ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়,পীরগাছা,রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়,পীরগাছা,রংপুর

ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়,পীরগাছা,রংপুর কলেজের সকল ছাত্রছাত্রীকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার ছোট্ট এক প্রয়াস এই পেজ

ঐতিহাসিক স্থান ও নিদর্শন ইটাকুমারীর জমিদার বাড়ি
ফতেহপুর চাকলা সরকার কোচবিহারের এক বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ছিল। মোগল অভিযানের প্রাক্কালে এ চাকলায় ছয় আনা অংশের অধিকারী নরোত্তম নামক বৈদ্যবংশীয় ব্যক্তি। কোচবিহার মহারাজা দফতরে একজন কানুনগো ছিলেন। তার পুত্র রঘুনাথ, রঘুনাথের পুত্র সুকদেব নন্দী এবং সুকদেব নন্দীর পুত্র রাজা রায় উক্ত পরগনার জমিদার হন। রাজা রায়ের ৭ সন্তানের মধ্যে ২ জন ছাড়া কারো কোন পুত্র সন্

তান না থাকায় ছয় আনা অংশের চাকলা ফতেহপুর উক্ত দুই পুত্রের মধ্যে বিভাজন করে দেয়া হয়। প্রথম ভাগ তিন আনা ফতেহপুর (যা ইটাকুমারী নামে খ্যাত) লাভ করেন রাজা রায়ের জ্যৈষ্ঠ পুত্র শিবচন্দ্র। অপর অংশ পরগনা যা উদাসী নামে খ্যাত যা রাজারায়ের অপর পুত্রের মাধ্যমে জনৈক বারেন্দ্রীয় ব্রাহ্মণের কাছে হস্তান্তরিত হয়। তিন আনা ফতেহপুরের অধিকারী শিবচন্দ্র ইটাকুমারীতে তার রাজবাড়ী নির্মাণ করেন। ইটাকুমারী ফতেপুর পরগনার ৪১৩.৮৮ একর বিশিষ্ট একটি গ্রাম যা পীরগাছা থানা হেড কোয়ার্টার থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বুকাননের বিবরণ ছাড়া এই জমিদার বংশ সম্পর্কে বিশেষ কোন ইতিহাস আজও্ত লিপিবদ্ধ হয়েছে বলে জানা যায় না। ইটাকুমারীর ঊনবিংশ শতাব্দীর কবি রথিরাম দাসের জাগের গান কবিতায় জানা যায় যে, শিবচন্দ্র যখন ইটাকুমারীর জমিদার তখন রংপুর-দিনাজপুরসহ সমগ্র উত্তরবঙ্গে প্রজা বিদ্রোহের সময়কাল। রাজস্ব সময়মত পরিশোধ না করার কারণে ইজারাদার দেবী সিংহের দ্বারা রংপুরের যে সমস্ত জমিদার নিগৃহীত ও অত্যাচারিত হয়েছিলেন তার মধ্যে রাজা শিবচন্দ্র অন্যতম। দেবী সিংহ ও তার সহকারী হররাম সেনের লাঠিয়াল বাহিনী শিবচন্দ্রকে গ্রেফতার করে রংপুর মীরগঞ্জে দেবী সিংহের কুটিবাড়ীতে অন্ধকার ঘরে আবদ্ধ করে রাখে। তার স্ত্রী অন্যান্য বন্দী জমিদারের স্ত্রীদের নিয়ে নিজ নিজ স্বামীর মুক্তির জন্য সাবিত্রীব্রত পালন করেন। বহু টাকার বিনিময়ে রাজা শিবচন্দ্র মুক্তি পেলে ইটাকুমারীতে সমগ্র রংপুর অঞ্চলের জমিদারের এক সম্মেলন আহবান করেন। যেখানে মন্থনার বিদ্রোহী জমিদারনী জয়দুর্গা দেবী চৌধুরাণীও যোগ দেন। অতঃপর সেখান থেকে শিবচন্দ্র ও দেবী চৌধুরাণী প্রজা বিদ্রোহে নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেন। রাজা শিবচন্দ্র কতদিন বেঁচে ছিলেন তা জানা যায় না, তবে তিনি ফতেহপুর চাকলার তিন আনার অর্ধেকাংশের মালিক হিসাবে তদীয় একমাত্র পুত্র নবকুমারকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন। নবকুমার পুত্রহীন অবস্থায় মারা গেলে তদীয় বিধবা স্ত্রী কালিশ্বরীর দত্তকপুত্র উক্ত তিন আনা ফতেহপুরের মালিক হন। শিবচন্দ্রের অপর ভ্রাতা সূর্যচন্দ্র যিনি কৃষ্ণ নামেও পরিচিত ছিলেন তার ৩ সন্তান ছিল। একজন অপুত্রক অবস্থায় মারা গেলে তার দু'পুত্র নরেন্দ্র ও বিষ্ণু নারায়ণের মধ্যে জমিদারী বিভাজন হন। বুকাননের রংপুর ভ্রমণের সময় নরেন্দ্রের রাণী অন্নপূর্ণা তার নাবালক দু'পুত্র রাজচন্দ্র ও কাশীচন্দ্রের পক্ষে জমিদারি পরিচালনা করেন। অন্যদিকে বিষ্ণু নারায়ণের স্ত্রী গঙ্গাময়ী তার একমাত্র নাবালক পুত্র উপেন্দ্র নারায়ণের পক্ষে নিজ জমিদারি পরিচালনা করেন। অতঃপর এ বংশ সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায় না। আজ ইটাকুমারী বা ফতেপুর তিন আনা জমিদারি সম্পর্কে কোন সঠিক তথ্য পাওয়া যায় না। তবে উনবিংশ শতাব্দীর শেষের দিকে কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী ইটাকুমারীর জমিদার ছিলেন বলে জানা যায়। কিন্তু রাজা শিবচন্দ্রের সাথে তার সম্পর্ক জানা যায়নি। ধারণা করা হয় যে, চিরস্থায়ী বন্দোবস্তের ধাক্কায় শিবচন্দ্রের বংশের হাত থেকে ইটাকুমারীর জমিদারি হস্তচ্যুত হয়ে ময়মনসিংহ জেলার শেরপুরের আচার্য পরিবারের কাছে চলে যায়। কারণ কৃষ্ণচন্দ্র অপুত্রক অবস্থায় মারা গেলে যে সব উত্তরাধিকারীর নাম পাওয়া যায় তারা হলেন যতীন্দ্ররায় চৌধুরী, যোগেন্দ্র কুমার রায় চৌধুরী, উপেন্দ্র কুমার রায় চৌধুরী ও নৃপেন্দ কুমার রায় চৌধুরী। এরা সবাই শেরপুরের আচার্য বংশের মানুষ

