Rangamati Science and Technology University

Rangamati Science and Technology University Rangamati Science and Technology University (RMSTU) is a public university in Rangamati.

২০২৫-২৬ অর্থ বছরের শিক্ষাবৃত্তির ফলাফল
21/05/2026

২০২৫-২৬ অর্থ বছরের শিক্ষাবৃত্তির ফলাফল

নোটিশ
21/05/2026

নোটিশ

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন- ম্যানেজমেন্ট বিভাগরানার্স আপ- ট্যুরিজম এন্ড...
20/05/2026

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন- ম্যানেজমেন্ট বিভাগ
রানার্স আপ- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২০ মে ২০২৬ খ্রি. তারিখ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি ক্যাম্পাসের ব্রিজ সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বনাম ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ম্যানেজমেন্ট বিভাগ ২-১ গোলে জয়ী হয়। খেলা শেষে বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়া রাবিপ্রবি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষডের ডিন ড. তৌহিদুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. রহিম উদ্দীন, শিক্ষা বিভাগ এর ভারপ্রাপ্ত পরিচালক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত বিউপস্থিত ছিলেন।

খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জনাব ফারুখ

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৬ খ্রিঃ তারিখে রাবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর খেলা শুরু হয়।

জনসংযোগ দপ্তর
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখ: ২০ মে ২০২৬ খ্রি.

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের মাননীয়  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ  ২০ মে ২০২৬ খ্র...
20/05/2026

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ ২০ মে ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রাবিপ্রবি'র পরিবহন পুল পরিদর্শন করেন । পরিদর্শনকালে তিনি পরিবহন পুল আঙ্গিনায় একটি গাছের চারা রোপন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. রহিম উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও চালকগণ উপস্থিত ছিলেন।

এরপরে তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের কাজসহ ডিন অফিস, বিভিন্ন বিভাগ, বিভিন্ন দপ্তর, কেন্দ্রীয় লাইব্রেরী, আরআইসি সেন্টার, মেডিকেল সেন্টার ও ক্যাফেটারিয়া পরিদর্শন করেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।

জনসংযোগ দপ্তর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখঃ ২০ মে ২০২৬ খ্রি.

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের মাননীয়  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ  ১৯ মে ২০২৬ খ্র...
19/05/2026

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী আজ ১৯ মে ২০২৬ খ্রি. সকাল ৯:০০-১০:০০ ঘটিকায় রাবিপ্রবি'র অস্থায়ী ছাত্র হল এবং ছাত্রী হল পরিদর্শন করেন।

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী’র কর্মস্থলে যোগদানরাঙ্গামাটি বিজ্ঞান ও প্র...
18/05/2026

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী’র কর্মস্থলে যোগদান

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রি এর অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয় আজ ১৮ মে ২০২৬ তারিখ পূর্বাহ্নে রাবিপ্রবি’র কর্মস্থলে যোগদান করেছেন।

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাগত জানান এবং সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। অতঃপর ভাইস-চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

ভাইস চ্যান্সেলর মহোদয় তাঁর দপ্তরে সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সভাকক্ষে মতবিনিময় করেন।

এসময় ভাইস চ্যান্সেলর মহোদয় এ বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে উন্নীত করার জন্য ইতোপূর্বের সকলের অবদানকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জসমূহ জানতে চাইলে অনুষদের ডিন ও চেয়ারম্যানগণ তাদের স্ব-স্ব অনুষদ ও বিভাগের সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং সমস্যা ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়া ছাত্র-ছাত্রী হলের প্রভোস্টগণ ও বিভিন্ন পরিচালকবৃন্দ তাদের কার্যক্রম সম্পর্কে বক্তব্য তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদের দাবির বিষয়ে ভিসি মহোদয়কে অবগত করেন। আইকিউএসি, আরআইএমসি এর বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রগতির কথা তুলে ধরেন স্ব-স্ব পরিচালকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান হিট প্রজেক্টসহ অন্যান্য প্রজেক্ট সম্পর্কে শিক্ষকগণ তাদের কর্মপরিকল্পনা, অভিজ্ঞতা ও কার্যক্রম বর্ণনা করেন। ভাইস চ্যান্সেলর মহোদয় অবকাঠামোগত উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেট সম্পর্কে অবহিত হন। মাননীয় ভাইস চ্যান্সেলর অবকাঠামোগত উন্নয়নে গুরত্বারোপ করেন এবং যথাসময়ে তা সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। তিনি বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য দ্রুত ডেডিকেটেড বিদ্যুৎ লাইন, সাব-স্টেশন স্থাপনের উপর জোর দেন; এছাড়াও ঘাটতি বাজেট পূরণে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ১৪ মে ২০২৬ তারিখের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০৩.২২.৮১ মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য এ নিয়োগ প্রদান করা হয়েছে।

