Jumarbari Adarsha College

Call Directions Contact the university

Jumarbari Adarsha College 📘 A Center of Excellence in Education 🎓 & Character Development 🌱✨

জুমারবারি আদর্শ কলেজ,
বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে এই কলেজটিতে
উচ্চ মাধ্যমিক ও বিএ (পাস) শ্রেণীতে শিক্ষাদান করা হয়।


বিভাগ সমূহঃ

উচ্চ মাধ্যমিকঃ


বিজ্ঞান,

মানবিক

ব্যবসায় শিক্ষা


স্নাতক (পাস)ঃ

বিএ (পাস)


অধিভুক্তিঃ


দিনাজপুর বোর্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়


ক্রীড়া ঃক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি

19/12/2025
HUMANITIES: PASSED=47; NOT PASSED=121;SCIENCE: PASSED=2; NOT PASSED=9 😞😞
16/10/2025

HUMANITIES: PASSED=47; NOT PASSED=121;
SCIENCE: PASSED=2; NOT PASSED=9 😞😞

05/10/2025

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন মাজীদ অবমাননার ঘটনায় অভিযুক্ত কুলাঙ্গার ছাত্রটিকে অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক। ইতিপূর্বে এসকল ক্ষেত্রে প্রশাসনকে অভিযুক্তের পাশেই থাকতে দেখা গেছে এবং এরূপ জঘন্য অন্যায়কে সহজ করে দেখার চেষ্টা করা হয়েছে। এবারও যেন তার পুনরাবৃত্তি না হয়, এটাই আমাদের জোর দাবী।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ শিক্ষা ও গবেষণার নামে এদেশে সেক্যুরাইজেশন প্রমোট করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের ইসলামফোবিক অবস্থান সুবিদিত। তাই তাদের পক্ষ থেকে এমন ঘটনাকে নিশ্চয়ই মতপ্রকাশের স্বাধীনতার নামে ছোট করে দেখা হবে। আমরা আশাবাদি সচেতন শিক্ষার্থীরা তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে সজাগ হবেন এবং শক্তভাবে তাদের এই এজেণ্ডা প্রতিরোধ করবেন।

আমরা এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শক্ত ভূমিকা দেখতে চাই, যেন তারা এব্যাপারে স্পষ্ট ও কঠোর অবস্থান গ্রহণ করে এবং অপরাধীর প্রতি কোন প্রকার প্রশ্রয়ভাব না দেখায়। সেই সাথে সরকার ও প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবী করছি যেন ভবিষ্যতে কেউ এই ধরণের ঘটনা ঘটানোর দুঃসাহস না করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুমতি দান করুন। আমীন!

মেহেরীন ম্যামদের শিক্ষক দিবসের শুভেচ্ছা রইলো!
05/10/2025

মেহেরীন ম্যামদের শিক্ষক দিবসের শুভেচ্ছা রইলো!

Palestine Solidarity Movement, Bangladesh এর পক্ষ থেকে MARCH FOR GAZA— একতার শক্তি, ন্যায়ের কণ্ঠস্বর।গাজার আর্তনাদ আমাদে...
11/04/2025

Palestine Solidarity Movement, Bangladesh এর পক্ষ থেকে MARCH FOR GAZA— একতার শক্তি, ন্যায়ের কণ্ঠস্বর।

গাজার আর্তনাদ আমাদের নীরবতা ভেঙে দিয়েছে।
মানবতা রক্ষায় এখনই সময় একসাথে দাঁড়ানোর।
দখলদারিত্বের বিরুদ্ধে, নিপীড়িতদের পক্ষে—চলো গড়ে তুলি প্রতিরোধের মিছিল।
তোমার পদচারণাই হোক মুক্তির দাবি।

১২ এপ্রিল ২০২৫ • শনিবার
শাহবাগ → মানিক মিয়া এভিনিউ
সময়: বিকেল ৩টা

সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে!স্থান: জুমারবাড়ি চারমাথা মসজিদ সংলগ্নসময়:** ৭ এপ্রিল ২০২৫...
07/04/2025

সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে!

