Matihar Hall, University of Rajshahi

Matihar Hall, University of Rajshahi রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল "মতিহার হল" যা ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়।

31/07/2026

মতিহার হলের সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের উদ্যোগে আগামী ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) দুপুর ০১:০০টায় হল ডাইনিংয়ে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

উক্ত বিশেষ খাবার গ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের ০২ আগস্ট ২০২৬ (রবিবার) সকাল ১০:০০টা থেকে ০৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:০০টা পর্যন্ত হল অফিস কক্ষ থেকে টোকেন সংগ্রহ করতে হবে।

টোকেনের মূল্য: ৫০ (পঞ্চাশ) টাকা।

টোকেন সংগ্রহের সময় অবশ্যই নিম্নোক্ত পরিচয়পত্র সঙ্গে আনতে হবে:
• আবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে: হল আবাসিকতা কার্ড।
• অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে: অনাবাসিক কার্ড অথবা হল-সংক্রান্ত যেকোনো গ্রহণযোগ্য প্রমাণপত্র।

নির্ধারিত সময়ের মধ্যে টোকেন সংগ্রহ করে সকলকে বিশেষ খাবার গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
প্রাধ্যক্ষ মতিহার হল
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

21/07/2026

মতিহার হলের অভ্যন্তরে মশা নিধন কার্যক্রম চলছে।

আবাসিকতার ভর্তি বিজ্ঞপ্তি ও রুম বরাদ্দের তালিকা
07/07/2026

আবাসিকতার ভর্তি বিজ্ঞপ্তি ও রুম বরাদ্দের তালিকা

জরুরি বিজ্ঞপ্তি:মতিহার হলের সকল আবাসিক ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ...
05/07/2026

জরুরি বিজ্ঞপ্তি:

মতিহার হলের সকল আবাসিক ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার সকাল ১০:১৫ মিনিটে মতিহার হল গেট থেকে একটি র‍্যালি প্রশাসন ভবন-১ অভিমুখে যাত্রা করবে।

উক্ত র‍্যালিতে অংশগ্রহণের জন্য যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে।

প্রফেসর ড. মো. ছামিউল ইসলাম সরকার
প্রাধ্যক্ষ
মতিহার হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ব্লক পরিবর্তনের বিজ্ঞপ্তি:মতিহার হলের আবাসিক ছাত্রদের ব্লক পরিবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন বর্ণিত ছাত্রদের সিট বর...
02/07/2026

ব্লক পরিবর্তনের বিজ্ঞপ্তি:

মতিহার হলের আবাসিক ছাত্রদের ব্লক পরিবর্তনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন বর্ণিত ছাত্রদের সিট বরাদ্দা দেওয়া হলো।

সিট বরাদ্দের বিজ্ঞপ্তি ও তালিকা:
01/07/2026

সিট বরাদ্দের বিজ্ঞপ্তি ও তালিকা:

আবাসিকতার সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি:
09/06/2026

আবাসিকতার সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি:

ব্লক পরিবর্তনের বিজ্ঞপ্তি:মতিহার হলের সকল আবাসিক ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, ব্লক পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট থ...
08/06/2026

ব্লক পরিবর্তনের বিজ্ঞপ্তি:

মতিহার হলের সকল আবাসিক ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে, ব্লক পরিবর্তনে ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট থেকে আগামী ১৪/০৬/২০২৬ ইং তারিখের মধ্যে হল অফিসে ৫০/- টাকা বিবিধ ফান্ডে জমার রশিদসহ আবেদনপত্র জমা দেয়ার জন্য বলা হলো। উল্লেখ্য যে, মেধা স্কোরের ভিত্তিতে ব্লক পরিবর্তনের সুবিধা দেওয়া হবে।

(প্রফেসর ড. মো. ছামিউল ইসলাম সরকার)
প্রাধ্যক্ষ,
মতিহার হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

07/04/2026

মতিহার হলের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হলের গুরুত্বপূর্ণ স্থানে ২৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ড. মোঃ ছামিউল ইসলাম সরকার
প্রাধ্যক্ষ
মতিহার হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

28/02/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের ইফতার আয়োজন আজ শনিবার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ইফতার পরিবেশনের শৃঙ্খলার জন্য নিম্নোক্ত বিষয়াবলী অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হচ্ছে-

১. শিক্ষার্থীদেরকে পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে;
২. ছাত্রীদের শহীদ মিনার চত্বরে স্থাপিত প্যান্ডেলে বসার ব্যবস্থা করা হয়েছে;
৩. মসজিদে প্রবেশের দুটো গেট রয়েছে। পূর্ব গেট দিয়ে ছাত্ররা প্রবেশ করবেন এবং শিক্ষক ও অন্যান্য স্টাফগণ পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবেন;
৪. শিক্ষক ও অন্যান্য স্টাফগণকে প্রযোজ্য ক্ষেত্রে পরিচয় প্রদানের অনুরোধ করা হচ্ছে;
৫. সারিবদ্ধভাবে আসন গ্রহণকারীদের ইফতার সরবরাহ করা হবে। ইফতার শেষ হবার পূর্বে চলাফেরা করা কিংবা ইফতারের স্থান ত্যাগ করা যাবে না;
৬. মসজিদ চত্বর, মসজিদ সংলগ্ন রাস্তা ও শহীদ মিনার চত্বরে কার, মোটর সাইকেল ও সাইকেল পার্কিং করা যাবে না। মসজিদ চত্বরে কোনোরকম পরিবহণসহ প্রবেশ করা যাবে না।

বৃহৎ এ আয়োজনে শৃঙ্খলার স্বার্থে সকলকে সহযোগিতা প্রদান ও স্বেচ্ছাসেবকদের প্রতি সহনশীলতা প্রদর্শনের অনুরোধ করা যাচ্ছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর

Address

Matihar Hall, University Of Rajshahi
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when Matihar Hall, University of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share