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের স্বনামধন্য মনবুশো স্কলারশিপ নিয়ে Kyoto University থেকে ২০০৮ সালে পোস্ট ডক্টরাল এবং Osaka University থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে স্নাতক কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি জাপানের Osaka University তে টিচিং অ্যাসিসটেন্ট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ভিজিটিং প্রফেসর হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিল, প্ল্যানিং কমিটি, সিলেকশন কমিটি, হল প্রভোস্ট এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেকশন কমিটিতে এক্সপার্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিভিউ কমিটির এক্সপার্ট মেম্বার হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘ভৌত বিজ্ঞান বিষয়ক গবেষণা অনুদান’ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)’ গবেষণা প্রকল্প পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও তিনি বিশ্ববিখ্যাত Elsevier, South African Chemical Society এবং American Chemical Society সহ বিভিন্ন দেশি-বিদেশি বৈজ্ঞানিক জার্নালের রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং ১২ টির অধিক কনফারেন্স ও সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), ভারতের সেন্ট পিটার্স ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাট; হংকং ইউনিভার্সিটি; জাপানের Seikei University, Konan University, Saitama University, Tsukuba Research Center; হাঙ্গেরির Veszprem University কর্তৃক আয়োজিত কনফারেন্স ও সেমিনারে যোগদান করেন। তিনি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য হিসেবে আছেন।

জনসংযোগ দপ্তর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখঃ ১৮ মে ২০২৬ খ্রি

Call for Papers
17/05/2026

Call for Papers

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটির নোটিশ
14/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটির নোটিশ

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখ...
13/05/2026

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। সকাল ১০:০০ ঘটিকায় রাবিপ্রবি ক্যাম্পাসের ব্রিজ সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন রাবিপ্রবি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির। এছাড়া শারিরীক শিক্ষা বিভাগ এর ভারপ্রাপ্ত পরিচালক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আজ উদ্বোধনীতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বনাম ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ৪-৩ গোলে জয়ী হয়। অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগ এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ম্যানেজমেন্ট বিভাগ ২-০ গোলে জয় লাভ করে।

জনসংযোগ দপ্তর
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখ: ১৩ মে ২০২৬ খ্রি.

রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের "বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক জাতীয় কর্মশালায় অংশগ্রহণ...
12/05/2026

রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের "বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ” শীর্ষক জাতীয় কর্মশালায় অংশগ্রহণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান আজ ১২ মে ২০২৬খ্রি. তারিখে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত "বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ (Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence)" শীর্ষক একটি জাতীয় কর্মশালায় অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসি’র সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতি নির্ধারক, সিনিয়র সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল খালেক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউজিসি’র মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেসব অধিবেশনে "গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিকীকরণ; গভর্ন্যন্স, শিক্ষার মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা করা হয়।

জনসংযোগ দপ্তর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তারিখঃ ১২ মে ২০২৬ খ্রি.

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের GST ভর্তির আবেদন আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি
10/05/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের GST ভর্তির আবেদন আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি

Address

Jhagrabil, Rangamati-
Rangamati
4500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati Science and Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rangamati Science and Technology University:

Share