স্থান: জুমারবাড়ি চারমাথা মসজিদ সংলগ্ন
সময়:** ৭ এপ্রিল ২০২৫, সোমবার, বিকাল ৪টা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম গণহত্যা, নারী-শিশু হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিবাদে আজ সবাইকে এক কাতারে আসার আহ্বান জানানো হচ্ছে। দল-মত নির্বিশেষে সকল স্তরের জনগণের অংশগ্রহণ কামনা করা হচ্ছে এই সমাবেশে। ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ভাঙতে আমাদের কণ্ঠস্বরই এখন অস্ত্র ।

কেন এই বিক্ষোপ মিছিল ?
- গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে হাজারো নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু ।
- ঈদের দিনেও ইসরায়েলি বাহিনী স্কুল, হাসপাতালে হামলা চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ।
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮৫% বাসিন্দা বাস্তুচ্যুত এবং ইসরায়েল আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত।

আমাদের দাবি:
1. ইসরায়েলের অবিলম্বে যুদ্ধবিরতি ও গাজা থেকে সেনা প্রত্যাহার।
2. মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান ও ওআইসির জোরালো হস্তক্ষেপ ।
3. ইসরায়েলি পণ্য বয়কট ও তাদের সমর্থনকারী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কূটনৈতিক চাপ

No Class, No Exam, No School — শুধু প্রতিবাদ!"

আসুন, আমরা সবাই মিলে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের আর্তনাদে কণ্ঠ মিলাই।

আয়োজক:মুসলিম উম্মাহ জুমার বাড়ী জনসাধারণ

মেজর ডালিম: ইতিহাসের পাতা থেকে জাতির সামনে নতুন বার্তা!মেজর ডালিম সম্প্রতি জাতির সামনে কিছু চাঞ্চল্যকর দাবি উপস্থাপন করে...
06/01/2025

মেজর ডালিম: ইতিহাসের পাতা থেকে জাতির সামনে নতুন বার্তা!

মেজর ডালিম সম্প্রতি জাতির সামনে কিছু চাঞ্চল্যকর দাবি উপস্থাপন করেছেন, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তার বক্তব্যগুলো নিম্নরূপ:

⛔ নি!হ!তের সংখ্যা: মুক্তিযুদ্ধে নি!হ!তের সংখ্যা তিনি "আনুমানিক ৩ লাখ" বলে উল্লেখ করেছেন।
⛔ বুদ্ধিজীবী হ!ত্যা: বুদ্ধিজীবী হ!ত্যার জন্য তিনি ভারতীয় বাহিনীকে দায়ী করেছেন।
⛔ সম্পদ লুণ্ঠন: তার মতে, ভারত তৎকালীন বাংলাদেশ থেকে ১৬ হাজার কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। বাঁধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করেন।
⛔ জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সার: জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারের মৃ!ত্যুর জন্য তিনি সরাসরি মুজিবকে দায়ী করেছেন।
⛔ মা-বোনের ইজ্জত: মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা-বোনের ইজ্জত লুণ্ঠনের ঘটনাকে তিনি "মিথ্যা প্রচারণা" বলে দাবি করেছেন।
⛔ সিরাজ সিকদার: বিপ্লবী সিরাজ সিকদারের মৃ!ত্যুর জন্য মুজিবকে দায়ী করেছেন।
⛔ মুজিবের অবস্থান: তার কথায়, মুজিবের কথা ও কাজের মধ্যে কোনো মিল ছিল না।
⛔ মুজিব হ!ত্যার প্রতিক্রিয়া: তিনি বলেন, মুজিব হ!ত্যার পরে দেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল।

বাণীতে: মেজর ডালিম
তারিখ: ৫ জানুয়ারি ২০২৫
উৎস: সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলের লাইভ

