University Admission Care by Banduk Bhanga Student's

University Admission Care by Banduk Bhanga Student's This is an Educational group for University students from Banduk Bhanga.

২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে GST(General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) / স্মাতক ১ম বর...
18/04/2023

২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে GST(General, Science & Technology) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) / স্মাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পার্বত্য অঞ্চলে পাহাড়ের কোল ঘেঁষে এক অপূর্ব মনোরম পরিবেশে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা, সম্প্রীতি, প্রগতির স্বপ্নকে লালন করে উঁচুনিচু পাহাড়ের উপরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়কে আকাশ থেকে দেখলে মনে হবে এটি দেশের বাহিরের কোন নান্দনিক বিশ্ববিদ্যালয়। তিন পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি ও ব্যতিক্রম ধর্মী এক বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে ২০০১ সালে আওয়ামীলীগ সরকার বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চালু হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের নিসর্গ রাঙ্গামাটিতে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সহ গুচ্ছভুক্ত ২২ টি বাংলাদেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন আহবান করা হচ্ছে।

১৮ এপ্রিল ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২.০০ টা হতে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ রোজ রবিবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। উল্লেখ্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না।

আবেদন ও আবেদনের বিস্তারিত পদ্ধতি ও নির্দেশনা https://gstadmission.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের জন্য যোগ্য সকল শিক্ষার্থী উক্ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
https://gstadmission.ac.bd/assets/pdf/GST_Admission_Notice_2022-2023.pdf

সুখ প্রিয় চাকমা
ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)

📌 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি:
03/03/2023

📌 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি:

26/02/2023

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের সমন্বয়ে ২৬.০২.২০২৩ তারিখে অনুষ্ঠিত ১ম সভার সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী (Schedule) আগামী ১৬ মে ২০২৩ তারিখ থেকে ২৫ মে ২০২৩ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো ।
------------
স্বাক্ষরিত/-
(এস. এম. আকবর হোছাইন)
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)
রেজিস্ট্রার দপ্তর, চ. বি.
এবং সচিব, ভর্তি কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ২০২২-২৩আগামী পরশু বিকাল ৪ টা থেকে আবেদন শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের জ...
25/02/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: ২০২২-২৩

আগামী পরশু বিকাল ৪ টা থেকে আবেদন শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের জন্য যা যা লাগবে-

✓এসএসসি - এইচএসসি রোল-রেজিস্ট্রেশন, সাল এবং বোর্ড।

✓ ল্যাব প্রিন্ট ছবি৷

✓ মা-বাবার এন আইডি নাম্বার

✓ গ্রামীনফোন ব্যতীত অন্য যেকোনো অপারেটরের মোবাইল নাম্বার।

✓ আগে আবেদন করলে সিট বিভাগীয় পর্যায় মূল কেন্দ্র তথা বিশ্ববিদ্যালয়ে পড়বে৷

Source: Collected

13/02/2023

নার্সিংয়ে ভর্তির যোগ্যতা সম্পর্কিত তথ্য ২০২৩ ✅

⭕ এসএসসি: ২০১৯/২০২০
⭕ এইচএসসি: ২০২১/২০২২

⭕ বিএসসি: SSC + HSC (মোট GPA 7), কোনোটি 3.00 এর কম না, বায়োলজিতে কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে।
⭕ ডিপ্লোমা/মিডওয়াইফারী: SSC + HSC (মোট GPA 6.00), কোনোটি 2.50 এর কম না।

✅ পরীক্ষার মানবন্টন সম্পর্কিত তথ্য।
🔴 বিএসসি নার্সিং
🔶 ভর্তি পরীক্ষা- মোট ১০০ নম্বর
🔶 বাংলা-২০
🔶 ইংরেজি- ২০
🔶 গণিত- ১০
🔶 সাধারণ বিজ্ঞান (পদার্থ+রসায়ন+জীববিজ্ঞান)- ৩০
🔶 সাধারণ জ্ঞান- ২০

🔴 ডিপ্লোমা ও মিডওয়াইফারী
🔆 ভর্তি পরীক্ষা- মোট ১০০ নম্বর
🔶 বাংলা-২০
🔶 ইংরেজি- ২০
🔶 গণিত- ১০
🔶 সাধারণ বিজ্ঞান- ২৫
🔶 সাধারণ জ্ঞান- ২৫

🔶 একাডেমিক নাম্বার (৪০ নম্বর)
🔶 SSC এর জিপিএর ৪ গুণ
🔶 HSC এর জিপিএর ৬ গুণ
🔴 মোট ১০০+৫০ = ১৫০ নম্বর

✅ দেশে সরকারী নার্সিংয়ে আসন সংখ্যা?
🟣 বিএসসি- ১২০০ টি, প্রতিষ্ঠান ১৩ টি। নতুন যুক্ত হবে ২১ টি কলেজ সিট সংখ্যা ৯০০।
🟣 ডিপ্লোমা- ২৭৩০ টি, প্রতিষ্ঠান ৪৬ টি
🟣 মিডওয়াইফারী- ১৭৫০ টি, প্রতিষ্ঠান ৬০ টি

✅ কোটা সম্পর্কিত তথ্য।
🔶মুক্তিযোদ্ধা কোটা- ২%
🔶 বাকি ৯৮% এর মধ্যে- ৬০% মেধা কোটা, ৪০% জেলা কোটা
🔶কোনো উপজাতি কোটা নাই।
🟣 ছেলেদের জন্য বরাদ্দঃ
১০% (সরকারীতে), ২০% (বেসরকারীতে)

✅ আবেদন সম্পর্কিত তথ্য
🟣 আবেদন ফি:
🔶 Nursing (700/-)
🔶 Diploma & Midwife (500/-)

