23/09/2020
আমরা গভীর দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি যে কালীগঞ্জহাট ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক খাজা ময়েন উদ্দীন খন্দকার আজ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মরহুমের জানাজার নামাজের সময় পরে জানানো হবে।
পক্ষে
অধ্যক্ষ
কালীগঞ্জহাট ডিগ্রি কলেজ
তানোর, রাজশাহী