Rangpur Zilla School BNCC Platoon

Directions Contact the university

Rangpur Zilla School BNCC Platoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangpur Zilla School BNCC Platoon, College & University, Rangpur.

These are not just dresses, these are the result of the hard work of BNCC cadets.
26/09/2026

These are not just dresses, these are the result of the hard work of BNCC cadets.

১২ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার📍 রংপুরডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্য...
19/09/2026

১২ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
📍 রংপুর

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে রংপুরে মহাস্থান রেজিমেন্ট, বিএনসিসি-এর তত্ত্বাবধানে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।

ভার্চুয়ালি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

রংপুর টাউন হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সুরভী জাতীয় উদ্যানে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।

সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরুপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৬উক্ত কার্যক্রমে  ক্যাডেটরা ১.কক্সব...
10/09/2026

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরুপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৬

উক্ত কার্যক্রমে ক্যাডেটরা
১.কক্সবাজার সমুদ্র সৈকত ২.বাংলাদেশ মিলিটারি একাডেমি
৩. মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র
৪. বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
৫.রেডিয়ান্ট ফিশ ওয়াল্ড
৬. শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন করে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরুপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৬উক্ত ভ্রমণে রংপুর জিলা স্কুল বিএনস...
07/09/2026

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রণোদনা স্বরুপ বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ- ২০২৬

উক্ত ভ্রমণে রংপুর জিলা স্কুল বিএনসিসি প্লাটুন এর
১.ক্যাডেট সার্জেন্ট অংকন রায় প্রান্ত
২. ক্যাডেট ল্যান্স কর্পোরাল রোহিব হাসান
অংশগ্রহণ করে এবং তাদের ভ্রমণ কার্যক্রম সম্পন্ন করে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কর্তৃক  বিএনসিসি  ক্যাডেটদের প্রণোদনা স্বরূপ "কক্সবাজার ভ্রমণ" এর জন্য রংপুর জিলা স্কুল বিএনস...
20/08/2026

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসি ক্যাডেটদের প্রণোদনা স্বরূপ "কক্সবাজার ভ্রমণ" এর জন্য রংপুর জিলা স্কুল বিএনসিসি প্লাটুন হতে এবছর চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে :

১. ক্যাডেট সার্জেন্ট অংকন রায় প্রান্ত
২. ক্যাডেট লেন্স কর্পোরাল রোহিব হাসান

ভ্রমনের উদ্দেশ্য: বিএনসিসি ক্যাডেটদের কক্সবাজার ভ্রমণ, বিশেষ করে শরণার্থী, ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন ও ব্রিফিং গ্রহণ। এই সফরের মাধ্যমে ক্যাডেটরা বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সংকট সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবে এবং বাস্তব জীবনের মানবিক চ্যালেঞ্জগুলো উপলব্ধি করতে পারবে। ক্যাডেটরা দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক সহায়তা কার্যক্রম, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং শরণার্থী ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। এছাড়াও কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র উপকূলীয় পরিবেশ ও পর্যটন ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি এই শিক্ষা সফর ক্যাডেটদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা, দলগত কাজের মনোভাব এবং দেশপ্রেমকে আরও সুদৃঢ় করবে। সর্বোপরি, এই সফর তাদেরকে একজন সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। সে লক্ষ্যে মহাস্থান রেজিমেন্টের যে সকল ক্যাডেট কেন্দ্রীয় ক্যাম্পিং ০৩/২০২৬ এ অংশগ্রহন করেছে তাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য অত্র রেজিমেন্টের তত্ত্বাবধানে রাজশাহী-ঢাকা-কক্সবাজার ভ্রমণের আয়োজন করা হয়েছে

অত্র প্রতিষ্ঠানের ক্যাডেট সহ যেসকল ক্যাডেট নির্বাচিত হয়েছেন আপনাদের সকলকে রংপুর জিলা স্কুল বিএনসিসি প্লাটুন এর পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভকামনা।

রংপুর জিলা স্কুল বিএনসিসি প্লাটুনের ২৩ ব্যাচের ক্যাডেটদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের ...
18/08/2026

রংপুর জিলা স্কুল বিএনসিসি প্লাটুনের ২৩ ব্যাচের ক্যাডেটদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের অনন্য শিক্ষা নিয়ে ক্যাডেট জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন করায় ২৩ ব্যাচর ক্যাডেটদের জানানো হয় আন্তরিক অভিনন্দন।

অনুষ্ঠানে বিদায়ী ক্যাডেটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টিইউও মো: মাজেদুল ইসলাম মাজেদ স্যার এবং সামরিক প্রশিক্ষকবৃন্দ।

বিদায়ী ক্যাডেটদের ভবিষ্যৎ জীবন ও পথচলার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

প্লাস্টিক-মুক্ত / সবুজ ক্যাম্পাস কার্যক্রম ২০২৬
15/08/2026

প্লাস্টিক-মুক্ত / সবুজ ক্যাম্পাস কার্যক্রম ২০২৬

ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ২০২৬ আয়োজনে : ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন রংপুর
14/08/2026

ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ২০২৬

আয়োজনে : ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন রংপুর

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট এর  তত্ত্বাবধানে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন...
05/08/2026

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট এর তত্ত্বাবধানে কুড়িগ্রাম সরকারি কলেজে অনুষ্ঠিত ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন এর এবারের ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এ রংপুর জিলা স্কুল বিএনসিসি প্লাটুন থেকে ১৩ জন ক্যাডেট ক্যাম্পে অংশগ্রহণ করে সুনামের সাথে সফল ভাবে প্রশিক্ষণ শেষ করেন। প্রশিক্ষণ চলাকালীন ক্যাম্প পরির্দশন করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি মহোদয়।

সকল ক্যাডেট প্রশিক্ষণে ভালো পারফরমেন্স ও প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে।

ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং ২০২৬ রংপুর জিলা স্কুলের ক্যাডেটদের অর্জন :১. ক্যাডেট সার্জেন্ট মোঃ রওজাতুল আরাফাত স্নেহ ...
04/08/2026

ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং ২০২৬

রংপুর জিলা স্কুলের ক্যাডেটদের অর্জন :

১. ক্যাডেট সার্জেন্ট মোঃ রওজাতুল আরাফাত স্নেহ ( সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত )
২. ক্যাডেট সার্জেন্ট সামিন বিন হোসেন তাওসিফ
( ভলিবল প্রতিযোগিতায় রানার্স আপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত )
৩. ক্যাডেট কর্পোরাল মুত্তাকি মিয়াত
( সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত)
৪. ক্যাডেট আব্দুর রহমান
(সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত)
৫. ক্যাডেট মো: মোবাশ্বির বিন আনিস
( সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত)
৬. ক্যাডেট মো: আবু বক্কর সিদ্দিক হাবিব
(সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত)

Address

Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Zilla School BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rangpur Zilla School BNCC Platoon:

Shortcuts

Share