University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয়

University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয় Rajshahi University This page is for mentioning department of geography & environmental Studies at RU as their BSc(Hons) Degree of Environmental Studies
(1)

03/08/2018

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ টি গেটে ফুট ওভার ব্রিজ চাই....
✋✋✋✋✋
নিরাপদ সড়কের সূচনা হোক এখান থেকেই...

03/08/2018

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যদি...
ফুট ওভার ব্রিজ থাকতে পারে তবে..
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট গুলোর সামনে কেন ফুট ওভার ব্রিজ থাকবে না??
ওটা ঢাকা - গাজীপুর মহাসড়ক হলে তো...
এটাও ঢাকা- রাজশাহী মহাসড়ক....!!

19/06/2018

"Clean Campus..
Green Campus.." 🌴🌴
শিরোনামে "BD Clean" এর "রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার "শুরু হতে যাচ্ছে...☺☺
আমাদের ক্যাম্পাস,
আমরাই পরিস্কার রাখবো..
রাখবো সবুজ...
সেই লক্ষ্য নিয়ে রাবিতে এই প্রথমবার BD Clean এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে...
আগ্রহী রাবি পড়ুয়া বন্ধুরা BD Clean এর Volunteer হবার ইচ্ছা প্রসন করলে...
অনুগ্রহ করে এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ

24/05/2018

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতিতে আপনার পাশে ...
"RAJSHAHI UNIVERSITY ADMISSION AID PROGRAM - RUAAP"

FACEBOOK Link:

26/02/2018

মহেশখালীতে গিয়েছিলাম, দেখেছি মানুষগুলোর ছুটে চলা ...
জীবনের তাগিদে তারা লবণ চাষ করছে ...
একজন চাষিকে জিগ্যেস করেছিলাম, "কেন লবণ চাষ করেন ?" ...
আমাকে বলেছিলো, "জীবনের তাগিদে"...
তেতুলিয়ার পাথর শ্রমিকগুলোকে জিগ্যেস করেছিলাম ...
"পাথর তুলছেন কেন ?"...
বলেছিলো, "জীবনের তাগিদে"...
শ্রীমঙ্গলের চা শ্রমিক মেয়ে গুলোকে প্রশ্ন করেছিলাম , চায়ের কুঁড়ি তুলছেন কেন ?
তারা বলেছিলো, "জীবনের তাগিদে"......
বাগেরহাটের মৌয়ালদের বলেছিলাম, "মধু কেন সংগ্রহ করেন ?"
বলেছিলো, "জীবনের তাগিদে"...
ঢাকার কল্যাণপুরে, চায়ের কাপে চুমুক দিয়েই দোকানীকে বল্লাম, "চা বিক্রি করছেন কেন"
উত্তর দিলো, "জীবনের তাগিদে"...
রংপুরের টাউনহলে বসে আছি একা আনমনে,
এমন সময়, একটি ছোট টোকাই ছেলে কাছে এসে দুটি টাকা চাইলো ...
আমি তাকেও প্রশ্ন করলাম...
"ভিক্ষে করিস কেন ?"...
সে উত্তর দিলো, "জীবনের তাগিদে"...
একদিন সকাল বেলা, প্যারিস রোড দিয়ে হাটতে হাটতে ডিপার্টমেন্টের দিকে যেতে যেতে নিজের মনকেই আনমনে প্রশ্ন করে ফেল্লাম ...
"তুমি হাটছো কেন ?"...
আনমনেই নিজের ভেতর থেকে উত্তর এলো...
"জীবনের তাগিদে"......
জীবন চলছে ... জীবন চলবে ... জীবনের তাগিদে
পূর্বে- পশ্চিমে- উত্তরে বা দক্ষিণে ...
মরণের আহবানে, টিকে থাকার সংগ্রামে ...
দিনে কিংবা রাতে ...
সময়ে অথবা অসময়ে ...
জীবন চলবেই ... জীবনের তাগিদে ...
চলুন এগিয়ে যাই, নিজ দক্ষতায় সামনে ...
একা একা ...
একটু করে ... অনেক সামনে ...
জীবনের তাগিদে ...
ব্যস্ততার কোলাহলে ......... !!

- কাব্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়

18/11/2017

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন থাকলে করতো পারো ।। যে কোন সহায়তায় আছি ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ সেশনের রংপুর সদরের সকল পরীক্ষার্থীদের রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি,রাজশাহী বি...
18/10/2017

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ সেশনের রংপুর সদরের সকল পরীক্ষার্থীদের রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতি,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।
ভর্তি সংক্রান্ত যে কোন সমস্যার জন্য যোগাযোগ করতে পারো,আমাদের সাথে।

 #অতি_জরুরী_ঘোষণাঃ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হ...
18/10/2017

#অতি_জরুরী_ঘোষণাঃ

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে রাত্রি যাপন করবে, তারা হলে থাকাকালীন কোন ক্রমেই সংগে তাদের কোন অভিভাবক রাখতে পারবে না ।। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘোষণা দিয়েছে ।। যেসব ছাত্র ছাত্রীরা হলে অবস্থান করবে, তাদের কে হলে প্রবেশকালীন সময়ে ভর্তি পরীক্ষার এডমিটের ২ টি ফটোকপি হল কতৃপক্ষের নিকট অবশ্যই জমা দিতে হবে ।।

26/07/2017

#সিদ্ধান্ত_নিন_কি_করবেন?
িক্ষা_বর্ষের_অনার্স_ভর্তি_পরীক্ষা_রাবি_ও_চবি_Fact

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। গত শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে ।। একই সময়ে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা হবে না ।।
তবে সতর্কতার সংগে জানাচ্ছি যে,

শুধুমাত্র ......
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং...
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে !!

