলে চলবে বলে আমরা মনে করি না। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে এই দাবী কণ্ঠে উঠুক রাবি শিক্ষার্থীদের। শনিবার ক্যাম্পাস খুলছে। ছাত্র সংগঠনগুলোও এই দাবী তুলতে পারেন। সেই সাথে সাধারন শিক্ষার্থীরাও দাবী আদায়ে সচেষ্ঠ থাকতে পারেন। আডমিন

11/03/2013

congratz our bd tiger for tremendous performance,,,specialy for our musfiqur rahim,,,,,,hit like for wishing our captain

17/02/2013

university is a source of huge knowledge,,,,,if u want to take that knowledge,,,u will enable,,,,,

Address

Matihar, Rajshahi City, Rajshahi 6205
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when We are proud to be a student of Rajshahi university posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share