21/08/2025
রাজশাহীতে পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। আজ বৃহস্পতিবার সকালে শাহ মখদুম বিমানবন্দরে এলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামসহ নেতাকর্মীরা।
আজ রাবির স্টেডিয়ামে ছাত্রদলের আয়োজনে নারী ফুটবল ম্যাচের উদ্বোধন করবেন তাবিথ আউয়াল।