Dept. of Mass Communication and Journalism -University Of Rajshahi

Directions Website

Dept. of Mass Communication and Journalism -University Of Rajshahi The Official Page Of MCJ, RU

https://www.ntvbd.com/education/news-1815717
07/10/2026

https://www.ntvbd.com/education/news-1815717

‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়....

https://bonikbarta.com/common-room/jJ1ZsnjfgSTsDr1X/
07/10/2026

https://bonikbarta.com/common-room/jJ1ZsnjfgSTsDr1X/

‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার তৈরি’— প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাব.....

‘ক্লাসরুম টু নিউজরুম’বিভাগে হয়ে গেল মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের...
07/10/2026

‘ক্লাসরুম টু নিউজরুম’
বিভাগে হয়ে গেল মোবাইল
সাংবাদিকতাবিষয়ক
প্রশিক্ষণ কর্মশালা

‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকথক তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিভাগে হয়ে গেল মোবাইল সাংবাদিকতা (MoJo) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। এতে মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তৈরি ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

‘ক্লাসরুম টু নিউজরুম: মোবাইল জার্নালিজম (MoJo) ট্রেনিং ওয়ার্কশপ অ্যান্ড স্ট্রিংগার ইনিশিয়েটিভ’ নামের এ কর্মশালার আয়োজন করলাম যৌথভাবে আমাদের বিভাগ এবং ঢাকার মুদ্রণ ও অনলাইন গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।

আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত বিভাগের ১২৩নং কক্ষে এ কর্মশালা হয়। এ সময় আমাদের বিভাগের সাথে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি সমঝোতা স্মারকও (MoU) স্বাক্ষরিত হয়। এরই আওতায় আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন আমাদের বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব মাল্টিমিডিয়া মজুমদার বাবু।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের টিবিএসের সঙ্গে প্রতিবেদক ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করা, পেশাদার নিউজরুমের সঙ্গে যোগাযোগ এবং নিজেদের তৈরি সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।

উপস্থিত ছিলেন এই কর্মশালা আয়োজনের আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান ও বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মশিহুর রহমান। পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু বক্তব্য দেন। ‘ক্লাসরুম টু নিউজরুম’ প্রকল্পের বিষয়ে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও এই কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী।

মজুমদার বাবু ও অধ্যাপক রাজীব নন্দী কর্মশালায় মূল সেশন পরিচালনা করেন। এ ছাড়া কর্মশালায় টিবিএসের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইরফান ও এসআর শাওন মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে পৃথক উপস্থাপনা করেন।
এই কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে এমএসএস প্রথম সেমিস্টারের ৫৭ জন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব। ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগিতায় ছিলেন বিভাগের শিক্ষার্থী কে এম সিদ্দিক, তাসিন সিদ্দিকা রূপা ও প্রান্ত কুমার দাশ।

সংবাদ বিজ্ঞপ্তি‘ক্লাসরুম টু নিউজরুম’রাবির সাংবাদিকতা বিভাগে  মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতরাজশাহী, ...
07/10/2026

সংবাদ বিজ্ঞপ্তি

‘ক্লাসরুম টু নিউজরুম’
রাবির সাংবাদিকতা বিভাগে মোবাইল সাংবাদিকতাবিষয়ক
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী, ৭ অক্টোবর ২০২৬

‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকথক তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল সাংবাদিকতা (MoJo) নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তৈরি ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

‘ক্লাসরুম টু নিউজরুম: মোবাইল জার্নালিজম (MoJo) ট্রেনিং ওয়ার্কশপ অ্যান্ড স্ট্রিংগার ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে যৌথভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ঢাকার মুদ্রণ ও অনলাইন গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩নং কক্ষে এ কর্মশালা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকের অংশ হিসেবেই আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব মাল্টিমিডিয়া মজুমদার বাবু।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের টিবিএসের সঙ্গে কাজ, পেশাদার নিউজরুমের সঙ্গে যোগাযোগ এবং নিজেদের তৈরি সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।

উপস্থিত ছিলেন এই কর্মশালা আয়োজনের আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান ও বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মশিহুর রহমান। পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু বক্তব্য দেন। ‘ক্লাসরুম টু নিউজরুম’ প্রকল্পের বিষয়ে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও এই কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী।