13/12/2025

বঞ্চনা বাড়ছে তিস্তা পাড়ে | Teesta | Ekattor TV আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://ekattor.tv/Fair Use Disclaimer: =====...

13/12/2025
" জাগো বাহে তিস্তা বাঁচাই"নদীই আমাদের জীবনাচরণের অবিচ্ছেদ্য অংশ।তিস্তাকে ঘিরেই আমাদের বেড়ে ওঠা।তিস্তার শাখা-উপনদী- প্রশা...
12/12/2025

" জাগো বাহে তিস্তা বাঁচাই"
নদীই আমাদের জীবনাচরণের অবিচ্ছেদ্য অংশ।তিস্তাকে ঘিরেই আমাদের বেড়ে ওঠা।তিস্তার শাখা-উপনদী- প্রশাখার সাথে ছিল আমাদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব। তিস্তা পাড়ের লোক সংস্কৃতিই ছিল আমাদের চিত্তাকর্ষক প্রাণশক্তি। নদীপারে বটের ছায়াতলে ঘাটের গড়ে ওঠা হাট-গঞ্জ- লোকালয়গুলো ছিল আমাদের বিচরণভূমি।
এ দৃশ্য বাংলার সব নদ-নদীর ক্ষেত্রে প্রযোজ্য। কেবল বাংলার নয়,সর্বত্রই দেখা যায়।ব্রহ্মপুত্র অববাহিকার সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক সভ্যতার কথা বলেছেন এভাবে,' তেরশত নদী শুধায় আমায়, এলে তুমি কোথা থেকে?' প্রশ্নের জবাবে সব সভ্যতাকে বলতে শুনি,এসেছি নদীর তীর হতে।কেননা প্রচীন সভ্যতা মহেঞ্জোদারো সিন্ধু নদের তীরে, মিসরীয় সভ্যতা নীল নদের কূলে,চৈনিক সভ্যতা হুয়াংহো নদীর দু:খ ভুলে তৈরি করা হয়েছিল।'
তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তর জনপদের দু:খ ঘোঁচাবে না, হবে বাংলাদেশের দু:খ মোচনের হাতিয়ার। পর্যায়ক্রমে সব নদীর জন্য এটি হবে
অনুসরণীয় দৃষ্টান্ত।