✅ কারা কিসে আবেদন করবে?
🔶 BSC : শুধু সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করবে।
🔶Diploma & Midwifery: Science, Arts & Commerce , উন্মুক্ত, ভোকেশনাল, সবাই আবেদন করতে পারবে।
🔶মিডওয়াফারীতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিরাবিতে ভর্তির আবেদন শুরু ১৫ মার্চ থেকেরাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি ২০২৩:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (র...
12/02/2023

সংবাদ বিজ্ঞপ্তি
রাবিতে ভর্তির আবেদন শুরু ১৫ মার্চ থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১৫ মার্চ দুপুর ১২টা থেকে ২৭ মার্চ ২০২৩ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল ২০২৩ রাত ১২টা পর্যন্ত করা যাবে। A, B ও C এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা ২৯ থেকে ৩১ মে ২০২৩ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকেল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ভর্তির জন্য A (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। B (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। C (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।

২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারগরী শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, A লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

ভর্তির জন্য মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘন্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর

তথ্যসুত্রঃ University of Rajshahi

পারবা তো ঢাবিয়ান হতে? তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি ...
12/02/2023

পারবা তো ঢাবিয়ান হতে?
তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে! হাল ছাড়লে চলবে না। কষ্ট করো সফল একদিন আসবেই আসবে।

12/02/2023

👉সাত কলেজের অনার্স (২২-২৩) সেশন ১ম বর্ষ এডমিশন টেস্ট সম্পর্কিত নোটিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ভর্তির জন্য বিস্তারিত তথ্য:
(Negative Mark নেই)
MCQ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরিক্ষা হবে। পাশ মার্ক ৪০ নম্বর। ৪০ না পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না। বিষয় ভিত্তিক আলাদা ভাবে পাশ করতে হবে না।

#মানবণ্টন:
ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)
পদার্থ বিজ্ঞান -২৫
রসায়ন -২৫
উচ্চতর গনিত -২৫
জীববিজ্ঞান-২৫
(চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন)
খ -ইউনিট( মানবিক বিভাগ)
বাংলা -২৫
ইংরেজি-২৫
সাধারন জ্ঞান-৫০
গ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)
বাংলা-২০
ইংরেজি -২০
হিসাববিজ্ঞান-২০
ব্যবসায় নীতি ও প্রয়োগ -২০
মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং-২০
পরীক্ষা হবে ১০০ মার্কের। কোন নেগেটিভ মার্কিং নেই। SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে। পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১ নাম্বার।

আবেদনের যোগ্যতা:
বিজ্ঞান ৭.০০
বাণিজ্য ৬.৫
মানবিক ৬.০০

#ভর্তি_পরীক্ষার মান বন্টনঃ
মোট নাম্বার ১২০, তার মধ্যে MCQ পরীক্ষা ১০০ মার্কের এবং বাকী ২০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর।

স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক ইউনিটে, ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ই আছে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো হলোঃ
#ঢাকা_কলেজ
#ইডেন_মহিলা_কলেজ
#সরকারি_তিতুমীর_কলেজ
#বেগম_বদরুন্নেসা_কলেজ
#কবি_নজরুল_কলেজ
#সরকারি_শহীদ_সোহরাওয়ার্দী_কলেজ
#সরকারি_বাঙলা_কলেজ

** সাত কলেজে কোন সেকেন্ড টাইম নেই। শুধু মাত্র ২০২২ সনের এইচএসসি পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বি:দ্র: উপরিউক্ত তথ্য চিত্র অনার্স (২১-২২) সেশন থেকে সংকলিত,(২২-২৩) সেশনে নিয়ম পরিবর্তন বা সংশোধন হতে পারে,কতৃপক্ষের নোটিশ হাতে আসলে বিস্তারিত তথ্য সহ পোস্ট করা হবে,ধন্যবাদ।

২০২১-২০২২ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ এবং ইউনিট ভিত্তিক শিফট অনুযায়ী সময়সূচী সংক্রান্ত বিজ্ঞ...
02/08/2022

২০২১-২০২২ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ এবং ইউনিট ভিত্তিক শিফট অনুযায়ী সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
=====
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে, ১৮.০৭.২০২২ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এর (Core Committee) ৭ম সভার (জরুরী) ০১নং সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ও করােনা (Covid-19) পরিস্থিতি বিবেচনা করে সামাজিক দূরত্ব (Physical distance) বজায় রাখার স্বার্থে এবং আইন শৃঙ্খলাসহ ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও নিয়ন্ত্রণ রাখার সুবিধার্থে ইউনিটওয়ারী শিফট অনুযায়ী সময়সূচি নিম্নরূপে নির্ধারণ করা হলােঃ

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
21/07/2022

২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি
=========
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ০৫.০৭.২০২২ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এর (Core Committee) ৬ষ্ঠ সভার ০২ নং সিদ্ধান্তক্রমে- এ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ নিম্নরূপে নির্ধারণ করা হলোঃ-

০১. A ইউনিটঃ ০১ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

০২. C ইউনিটঃ ০৪ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

০৩. B ইউনিটঃ ০৫ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

০৪. D ইউনিটঃ ০৭ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

০৫. B1 উপ-ইউনিটঃ ০৯ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট উপ-ইউনিটের পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

০৬. D1 উপ-ইউনিটঃ ০৯ আগস্ট ২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট উপ-ইউনিটের পরীক্ষা শুরুর ০১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd/) পাওয়া যাবে।
-------------
স্বাক্ষরিত-
(এস. এম. আকবর হোছাইন)
ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক)
রেজিস্ট্রার দপ্তর, চ.বি.
এবং সচিব, ভর্তি কমিটি।

Address

Rangamati

Telephone

+8801533360043

Website

Alerts

Be the first to know and let us send you an email when University Admission Care by Banduk Bhanga Student's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share