হ্যাঁ এটাই সত্য ... !!
তাই যারা এই দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছিলেন তাঁদের, আবারো ব্যাপক চিন্তা ভাবনা করে ... যে কোন একটি বাদ দিতে হবে ।।
তবে এখানে আরেকটি কথা বলে রাখি , রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং...
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় কোনটি-ই দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেবার সুযোগ বন্ধ করে দিয়েছে ।।
তাই একটি বেছে নিতে হবে, আর একবারই পরীক্ষা দেয়া যাবে ।। যদি মনে করেন, " একটিতে এই বছর পরীক্ষা দেই, অন্যটিতে পরের বছর পরীক্ষা দেবো " সেটা হবেনা ।। এই বছর যারা HSC পাশ করলেন, পরের বছর তারা কোনটিতেই ভর্তি পরীক্ষা দিতে পারবেন না !!
তাই এই বছর ভেবে চিন্তে যে কোন একটিতে পরীক্ষা দিন ।।
তবে চেষ্টা করবেন উত্তর বঙ্গের স্টুডেন্টরা অর্থাৎ
রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ
এই ৫ বিভাগের স্টুডেন্টদের ভর্তি পরীক্ষার বিবেচনায় "রাজশাহী বিশ্ববিদ্যালয়" রাখা উচিৎ ... !!
আর,
দক্ষিণ বঙ্গের বঙ্গের স্টুডেন্টরা অর্থাৎ
সিলেট বিভাগ, চট্রগ্রাম বিভাগ, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী এই অঞ্চলের স্টুডেন্টদের ভর্তি পরীক্ষার বিবেচনায় "চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়" রাখা উচিৎ ... !!
আর ঢাকা বিভাগের স্টুডেন্টরা নিজের পছন্দ বিবেচনা করে যে কোন একটি বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারেন !
কেননা ঢাকা থেকে রাজশাহী ও চট্রগ্রাম মোটামুটি সমান দুরুত্ত্ব ... !!
এখন জানিয়ে দিচ্ছি ভর্তি পরীক্ষার সময় সূচি ...

১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়ঃ [২২ থেকে ২৬] অক্টোবর ২০১৭
২) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়ঃ [২২ থেকে ৩০] অক্টোবর ২০১৭

জেনে রাখুনঃ গত বছর ২০১৬ সালেও এই দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই সময়ে হবার কারনে, উত্তর বঙ্গের অনেক ছাত্র বিষয়টি না জানার কারনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মিস করে ফেলে !! একইভাবে, দক্ষিণ বঙ্গের অনেক ছাত্র বিষয়টি না জানার কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়া অবস্থায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মিস করে ফেলে !! .........
কাজেই সাবধান ...
যেনে বুঝে পরিকল্পনা করুন ও সিদ্ধান্ত নিন ।।
আফসোস যেনো না হয় পরে ... !!

জনস্বার্থেঃ
এডমিন প্যানেল
প্রাচ্যের ক্যামব্রিজ ।। রাজশাহী বিশ্ববিদ্যালয়

24/05/2017

জরুরী খবরঃ

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর আজকের সিন্ডিকেট সভায়, সিধান্ত হয়েছে যে, এ বছর অর্থাৎ ২০১৭ - ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ ঘোষণা করেছে,
এর আগে ২য় বার ভর্তি পরীক্ষা বন্ধ করা বিশ্ববিদ্যালয় গুলো হলো,

১) ঢাকা বিশ্ববিদ্যালয়
২) রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
৪) বুয়েট
৫) রুয়েট
৬) কুয়েট
৭) চুয়েট ......

এবং আজ থেকে ...
৮) চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ...

27/01/2017

চির উন্নত হোক মোদের বিদ্যাপীঠ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ...
যেখানে চিরনিদ্রায় শায়িত আছে শহীদ শিক্ষক বুদ্ধিজীবী সৈয়দ মুহাম্মাদ শামসুজ্জোহা ...
সব শিক্ষক হোক, শামসুজ্জোহা
সব ছাত্র হোক, জগত সম্পদ ...
উন্নত হোক, পৃথিবী...
এগিয়ে যাক দেশ...
রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক আগামীর সেরা ছাত্র ও সেরা শিক্ষকের নির্যাস ...
তবেই শাণিত হবে মানুষ , মানবতা...
সেই "চির উন্নত মম শির" ...
শিক্ষকতায় মানুষ গড়ে ...
ভালো শিক্ষক ভালো মানুষ গড়ে...
আর
"সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই ..."
রাবি এগুবেই, বদলাবেই, আমরা সবাই চাই ... !!

[Courtesy : প্রাচ্যের ক্যামব্রিজ ।। রাজশাহী বিশ্ববিদ্যালয় ]

বাহ! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট পেজ। আগেরটার চেয়ে রঙ এবং স্টাইলে বিস্তর পরিবর্তন ।http://www.ru.ac.bd/ -গিয়ে ...
31/08/2016

বাহ! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট পেজ। আগেরটার চেয়ে রঙ এবং স্টাইলে বিস্তর পরিবর্তন ।
http://www.ru.ac.bd/ -গিয়ে দেখে আসতে পারেন । এছাড়া নতুন কিছু বিষয় সংযোজনও করা হয়েছে ।

University of Rajshahi, Rajshahi.

Address

Motihar
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when University of Rajshahi - রাজশাহী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share