রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব, College & University, Rajshahi.

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ত্য...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্বের মহান শিক্ষায় আলোকিত হোক সবার জীবন।
এই ঈদ সবার মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা।
সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
ঈদ মোবারক।✨

শুভ জন্মদিন প্রিয়ন্তী কর্মকার।🎉সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল সদস্য হিসেবে প্রিয়ন্তী...
24/04/2026

শুভ জন্মদিন প্রিয়ন্তী কর্মকার।🎉

সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও দায়িত্বশীল সদস্য হিসেবে প্রিয়ন্তী কর্মকার সবার মাঝে একটি বিশেষ আস্থার জায়গা তৈরি করেছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে তাঁর আন্তরিকতা, সততা এবং সহযোগিতাপূর্ণ মনোভাব ক্লাবের প্রতিটি কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তুলেছে। নীরবে কাজ করেও তিনি যে ইতিবাচক প্রভাব রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।

আপনার এই বিশেষ দিনে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যে আলোকিত, প্রতিটি স্বপ্ন পূর্ণ হোক নতুন অর্জনে।

আজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০২৫–২০২৬) এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ...
09/04/2026

আজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের কার্যনির্বাহী পরিষদ (২০২৫–২০২৬) এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সার্বিক কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে- সাপ্তাহিক সেশন নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনা, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি, ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন,আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, আন্তঃবর্ষ ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং ক্লাবের সামগ্রিক কার্যক্রম ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

উক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত, সক্রিয় ও ফলপ্রসূ করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ঐতিহ্য, গৌরব আর সাফল্যের ১৫৪ বছর! ✨🖤১৮৭৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ আজ ১৫৪ বছরে পদার্পণ করেছে-যা দেশের প্রাচীনতম ও ঐতি...
01/04/2026

ঐতিহ্য, গৌরব আর সাফল্যের ১৫৪ বছর! ✨🖤

১৮৭৩ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ আজ ১৫৪ বছরে পদার্পণ করেছে-যা দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিদ্যাপীঠ জ্ঞানের আলো ছড়িয়ে গড়ে তুলেছে অসংখ্য মেধাবী, দক্ষ ও মানবিক মানুষ, যারা প্রশাসন, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এক সময়ের ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান আজ হাজারো শিক্ষার্থীর প্রাণের ঠিকানা। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে ঐতিহ্যের মেলবন্ধনে রাজশাহী কলেজ আজও দেশের শিক্ষাক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত।

এই গৌরবময় দিনে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব পরিবারের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী, প্রাণের রাজশাহী কলেজ। 💙

মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
26/03/2026

মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের পক্ষ থেকে  সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।সবার জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধ...
20/03/2026

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
সবার জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
ঈদ মোবারক। ✨🌙

শুভ জন্মদিন, সম্মানিত সভাপতি মোঃ জিল্লুর রহমান। 🎉রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের নেতৃত্বে আপনার দূরদর্শিতা, দায়...
05/03/2026

শুভ জন্মদিন, সম্মানিত সভাপতি মোঃ জিল্লুর রহমান। 🎉

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের নেতৃত্বে আপনার দূরদর্শিতা, দায়িত্ববোধ ও সততা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সভাপতি হিসেবে আপনার বিচক্ষণ সিদ্ধান্ত ও সুশৃঙ্খল দিকনির্দেশনা ক্লাবকে আরও সুসংগঠিত ও গতিশীল করেছে।আপনার পরিশ্রম, ধৈর্য ও সহযোগিতামূলক মনোভাব ক্লাবের প্রতিটি সদস্যের মাঝে আস্থা ও ঐক্য গড়ে তুলেছে।আপনার ব্যক্তিত্ব, বিনয় ও কর্মনিষ্ঠা আমাদের পথচলায় শক্তি জোগায়।

এই বিশেষ দিনে সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাব পরিবার আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে।আপনার আগামী দিনগুলো হোক অর্জনে দীপ্ত, মর্যাদায় সমুজ্জ্বল ও সাফল্যে পরিপূর্ণ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে রাজশাহী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ...
21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে রাজশাহী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পবিত্র মাহে রমজান—আত্মার পরিশুদ্ধি, রহমত, মাগফিরাত ও নাজাতের অনন্য এক মাস। এই মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক...
18/02/2026

পবিত্র মাহে রমজান—আত্মার পরিশুদ্ধি, রহমত, মাগফিরাত ও নাজাতের অনন্য এক মাস। এই মাস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, যেখানে প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, আর প্রতিটি ইবাদতে হৃদয় ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে।
ভোরের সেহরির নিস্তব্ধতা, সারাদিনের রোজার ধৈর্য, আর সূর্যাস্তের মুহূর্তে ইফতারের আনন্দ—সব মিলিয়ে রমজান আমাদের জীবনে নিয়ে আসে আত্মনিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা আর মানবিকতার শিক্ষা।
#রোজা শুধু ক্ষুধা ও পিপাসা থেকে বিরত থাকা নয়; বরং মিথ্যা, অন্যায়, হিংসা, রাগ ও সকল পাপ থেকে নিজেকে দূরে রাখার এক মহান প্রশিক্ষণ।

ইফতারের পর তারাবির নামাজে দাঁড়িয়ে কুরআনের সুমধুর তিলাওয়াত শোনা, সিজদায় মাথা রেখে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করা—এই অনুভূতিগুলোই রমজানের আসল সৌন্দর্য।
প্রতিটি রাকাত, প্রতিটি দোয়া, প্রতিটি চোখের পানি যেন আমাদেরকে আরও কাছাকাছি নিয়ে যায় আমাদের রবের।
আসুন, এই রমজানে আমরা নিজেদের বদলে ফেলি—হৃদয়কে করি পবিত্র, আচরণকে করি সুন্দর, আর জীবনকে করি আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত।
বেশি বেশি কুরআন তিলাওয়াত করি, দান-সদকা করি, আর সবার জন্য কল্যাণের দোয়া করি।

#আল্লাহ তাআলা আমাদের সবার রোজা, তারাবি ও সকল ইবাদত কবুল করেন।
এবং যাদের পিতামাতা কবরবাসী হয়েছেন আপনি তাদের কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন 🤲🤲🤲🤲ও আমাদের জীবনকে নূরের পথে পরিচালিত করুন।
#আমিন। 🌙

শুভ জন্মদিন, নাছিমুল হক! 🎉রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের একজন দায়িত্ববান, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে ...
13/02/2026

শুভ জন্মদিন, নাছিমুল হক! 🎉

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের একজন দায়িত্ববান, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে মোঃ নাছিমুল হক ইতোমধ্যেই সবার আস্থা ও সম্মানের বিশেষ স্থান অর্জন করেছেন। তথ্য ও শিক্ষা সম্পাদক হিসেবে তাঁর সততা, নিষ্ঠা ও সহযোগিতাপূর্ণ মনোভাব ক্লাবের কার্যক্রমকে করেছে আরও সুসংগঠিত ও প্রাণবন্ত।
নীরবে থেকেও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

এই শুভ দিনে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব পরিবারের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার জীবনের প্রতিটি অধ্যায় হোক সাফল্যে উজ্জ্বল, স্বপ্নে সাহসী এবং অর্জনে সমৃদ্ধ।

Address

Rajshahi

Telephone

+8801751719781

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব:

Share