মজুমদার বাবু ও অধ্যাপক রাজীব নন্দী কর্মশালায় মূল সেশন পরিচালনা করেন। এ ছাড়া কর্মশালায় টিবিএসের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইরফান ও এসআর শাওন মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে পৃথক উপস্থাপনা করেন।
এই কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে এমএসএস প্রথম সেমিস্টারের ৫৭ জন শিক্ষার্থীরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে অধ্যাপক মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সাংবাদিকতার নানা বিষয় জানলেও বাস্তবে কীভাবে এবং কোথায় সেই জ্ঞান প্রয়োগ করতে হবে, সে জায়গায় একটি ঘাটতি থেকে যায়। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার মাধ্যমে এই গ্যাপ কমানো সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি মাস্টারক্লাস, লেকচার, সেমিনার, যৌথ কার্যক্রম ও ফিল্ড রিপোর্টিংয়ের মতো বাস্তব অভিজ্ঞতার সুযোগ পাবেন।
তিনি শিক্ষার্থীদের কর্মশালাটিকে শুধু একটি প্রশিক্ষণ হিসেবে না দেখে বাস্তব কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া প্রধান মজুমদার বাবু বলেন, ‘আমাদের একটা প্ল্যান আছে—কানেক্টিং টু দ্য নিউজরুম। এর মাধ্যমে আপনারা টিবিএসের সঙ্গে কাজ করবেন, টিবিএসের হয়ে কাজ করবেন। এর মাধ্যমে স্টুডেন্টরা জেনে যাবে টিবিএসের নিউজরুমে কারা আছেন, কীভাবে সেখানে কাজ হয়। তাদের আর ঢাকায় গিয়ে ঘোরাঘুরি করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে থেকেই টিবিএসের সঙ্গে কাজ করার এবং নিউজরুমের সঙ্গে যোগাযোগ তৈরি করার সুযোগ হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি টিবিএসের জন্য প্রতিবেদন তৈরি ও প্রকাশের সুযোগ পাবেন। তাদের কাজ নিউজরুমে দেখা হবে এবং প্রকাশিত কাজের জন্য সম্মানীও দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতেই পেশাদার নিউজরুমের সঙ্গে যুক্ত হয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

কর্মশালায় রাজীব নন্দী বলেন, মোবাইল সাংবাদিকতা মানে শুধু মোবাইল ফোন দিয়ে সাংবাদিকতা করা নয়; চলনসই যেকোনো ডিভাইস ব্যবহার করে সাংবাদিকতা করাও এর অন্তর্ভুক্ত। ড্রোন, ডিএসএলআর বা বহনযোগ্য ক্যামেরা দিয়েও মোবাইল সাংবাদিকতা করা সম্ভব। তবে মোবাইল ফোনের সহজলভ্যতা ও নানা সুবিধার কারণে এটি এখন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

রাজীব নন্দী বলেন, ‘গল্প বলার ধরনটা চেঞ্জ হচ্ছে, ডিভাইসটা চেঞ্জ হচ্ছে। কিন্তু গল্প বলাটা ঠিকই আছে।’ প্রযুক্তির নতুন মাধ্যম গ্রহণের পাশাপাশি সাংবাদিকতার প্রচলিত নৈতিকতা ও মূল্যবোধ ধরে রেখে দায়িত্বশীল কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে পত্রিকা পড়তে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হতো। বৃষ্টি উপেক্ষা করে পত্রিকা পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখতেন তারা। এখন মোবাইলের এক ক্লিকেই সারা বিশ্বের খবর পাওয়া যাচ্ছে। প্রযুক্তির এই পরিবর্তন শিক্ষার্থীদের তথ্য পাওয়ার সুযোগ অনেক সহজ করে দিয়েছে। টিবিএসের সঙ্গে বিভাগের এ চুক্তি শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য বাড়তি সুবিধা দেবে।

বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে গেছে। কম্পিউটারে কম্পোজ থেকে শুরু করে সফটওয়্যারনির্ভর সংবাদ সম্পাদনা, টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার পর মোবাইল ফোন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে উঠেছে। তাই শুধু মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করতে পারলেই হবে না, এর মাধ্যমে সাংবাদিকতার খুঁটিনাটি বিষয়ও শেখা প্রয়োজন।

টিবিএসের সঙ্গে সমঝোতার স্মারকের মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সরাসরি সংযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা টিবিএসের সঙ্গে বিভিন্নভাবে কাজ করার সুযোগ পাবেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে দূরত্ব কমাতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব। ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগিতায় ছিলেন বিভাগের শিক্ষার্থী কে এম সিদ্দিক, তাসিন সিদ্দিকা রূপা ও প্রান্ত কুমার দাশ।

বার্তাপ্রেরক—
প্রান্ত কুমার দাশ
সদস্য, পিআর ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজ আমাদের বিভাগের বিভিন্ন বর্ষের ৫৫ জন শিক্ষার্থী অংশ নেবে মোবাইল জার্নালিজম কর্মশালায়। আমাদের বিভাগের আয়োজনে ও ঢাকার অন...
06/10/2026