তিস্তা মহাপরিকল্পনা কাজের অনেক অগ্রগতি হয়েছে।আশাহত হলে চলবে না।সংগ্রামের আলো জ্বালিয়ে রাখতে হবে।
27/10/2025

তিস্তা মহাপরিকল্পনা কাজের অনেক অগ্রগতি হয়েছে।আশাহত হলে চলবে না।সংগ্রামের আলো জ্বালিয়ে রাখতে হবে।

25/09/2025

"আঁটা-কষি খুলে যাওয়া"

03/03/2022

আমেরিকার সামরিক ঘাটি
এবং সেনাবাহিনী বিশ্বজুড়ে
-------------------------------------
বিশ্বের ৮০ টি দেশে আমেরিকার ৭৫০ টি সামরিক ঘাটি আছে।সামরিক ঘাটি ছাড়াও ১৫৯ টি দেশে ১৭,৩০,০০০ সৈন্য মোতায়েন আছে।যেসব দেশে সামরিক ঘাটি আছেঃ
১)জার্মানী-১৭২ টি ঘাটি,
২)ইতালি -১১৩ টি,
৩)জাপান-১২০ টি,
৪)দঃকোরিয়া-৮৩ টি,
৫)ব্রিটেন-২৫ টি,
৬)নরওয়ে-৭ টি,
৭)স্পেন-৪ টি,
৮)কুয়েত-১০টি(১৩হজার সৈন্য)
৯)কাতার-১৩ হাজার সৈন্য,
১০)বাহরাইন-৭ হাজার সৈন্য,
১১)ইরাক-৬ হাজার সৈন্য,
১২)ইউ এ ই-৫ হাজার সৈন্য,
১৪)সৌদী আরব-১০টি ঘাটি,
১৫)তুরস্ক-ঘাটি ও ৩ হাজার সৈন্য,
১৬)সিরিয়া-৪ টি ঘাটি,
১৭)জর্ডান-২ টি ঘাটি,
১৮)ওমান-৬ টি ঘাটি,
১৯)সোমালিয়া-৩০০ সৈন্য,
২০)হন্ডুরাস-২ টি ঘাটি।
এছাড়াও-অষ্ট্রেলিয়া,ব্রাজিল,
বুলগেরিয়া,কলাম্বিয়া,কেনিয়া,
পানামা,নিকারাগুয়া,গুয়েতেমালা সহ ৮০ টি দেশে আমেরিকার সামরিক ঘাটি আছে।

অস্ত্র রপ্তানির শীর্ষে আমেরিকা,৯৬ টি দেশে অস্ত্র রপ্তানি করে এবং বিশ্বে মোট অস্ত্র রপ্তানির ৩৭% অস্ত্র আমেরিকা একাই রপ্তানি করে।

পৃথিবীর ৭ টি মহাদেশেই আমেরিকার সামরিক ঘাটি আছে।

করোনা নাশেমানুষের পাশে-------------------------------শিবচন্দ্র রায় কলেজ পরিবারব্রিগেডের তিস্তার দ্বীপ শিবদেবচর অভিযান।১ ...
02/08/2021

করোনা নাশে
মানুষের পাশে
-------------------------------
শিবচন্দ্র রায় কলেজ পরিবার
ব্রিগেডের তিস্তার দ্বীপ শিবদেব
চর অভিযান।১ আগস্ট ২০২১
এই চরের জনপদে মাস্ক,লিফলেট
বিতরণসহ জনসচেতনতামূলম কাজ
চলে দিনব্যাপী।

07/06/2021

Address

Rangpur
5400

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

01719257268

Alerts

Be the first to know and let us send you an email when ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়,পীরগাছা,রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয়,পীরগাছা,রংপুর:

Share