ICT Private Care,Gaibandha

ICT Private Care,Gaibandha জম্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষা অর্জন করেই পরকালে চলে যেতে হয়....! ICT Teaching
(1)

03/04/2026

ভর্তি বিজ্ঞপ্তি (HSC -২৬ এবং ২৭ এর A+ প্রত্যাশীরা)
💥 সুবর্ণ সুযোগ! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)-তে A+ নিশ্চিত করতে আজই ভর্তি হোন।
​এইচএসসি (HSC) একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত বিশেষ আইসিটি ব্যাচে ভর্তি চলছে।
🔍৩ টি ফ্রি ক্লাস যাচাইয়ের মাধ্যমে আপনার ভর্তি নিশ্চিত করতে পারবেন।
📜 আমাদের প্রাইভেট ব্যাচের বৈশিষ্ট্য সমূহ :
* দূর্বল শিক্ষার্থীদের বিশেষ যত্নশীল ভাবে পাঠদান।
* ১০০% পাশ নিশ্চিত করণ।
* হতদরিদ্র ও এতিম অর্থহীন শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান।
* কম্পিউটারে প্রাক্টিক্যাল ক্লাসের সু ব্যবস্থা।
​👨‍🏫 কোর্স পরিচালনা করবেন:
এইচ এম আশিক মাহমুদ স্যার।
🎓 শিক্ষাগত যোগ্যতা: বি.এসসি ও ডিপ্লোমা (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)
📌 প্রাক্তন প্রভাষক ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
কক্সবাজার আদর্শ মহিলা( মাস্টার্স) কামিল মাদ্রাসা
অভিজ্ঞতা: ৯ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন
​⏳ সীমিত আসন।
​অনলাইন ও অফলাইন উভয় ব্যাচে ভর্তির সুযোগ। বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
​📞 কল করুন: 01828-324958
📍 ঠিকানা-১: মধ্যপাড়া,গাইবান্ধা।
📍📍ঠিকানা-২: কালির বাজার রোড,মদনেরপাড়া,ফুলছড়ি,গাইবান্ধা।

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে,দুঃখ-কষ্ট মুছে যাক নতুন আশায়।সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
20/03/2026

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে,
দুঃখ-কষ্ট মুছে যাক নতুন আশায়।
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

13/03/2026

𝐇𝐒𝐂 𝐈𝐂𝐓 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞
একজন HSC শিক্ষার্থীর জন্যে গ্রুপ সাব্জেক্টের পাশাপাশি আইসিটি সমান গুরুত্বপূর্ণ। প্রতি বছর প্রায়ই শিক্ষার্থী ঝড়ে পড়ে শুধু মাত্র আইসিটিতে কম নম্বর পাওয়ার কারণে।
আমাদের এই কোর্সটিতে একজন শিক্ষার্থীর সকল ধরণের সিলেবাস ভিত্তিক ট্রেইনিং এর পাশাপাশি ব্যবহারিক অনুশীলন সহ পূর্ণাঙ্গ প্রস্তুতি মূলক ক্লাস করানো হয়।
তাই সকল সমস্যার সমাধান নিয়ে A+ টার্গেট রেখে ICT Private Care এ প্রতিবারের ন্যায় এবারো শুরু করতে যাচ্ছে 𝐇𝐒𝐂 𝐈𝐂𝐓 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞।
সুতরাং দেরি না করে এনরোল করে ফেলুন আমাদের 𝐇𝐒𝐂 𝐈𝐂𝐓 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 এ।
স্থান: মধ্যপাড়া,গাইবান্ধা।
বিস্তারিত জানতে কল করুন 01828-324958

11/03/2026

লাইলাতুল কদরের দোয়া.!!
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি"

অর্থ: "হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন.!

বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ICT শিক্ষকের  চলমান নিয়োগ বিজ্ঞপ্তি  👉 Follow me.
28/02/2026

বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ICT শিক্ষকের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি 👉 Follow me.

