16/08/2026
প্রিয় সহযোদ্ধাবৃন্দ,,,
আদিতমারী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নামে (আদিতমারী-কালীগন্জ) লালমনিরহাট -২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আগামী ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রোজ- মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় আদিতমারী জি এস স্কুল ও কলেজ মাঠে ২০২৬ ইং সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী একটি মূল্যায়ন সভার আহবান করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, উক্ত মূল্যায়ন সভা সম্পর্কে আদিতমারী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে কিছুই জানে না। যাহা সংগঠন বিরোধী ও শিষ্টাচার বহির্ভূত দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ এবং রাজনীতিতে ও সংগঠনের মূর্খতা ও অজ্ঞতার পরিচয় বহন করে। আপনি ইতিমধ্যে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও জামায়াতি ইসলামী লোকদেরকে মূল্যায়ন করছেন এবং যাহা এখনো চলমান। এতদিন পরে আবার কিসের মূল্যায়ন সভা?প্রত্যেকটি সংগঠনের একটি করে নিজস্ব গঠনতান্ত্রিক নিয়ম আছে। যাহা সভাপতি /সাধারণ সম্পাদক এর নেতৃত্বে পরিচালিত হয়। আপনি কোন গঠনতান্ত্রিক এখতিয়ারে এই মূল্যায়ন সভার আহবান করেছেন?
প্রচারে: আদিতমারী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।