22/03/2026
নমস্কার/আসসালামু আলাইকুম ও অগ্ৰিম ঈদ মোবারক 🌙
পবিত্র ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে ডুসাকের পক্ষ থেকে আগামী ২৩ মার্চ চন্দনাইশে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে। ⚽
এই আয়োজন শুধু একটি খেলা নয় এটি আমাদের ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে নিতে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে আমরা সবাই একত্রিত হতে চাই।
ডুসাক পরিবারের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থেকে এই সুন্দর আয়োজনকে প্রাণবন্ত, সফল ও আনন্দময় করে তুলতে।
তারিখ: ২৩ই মার্চ ২০২৬
সময়: রাত ৮-১০
স্থান: ফুটবল টার্ফ- দোহাজারী থেকে কলেজগেট আসার পথে~ বাগিচাহাট,মক্কা পেট্রোল পাম্পের পরে, হল ২৪ ক্লাবের অপজিটে।
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। 🤍
ধন্যবাদান্তে
বিপ্লব রুদ্র
ক্রীড়া সম্পাদক
ডুসাক