17/07/2026
ঐতিহ্যের ১৫০ বছর—গৌরবের মহোৎসবের পথে রাজশাহী কলেজ।
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আজ শিক্ষক পরিষদ সভা কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগ ১ম পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সাজেদুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ সাইফুল্লাহ।
সভায় প্রাথমিকভাবে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি, ২০২৭ তারিখে ১৫০ বছর পূর্তি উদ্যাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। দেশের প্রাচীনতম ও গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম রাজশাহী কলেজের এই ঐতিহাসিক আয়োজন নিঃসন্দেহে আমাদের সকলের জন্য গর্বের বিষয়।
এত বৃহৎ ও মর্যাদাপূর্ণ আয়োজনকে সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহী কলেজ পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য। আজ থেকেই সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করি, যাতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ১৫০ বছর পূর্তি উদ্যাপন স্মরণীয়, সুশৃঙ্খল ও সফল একটি মাইলফলকে পরিণত হয়।
রাজশাহী কলেজের ঐতিহ্য, গৌরব ও সাফল্যের এই মহোৎসবে সবাইকে একসঙ্গে পথচলার আন্তরিক আহ্বান জানাই।
রাজশাহী কলেজের ১৫০ বছর—আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য।