20/02/2026
প্রিয় ACBA ফোরাম সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের পরম শ্রদ্ধেয় ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে ACBA ফোরাম এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাসে আমাদের সকলের পুনর্মিলনী ও ইফতার মাহফিল আয়োজনের লক্ষ্যে একটি জরুরি আলোচনা সভার পরিকল্পনা করা হয়েছে।
আমাদের কর্মসূচির বিবরণ নিচে দেওয়া হলো:
১. শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
তারিখ: ২১শে ফেব্রুয়ারি।
একত্রিত হওয়ার স্থান: মধুর ক্যান্টিনের সামনে।
সময়: ঠিক সকাল ৮:৩০ মিনিট।
গন্তব্য: আমরা সবাই মিলে সকাল ৯:০০ টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
২. ইফতার মাহফিল পরিকল্পনা ও আলোচনা
শ্রদ্ধা নিবেদন শেষে আমরা সবাই মিলে একটি বিশেষ সভায় বসব। এই সভার মূল লক্ষ্য হলো:
সকল সদস্যদের উপস্থিতিতে একটি সুন্দর ইফতার মাহফিলের তারিখ, মেনু ও পার্টিসিপেশন ফি নির্ধারণ করা।
কীভাবে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত এবং সার্থক করা যায় সে বিষয়ে সবার মতামত গ্রহণ করা।
আমাদের একতা এবং ভাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে আপনাদের প্রত্যেকের উপস্থিতি অত্যন্ত জরুরি। আশা করি, আপনারা সবাই সঠিক সময়ে উপস্থিত থেকে এই আয়োজনগুলোকে সফল করে তুলবেন।
ধন্যবাদান্তে,
ACBA ফোরাম