টাইমলাইনে রেখে দিলাম এই স্বাধীনতা কোনদিন ভুলবো না। 🇧🇩❤️০৫ আগস্ট ২০২৪
06/08/2024

টাইমলাইনে রেখে দিলাম এই স্বাধীনতা কোনদিন ভুলবো না। 🇧🇩❤️
০৫ আগস্ট ২০২৪

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
21/05/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! এযে কতবড় আত্মত্যাগ!! অন্য কোথাও হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো। রাস্ট্র ত...
04/04/2024

কত বিশাল একটা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত! এযে কতবড় আত্মত্যাগ!! অন্য কোথাও হলে তাকে জাতীয় বীরের স্বীকৃতি দিতো। রাস্ট্র তার পরিবারকে পুরস্কৃত করতো, কিন্তু এখানে কিছুই হয় না। মিডিয়া ও সোশ্যাল মিডিয়া এই খবরটাকে পাশ কাটিয়েই গেল। গোপালগঞ্জের ছোট্ট কিশোর অবৈধভাবে বিমানবন্দরের নিরাপত্তা বেস্টনী পেরিয়ে প্লেনে উঠলো এমন নেগেটিভ খবর বিশাল কাভারেজ পায়। কিন্তু জুবায়ের পেল না।
ছবির ছেলেটির নাম জুবায়ের। গাইবান্ধা আদর্শ কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। তার কলেজ এর সামনের রেললাইনে সে তাকিয়ে দেখে এক কিশোরী মা তার শিশু সন্তানকে কোলে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে আছে।মুহুর্তে তার ভালোবাসায় ভরা হৃদয়ে কি এক বোধ সঞ্চারিত হলো। এদের বাঁচতে হবে, বাঁচাতেই হবে। তিল বিলম্ব না করে সে চলন্ত ট্রেনের সামনে দাড়ানো মাকে সজোরে ধাক্কা দিলো। মাকে বাঁচাতে পারলোনা। কিন্তু শিশুটি ছিটকে পড়লো রেললাইন থেকে দুরে। মায়ের সাথে সাথে জুবায়েরের দেহটা লৌহদানব ট্রেনের চাকায় তিন টুকরো হয়ে গেলো। তার কলেজ ইউনিফর্মের শাদা শার্টটা রক্তে লাল হয়ে গেলো। আর মানুষের জন্য, সব সৃস্টির জন্য ভালোবাসায় ভরা তার বুকটা ছিন্নভিন্ন হয়ে পড়ে রইল রেললাইনের উপরে।
তোমার এ আত্মত্যাগে আমরা গর্বিত।
মহান আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।
আমিন ইয়া রব্বাল আলামিন।

আসেন একটু কল্পনা করি৩০ তারিখ সারারাত ডিউটি করে মাটি বোঝায় ডাম্পার আটক করে, বাকি কাজ সেরে গাড়ি  অফিস হেফাজতে রেখে সকাল ৮ ...
02/04/2024

আসেন একটু কল্পনা করি
৩০ তারিখ সারারাত ডিউটি করে মাটি বোঝায় ডাম্পার আটক করে, বাকি কাজ সেরে গাড়ি অফিস হেফাজতে রেখে সকাল ৮ টায় ঘুমাতে গেলেন এরপর কয়েক ঘন্টা পরে উঠে ফিল্ডের জংগল কাটা, নার্সারি করা ইত্যাদি যাবতীয় কাজের তদাকরি করে ইফতার করে আবার অফিসের কাজে বসলেন, এর মাঝেই বিভিন্ন সাংবাদিক এবং সুপারিশ কারিদের সময় দিলেন, এত্তো কিছুর মাঝে রাতের খাবার সময় করতে পারেন নাই । মামলা রেডি করে, মাসিক প্রতিবেদন রেডি করে বাকি কাজ আগামীকাল সকালে করবেন চিন্তা করে অফিস থেকে ৩১ তারিখ রাত ১:৩০ টায় বের হয়ে বাসায় গেলেন। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাত ২:৩০ দিকে রাতের খাবার আর সেহেরি এক সাথে করে নিলেন। এমন সময় খবর পেলেন যে পাহাড় খেকোরা সেহেরির টাইমের সুযোগ নিয়ে সংরক্ষিত বন থেকে ডাম্পারে করে মাটি পাচারের জন্য কাজ শুরু করেছে। কি করবেন? যা খুশি হোক আমি আর পারবো না চিন্তা করে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়বেন? নাকি নিজের দায়িত্ব পালনের জন্য জীবনের ঝুকি নিয়ে বেরিয়ে পড়বেন দেশের বনভূমি রক্ষা করতে?