আজ আমাদের বিভাগের বিভিন্ন বর্ষের ৫৫ জন শিক্ষার্থী অংশ নেবে মোবাইল জার্নালিজম কর্মশালায়। আমাদের বিভাগের আয়োজনে ও ঢাকার অনলাইন ও মুদ্রণ গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সহযোগিতায় এই আয়োজন সকাল ৯.৩০ থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল আলিম স্যার।
কর্মশালা পরিচালনা করবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব মাল্টিমিডিয়া মজুমদার বাবু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব নন্দী।
এই আয়োজনের আহ্বায়ক হিসেবে কাজ করছেন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। বিভাগের সভাপতি হিসেবে আমি এতে সভাপতির ভূমিকায় থাকব।
এই কর্মশালার পাশাপাশি আজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আমাদের বিভাগের একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে আগামী দুই বছর আমাদের শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন থাকবে। এ সময় শিক্ষার্থীদের প্রতিবেদন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এ প্রকাশিত হলে রিপোর্টপ্রতি এক হাজার টাকা করে সম্মানী পাবেন তারা। আর প্রতি মাসে এভাবে রিপোর্ট প্রকাশসাপেক্ষে ত্রিশ হাজার টাকা পর্যন্ত সম্মানী পাবেন তারা।
মশিহুর স্যার এই আয়োজনের পুরো কৃতিত্বের দাবিদার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষকেও।

ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)
প্রফেসর ও সভাপতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

ফেয়ার প্লে ট্রফি পেল আমাদের বিভাগের ছেলেদের ফুটবল টিমআমাদের বিভাগের ছেলেদের ফুটবল টিম আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ...
01/10/2026

ফেয়ার প্লে ট্রফি পেল আমাদের বিভাগের
ছেলেদের ফুটবল টিম

আমাদের বিভাগের ছেলেদের ফুটবল টিম আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে 'ফেয়ার প্লে' ট্রফি অর্জন করেছে। আজ বিকাল ৪টায় রাবি স্টেডিয়ামে আমাদের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্য ড. মো. আব্দুল আলীম স্যারের কাছ থেকে এই ট্রফি গ্রহণ করে আমাদের ফুটবল টিমের সদস্যরা। এ সময় তাদের সাথে ছিলেন এবার ছেলেদের ফুটবল টিমের তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইউম। বিভাগীয় সভাপতি হিসেবে আমারো থাকার কথা ছিল, কিন্তু সে সময় আমাদের অসুস্থ সহকর্মীকে নিয়ে আমি ডাক্তারের চেম্বারে যাওয়ায় থাকতে পারিনি।

আমাদের ছেলেরা এবার কয়েকটি ম্যাচ জিতে রাউন্ড সিক্সটিন পর্যন্ত গিয়েছিল। যদিও এরপর আর এগোতে পারেনি, কিন্তু আজকের এই ট্রফি আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ টুর্নামেন্টে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ৬০টা বিভাগের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল ফুটবল খেলায় এই 'ফেয়ার প্লে ট্রফি' অর্জন করেছে আমাদের প্রিয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বিশ্ববিদ্যালয়ে এখন প্রায়ই এসব টুর্নামেন্টে যখন শিক্ষার্থীদের মধ্যে মাঝেমধ্যেই সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটতে দেখা যায় সেখানে আমাদের ছেলেরা খেলায় ভাল আচরণের জন্য ট্রফি অর্জন করল। এটা বিভাগের সভাপতি হিসেবে আমারো পরম পাওয়া।

কারণ আমি ২০২৪-এর মে মাসে বিভাগের সভাপতির দায়িত্ব নেবার পর থেকে প্রতিটি টুর্নামেন্টেই ছেলেমেয়েদের একটা কথাই বারবার স্মরণ করিয়ে দেই, আর তা হলো খেলায় তোমাদের আচরণ যেন খেলোয়াড়সুলভ এবং অতি অবশ্যই শিক্ষার্থীসুলভ হয়।

তাদের বলি, কোনোভাবেই কেউ মাঠে বা মাঠের বাইরে উত্তেজিত হবে না, এমন কিছু করবে না যাতে বিভাগের বা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়। তার জন্য তোমাদেরই যদি সর্বাধিক সংযম দেখাতে হয়, তোমরা তাই দেখাবে। তারা আমার কথা রেখেছে।

আমাদের ছেলেদের ফুটবল টিমের সকল খেলোয়াড়কে [ জুবায়ের জিসান(GK), তানবীর (RM), শোয়াইব (CB), বিপ্লব (DM), জাহিদ(S), পারভেজ(S), রাজু(CB), কিবরিয়া (CB), মুনান(LB), আতিক(RB), জয়নাল(LW), সীমান্ত, জিহাদ (LW), মুনতাসীর (M), সনজিত (Rw), রিফাত(CB)] হার্দিক অভিনন্দন ও ভালবাসা। তোমরা শুধু আমাদেরই নয়, রাবি পরিবারের সবার ভালবাসা কুড়িয়েছো।

ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)
প্রফেসর ও সভাপতি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

https://protidinerbangladesh.com/education/183089
30/09/2026

https://protidinerbangladesh.com/education/183089

তরুণদের ডিজিটাল সক্ষমতা, সচেতনতা ও অনলাইন পরিসরে সহনশীলতা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘এ ডায়ালগ অন দ্য ইয়.....

Address

Rabindranath Thakur Academic Building, Kazla, Motihar
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Dept. of Mass Communication and Journalism -University Of Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share