Rajshahi College BNCC UNIT

Rajshahi College BNCC UNIT Official Page of Rajshahi College BNCC UNIT

বিএনসিসি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনস্ত একটি সংস্থা। দেশের যুব সমাজ তথা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সাথে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ,শৃংখলা ও একতার সাথে উদ্ধুদ্ধ করে যোগ্য নাগরিক হিসাবে গড়েতোলার লক্ষ্যে বিএনসিসি প্রতিষ্ঠা করা হয়।

ইতিহাসঃ ১৯২৩ সালে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স (আই টি এফ) এ্যাক্ট পাশ হবার পর কতিপয় বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ট্রেনিং কোর (ইউটিসি) স্থ

াপিত হয়। ১৯২৮ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। ১৯৪৩ সালে এ সংগঠনের নাম পরিবতন করে ইউনিভারসিটি অফিসার্স্ ট্রেনিং কোর (ইউ ও টি সি) করা হয়। ১৯৬৬ সালে জুনিয়র ক্যাডেট কোর (জে.সি সি)প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ইউওটিসির সদস্যবৃন্দ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসীম সাহসিকতা ও বজ্রকঠিন দৃঢ়তা নিয়ে স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে এ কোরের গৌরব ও ঐতিহ্য সমুন্নত রাখেন।

১৯৭৬ সালে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা উত্তর প্রথম প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ মার্চ ১৯৭৬ তারিখে প্রশিক্ষন শিবিরে আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ পর্যন্ত ইউওটিসি, বিসিসি, জেসিসি এর ক্যাডেটগণ জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মকান্ডে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপরোক্ত সংগঠন গুলোর কার্যক্রম আরো সম্প্রসারিত ও যুগোপযোগী করার লক্ষ্যে ২৩ মার্চ ১৯৭৯ তারিখে সরকারী আদেশবলে সংগঠন গুলোকে একিভূত করে বাংলাদেশ ন্যাশন্যাল ক্যাডেট কোর (বি এন সি সি) গঠন করেন।

বর্তমানে রাজশাহী কলেজে ৩টি প্লাটুন রয়েছে তন্মধ্যে একটি মহিলা প্লাটুন। উল্লেখ্য যে, রাজশাহী কলেজ বিএনসিসি ইউনিট বি কোম্পানীর সদর দপ্তর। বি কোম্পানীর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক- ২/লেঃ মোঃরফিকুল ইসলাম।

20/08/2026

90 BMA Long Course
Bangladesh Military Academy (BMA)

মাধবকুন্ড ঝর্ণা 🌊🌫️দুঃসাহসিক অভিযান ২০২৫-২০২৬আয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।
19/08/2026

মাধবকুন্ড ঝর্ণা 🌊🌫️

দুঃসাহসিক অভিযান ২০২৫-২০২৬
আয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।

18/08/2026

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান।

৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।

মিডিয়া উইং,
রাজশাহী কলেজ কন্টিনজেন্ট।

ফায়ারিং অনুশীলন 💥☄️৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।মিডিয়া উইং,রাজশাহী কলেজ কন্টিনজেন্ট।
17/08/2026

ফায়ারিং অনুশীলন 💥☄️
৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।

মিডিয়া উইং,
রাজশাহী কলেজ কন্টিনজেন্ট।

রাজশাহী কলেজ বিএনসিসি প্লাটুনের সাম্প্রতিক সিলেট ভ্রমণের কিছু চমৎকার মুহূর্ত ও আনন্দ আমাদের অভিভাবক—রাজশাহী কলেজের মাননী...
15/08/2026

রাজশাহী কলেজ বিএনসিসি প্লাটুনের সাম্প্রতিক সিলেট ভ্রমণের কিছু চমৎকার মুহূর্ত ও আনন্দ আমাদের অভিভাবক—রাজশাহী কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার এবং মাননীয় উপাধ্যক্ষ স্যারের সাথে ভাগাভাগি।

ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI)-এর বিখ্যাত "চা" এবং বিএনসিসির বিশেষ টি-শার্ট মাননীয় অধ্যক্ষ স্যার ও উপাধ্যক্ষ স্যারের হাতে বিনীতভাবে উপহার হিসেবে তুলে দেন রাজশাহী কলেজ বিএনসিসি ইউনিটের বিএনসিসিও, PUO ও ক্যাডেটবৃন্দ।

শ্রদ্ধেয় স্যারদের সার্বিক অভিভাবকত্ব ও দিকনির্দেশনার জন্য রাজশাহী কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান।
14/08/2026

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি ও মশক নিধন অভিযান।

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান।বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু রোগের বিস্তার রো...
13/08/2026

রাজশাহীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান।

বর্ষা মৌসুমে এডিস মশার প্রকোপ ও ডেঙ্গু রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্টের আয়োজনে এবং রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বিএনসিসির ক্যাডেটদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। ক্যাডেটরা ব্যানার, ফেস্টুন ও বিএনসিসির পতাকা নিয়ে কলেজ ক্যাম্পাস ও নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় র‍্যালি থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।

র‍্যালি শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস ও আশপাশের সম্ভাব্য এডিস মশার প্রজননস্থলে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির, পিএসসি, বীর। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী। এছাড়া মহাস্থান রেজিমেন্টের বিএনসিসিও, পিইউও, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, সামরিক প্রশিক্ষকসহ বিভিন্ন কলেজের বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

দুঃসাহসিক অভিযান ২০২৫-২০২৬হযরত শাহ পরান রাহঃ মাজার শরীফআয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।
12/08/2026

দুঃসাহসিক অভিযান ২০২৫-২০২৬
হযরত শাহ পরান রাহঃ মাজার শরীফ

আয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।

ইভটিজিং বিরোধী সেমিনারবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি ) ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।আয়োজনেঃ বিএ...
11/08/2026

ইভটিজিং বিরোধী সেমিনার

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি ) ৩১ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট।

আয়োজনেঃ বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।

সাদা পাথর, সিলেট 🌊দুঃসাহসিক অভিযান ২০২৫-২০২৬আয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।
10/08/2026

সাদা পাথর, সিলেট 🌊

দুঃসাহসিক অভিযান ২০২৫-২০২৬
আয়োজনে: বিএনসিসি ইউনিট, রাজশাহী কলেজ, রাজশাহী।

Address

Rajshahi College Campus
Rajshahi
6000

Opening Hours

Monday 10:00 - 14:00
Tuesday 10:00 - 14:00
Wednesday 10:00 - 14:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 14:00
Sunday 10:00 - 14:00

Telephone

+880721775570

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi College BNCC UNIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rajshahi College BNCC UNIT:

Shortcuts

Share