Rajshahi College

Rajshahi College © Official Page of Rajshahi College. Rajshahi College is said to be the third oldest college in Bangladesh after Dhaka College and Chittagong College.
(430)

Rajshahi College was the first institution in the territories now comprising Bangladesh to award a Masters degree. It also offers three years bachelor and four years honours degree courses in various disciplines. The college is affiliated with the National University. Since 1996 it has stopped enrolling Higher Secondary students. Situated in the city center, Rajshahi College is adjacent to Rajshah

i Collegiate School and is very near the famous Barendra Museum.

রাজশাহী কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এটি রাজশাহী শহরে অবস্থিত। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজ এর পরে রাজশাহী কলেজ বাংলাদেশের ৩য় প্রাচীনতম কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়। কলেজটি রাজশাহী শহরের কেন্দ্রস্থলে কলেজ রাজশাহী কলেজিয়েট স্কুল এর পাশে অবস্থিত। এই প্রাচীন কলেজের পাশে অবস্থিত হবার কারণে স্কুলটির নাম কলেজিয়েট রাখা হয়েছিলো । এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে মাস্টার্স ও সম্মান ডিগ্রি প্রদান করে থাকে। ১৯৯৬ সাল থেকে এই কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র নথিভুক্ত করা বন্ধ করা হলেও বর্তমানে ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
23/08/2026

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি।

২০২৫ সালের ডিগ্রি (পাস) ২য় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি।
23/08/2026

২০২৫ সালের ডিগ্রি (পাস) ২য় বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি।

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঢাকাস্থ অ্যালামনাসদের সাথে প্রস্তুতিমূলক সভা মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোঃ...
21/08/2026

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঢাকাস্থ অ্যালামনাসদের সাথে প্রস্তুতিমূলক সভা মাননীয় ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু এমপি মহোদয়ের হেয়ার রোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। সংবাদপত্রের পাতার খবর ও কিছু স্থির চিত্র:

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
20/08/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযাননিজস্ব প্রতিবেদকবর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু র...
13/08/2026

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান
নিজস্ব প্রতিবেদক
বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে বিএনসিসির ক্যাডেটদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। ক্যাডেটরা ব্যানার, ফেস্টুন ও বিএনসিসির পতাকা নিয়ে কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় র‌্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।
র‌্যালি শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস ও আশপাশের সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, পিএসসি, বীর। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। এছাড়া মহাস্থান রেজিমেন্টের বিএনসিসিও, পিইউও, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষকসহ বিভিন্ন কলেজের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬
12/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬

২০২৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
09/08/2026

২০২৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি।
09/08/2026

বিজ্ঞপ্তি।

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে দিবসটিকে স...
05/08/2026

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে দিবসটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ৫ আগস্ট সকাল ৯.৩০মিনিটে শহরের সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ১০.০০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ ইকবাল হোসেন। পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন- সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ ইকবাল হোসেন। স্বাগত বক্তব্যের পর রাজশাহী কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান বলেন-জুলাই শহীদদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার মধ্য দিয়েই বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী বলেন-দেশকে ভালোবেসে দেশের পুনর্গঠনে সকলকে মনোযোগী হতে হবে। ২৪ এর গণ-আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে সকলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভাপতির ভাষণে প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ৫২ থেকে ২০২৪ পর্যন্ত নিহত সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত বিপ্লবের দৃষ্টান্ত উপস্থাপন করে বাংলাদেশে সংঘটিত ২৪ এর তরুণ বিপ্লবীদের প্রত্যাশা পূরণের ব্যাপারে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। কোন অস্থিরতা নয়, গণতান্ত্রিক ও সহনশীল আচরণের মাধ্যমে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতি গুরুত্বারোপ করেন। সবশেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অধ্যক্ষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বাদ জোহর কলেজ জা‘মি মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কলেজ জা'মি মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ মাকসুদ উল্লাহ হয়।

04/08/2026

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের রেজিস্টেশনের লিঙ্কটি ব্যাপকভাবে শেয়ার করার অনুরোধসহ। লিঙ্ক: https://rc150.org

Address

Sonadighi More, Boalia
Rajshahi
6000

Opening Hours

Monday 08:00 - 18:30
Tuesday 08:00 - 17:00
Wednesday 09:00 - 18:30
Thursday 09:00 - 17:00
Saturday 08:00 - 18:30
Sunday 09:00 - 18:30

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rajshahi College:

Shortcuts

Share