Naohata Women's Degree College

Naohata Women's Degree College Welcome to "NWDC"
নওহাটা মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে আপনাদের সকলকে “স্বাগতম”


Note: This page is Only Official page. Rajshahi, Bangladesh....

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(SSC) পরীক্ষার সময়সূচি।
27/04/2022

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(SSC) পরীক্ষার সময়সূচি।

11/02/2022


আগামী ১৩ ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
বিস্তারিত জানতে আমাদের পেইজ ফ্লোয়াপ করতে পারেন।

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ । ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নীতিমা...
02/01/2022

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ । ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নীতিমালা প্রকাশ করা হয়েছে।

আগামী শিক্ষাবর্ষেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। ভর্তির জন্য অনলাইনে (www.xiclassadmission.gov.bd) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা দিয়ে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, সেগুলোর মধ্য থেকে মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
অনলাইন ছাড়া অন্য মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে না। নীতিমালা অনুযায়ী, ভর্তির কাজ শেষে আগামী ২ মার্চ একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

NU_Notices!
08/03/2021

NU_Notices!

07/10/2020

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না। জেএসসি, জেডিসি, এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলের গড়ের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। মূল্যায়নের পর ডিসেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

দীপু মনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এর কোনো নিশ্চয়তা নেই। আমাদের কাছে অবশ্যই পরীক্ষার্থীদের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ডগুলোর জন্য একেবারেই নতুন। ফলে কীভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর বিরুপ প্রভাব পড়বে কি না সে বিষয়গুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এইচএসসি ও আলিম পরীক্ষার্থীরা ইতোমধ্যে দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটাকে ভিত্তি ধরে এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, মুল্যায়ন সঠিকভাবে যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি থাকবেন।

এসময় শিক্ষা উপমন্ত্রী মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক মানের হবে বলে উল্লেখ করেন।

এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

সুত্রঃ ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা।

25/08/2020

নিজের ভর্তি নিজে নিশ্চায়ন করতে, আপনার টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে খুব সহজেই ২০২০-২১ শিক্ষাবর্ষে কলেজ, মাদরাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করুন।
ধাপ ১
মোবাইলের Message (Option) এ গিয়ে নিম্নলিখিত নিয়মে নিশ্চায়ন ফি প্রদান করতে হবেঃ
CADBoardRollYear লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।
ধাপ ২
উপরে বর্ণিত SMS টি সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রোল নম্বরসহ ফিরতি SMS-এ আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত টাকা) কেটে নেওয়া হবে এবং তা জানিয়ে একটি PIN কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে Message অপশন এ যেয়ে CADYESPINContac Number লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে।

ফি সঠিকভাবে জমা হলে Contact Number টিতে অবশ্যই ফি নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।

বিশেষ দ্রষ্টব্যঃ
১। SMS এর মাধ্যমে ফি প্রদানের সময় মোবাইল ডাটা অপশন বন্ধ রাখুন, অন্যথায় পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে ফি প্রদান বিঘ্নিত হতে পারে।
২। Contact Number টি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল নম্বর হতে হবে। একটি মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে।
৩। নিশ্চায়ন ফি জমা দেয়ার শেষদিন ৩০ আগস্ট (রাত ৮ টা)


Asif Imtiaz Palash

25/08/2020

একাদ্বশ শ্রেণীর ভর্তির ফলাফল জানতে আমাদের ইনবক্স অথবা নিচে কমেন্ট করুন।

আজ থেকে শুরু হতে যাচ্ছে, একাদ্বশ-দ্বাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। স্বাস্থবিধি মেনে আবেদন করুন।@আমাদের একটি নতুন সিস্টেম ত...
09/08/2020

আজ থেকে শুরু হতে যাচ্ছে, একাদ্বশ-দ্বাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। স্বাস্থবিধি মেনে আবেদন করুন।

@আমাদের একটি নতুন সিস্টেম তৈরী করে উপহার দেওয়ার জন্য।

Asif Imtiaz Palash

সকল শিক্ষক/শিক্ষার্থীদেরকে ঈদের শুবেচ্ছা। Asif Imtiaz Palash
31/07/2020

সকল শিক্ষক/শিক্ষার্থীদেরকে ঈদের শুবেচ্ছা।


Asif Imtiaz Palash

Notice Board!
25/07/2020

Notice Board!

█▒▒▒ ব্রেকিং নিউজ /Breaking News ▒▒▒█অনলাইনে একাদশ শ্রেনীর ভর্তি শুরু ৯ আগষ্ট ঢাকা ১৯ জুলাই ২০২০২০২০-২০২১ শিক্ষাবর্ষে এক...
19/07/2020

█▒▒▒ ব্রেকিং নিউজ /Breaking News ▒▒▒█

অনলাইনে একাদশ শ্রেনীর ভর্তি শুরু ৯ আগষ্ট
ঢাকা ১৯ জুলাই ২০২০

২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ০৯ আগষ্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
আজ শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপির সভাপতিত্বে এক অনলাইন মিটিং এ এই সিদ্ধান্ত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক, আন্ত:শিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু.জিয়াউল হক।

এ সময় শিক্ষা মন্ত্রী বলেন মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ভর্তিতে যেন সমাস্যা না হয় সেদিকে প্রতিষ্ঠানগুলিকে সতর্ক থাকতে হবে। তাছাড়া তিনি বলেন কোভিড নাইনটিনের কারনে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়ত ভর্তির ফি একসাথে দিতে পারবে না। সেক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে সে ব্যাবস্থা রাখতে হবে।

সুত্রঃ ঢাকা শিক্ষাবোর্ড মন্ত্রণালয়, ঢাকা।

আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, "ধন্যবাদ"

Naohata Women's Degree College
Or;
Mastermind Hi-TECH

Address

Naohata, Paba
Rajshahi
6213

Opening Hours

Monday 08:30 - 14:30
Tuesday 08:30 - 14:30
Wednesday 08:30 - 14:30
Thursday 09:00 - 14:30
Saturday 08:30 - 14:30
Sunday 08:30 - 14:30

Telephone

+880721800022

Alerts

Be the first to know and let us send you an email when Naohata Women's Degree College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Naohata Women's Degree College:

Share