09/03/2026
প্রথমবারের মত কোনো বাংলাদেশি হিসেবে তরুণ বন্যপ্রাণি আলোকচিত্রী শাদাব ইশতিয়াকের ছবি স্থান পেল FIAP 2026 এর অফিশিয়াল ক্যাটেলগে।
এই তরুণ আলোকচিত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ৯ম ব্যাচের শিক্ষার্থী। বিশ্বের প্রায় ১৫ লক্ষ আলোকচিত্রীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এই সম্মান অর্জন করেন।
তার এই অর্জনে রাবি আইইআর পরিবার গর্বিত।
প্রসঙ্গত, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত FIAP ( The Fédération Internationale de l'Art Photographique (FIAP) একটি আন্তর্জাতিক আলোকচিত্র বিষয়ক সংস্থা যেটি বিভিন্ন বিষয়ে আলোচিত ও অখ্যাত তরুণদের দারুণ সব ছবি বিশ্বের কাছে তুলে ধরে। পাশাপাশি সংস্থাটি সম্ভাবনাময় আলোকচিত্রীদের সম্মাননা দিয়ে থাকে।
শাদাবের তোলা ছবিটি FIAP এর ক্যাটেলগে ১১৪ নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখতে পারেন- https://share.google/LULEEmOnZibAW2Zko