আমার খুব কাছের ছোট ভাই সহকর্মী ২০২০ সালে ফরেস্টার পদে নিয়োগ প্রাপ্ত মো: সাজ্জাদুজ্জামান সজল এত্তো কিছু করেও ক্লান্ত শরীর নিয়ে না ঘুমিয়ে রাত ৩ টার সময় বের হয়ে যান মাটি চোরদের ধরার উদ্দেশ্যে। সাথে নেওয়ার মতো লোকবলের সংখ্যাও অপ্রতুল। রাতে যদি সবাইকে নিয়ে ডিউটি তে যায় তবে সকালে নার্সারিতে আর বাগানের জংগল কাটার ডিউটি কে করবে। সেই চিন্তা করেই ড্রাইভার আলি কে নিয়ে মোটরসাইকেল যোগে বের হয়ে যান ঘটনা স্থলের উদ্দেশ্যে। যাওয়াত পথেই মাটি বোঝায় গাড়ি দেখে মোটরসাইকেল থামিয়ে গাড়িটিকে থামার সিগনাল দেন। যেহেতু গতচার রাতে চারটি গাড়ি নিজের সাহসিকতায় আটক করেছিলো তাই এবারো দাঁড়িয়ে যান পাহাড় খেকো অমানুষদের বিরুদ্ধে। হত্যাকারী চালক সরাসরি গাড়ি উঠিয়ে দেন সজলের শরীরে, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাথার উপর দিয়ে চাকা উঠিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঘটনা স্থলেই শেষ হয়ে যায় ৯ মাস বয়সী একটি কন্যা সন্তানের পিতার জীবন। সদ্য ২বছরের বিবাহিত স্ত্রী হয়ে গেলেন বিধবা। দুই ছেলের মাঝে একটি হারিয়ে স্কুল শিক্ষক পিতা মাতা এখন পাগল প্রায়।

সজলের বড় ভাইয়ের করা প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। উনি নিজ হাতেই ছোট্ট ভাইয়ের থেতলানো মাথা ব্যান্ডেজ করছিলেন আর বলছিলেন আমি কি নিয়ে বাড়ি যাব, এই মুখ আমি কিভাবে দেখাবো আমার পরিবারের মানুষকে?? কারন শেষ বার দেখানোর মতো কোনো চেহারা অবশিষ্ট নেই তার ছোট ভাইয়ের।

বন বিভাগের এই মৃত্যুর মিছিল থামবে কবে? শুধু কক্সবাজারেই বিভিন্ন অভিযানে আহতদের তালিকায় আছেন অনেক বনকর্মী আর জীবন দিয়ে গেলো আমার ব্যাচে নিয়োগ প্রাপ্ত ২ জন। আগে গেছে আমার বন্ধু ইউসুফ এখন গেলো আমার ছোট ভাই সজল। এর পর কে?

লেখকঃ শোভন জামান

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানু...
31/03/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেনতেনো লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

Address

Kanchipara, Gaibandha
Rangpur
5760

Telephone

+8809638703312

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Private Care,Gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ICT Private Care,Gaibandha:

Share