মেজর ডালিমের এই বক্তব্য জাতির ইতিহাস ও শেখ মুজিবের নেতৃত্ব নিয়ে বিতর্ক উত্থাপন করেছে। এসব দাবির ঐতিহাসিক সত্যতা নিয়ে বিস্তারিত গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজন। জাতীয় ইতিহাস নিয়ে আলোচনা সবসময়ই প্রামাণ্য, তথ্যনির্ভর ও দায়িত্বশীল হওয়া উচিত। বিভ্রান্তি নয়, বরং সত্য উন্মোচনই হতে হবে আমাদের মূল লক্ষ্য।

গুগল থেকে পিডিএফ বই ডাউনলোডের কৌশল ইন্টারনেটের সহজলভ্যতায় প্রয়োজনীয় প্রায় সব ধরনের তথ্য ও বই এখন গুগলে খুঁজে পাওয়া ...
24/12/2024

গুগল থেকে পিডিএফ বই ডাউনলোডের কৌশল

ইন্টারনেটের সহজলভ্যতায় প্রয়োজনীয় প্রায় সব ধরনের তথ্য ও বই এখন গুগলে খুঁজে পাওয়া যায়। তবে প্রায়ই দেখা যায়, বই খুঁজে পেলেও সেটি পিডিএফ ফরম্যাটে পাওয়া কঠিন হয়ে পড়ে। কিছু সহজ কৌশল অনুসরণ করলে গুগল থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করা অনেক সহজ হয়। এই কৌশলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের বই সহজে ডাউনলোড করা যায়, যেমন একাডেমিক বই, গবেষণাভিত্তিক বই, ইতিহাস বিষয়ক বই, জীবনী, উপন্যাস, গল্পের বই, জীবনধর্মী বই, প্রযুক্তি ও সায়েন্স ফিকশন, ধর্মীয় গ্রন্থ, ভাষা শিক্ষার বই, কিশোর সাহিত্য এবং স্ব-উন্নয়নমূলক বই। পিডিএফ বই ডাউনলোড করার সময় অবশ্যই কপিরাইট আইন মেনে চলা এবং ফাইলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এতে অবৈধ ফাইল ডাউনলোড এবং ম্যালওয়্যারের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায়।

কীভাবে নির্দিষ্ট বই খুঁজে পাওয়া যায়?

নির্দিষ্ট কোনো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে চাইলে গুগলের সার্চ বারে বইয়ের নামের সঙ্গে 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛 যোগ করতে হয়। উদাহরণ হিসেবে, 𝘼𝙩𝙤𝙢𝙞𝙘 𝙃𝙖𝙗𝙞𝙩𝙨 বইটির পিডিএফ খুঁজতে হলে সার্চ বারে লিখতে হবে 𝘼𝙩𝙤𝙢𝙞𝙘 𝙃𝙖𝙗𝙞𝙩𝙨 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এই কৌশল ব্যবহার করলে গুগল শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে বইটির লিংক দেখাবে, যা খুব সহজেই ডাউনলোড করা সম্ভব।

কীভাবে বিষয়ভিত্তিক বই খুঁজে পাওয়া যায়?

নির্দিষ্ট কোনো বিষয়ে পিডিএফ বই খুঁজতে হলে, সেই বিষয়ের নামের শেষে 𝐟𝐢𝐥𝐞𝐭𝐲𝐩𝐞:𝐩𝐝𝐟 যুক্ত করতে হয়। উদাহরণস্বরূপ, মেশিন লার্নিং বিষয়ের পিডিএফ বই খুঁজতে হলে সার্চ বারে লিখতে হবে 𝙈𝙖𝙘𝙝𝙞𝙣𝙚 𝙇𝙚𝙖𝙧𝙣𝙞𝙣𝙜 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এভাবে সার্চ দিলে মেশিন লার্নিং সম্পর্কিত বিভিন্ন বইয়ের পিডিএফ লিংক প্রদর্শিত হবে, যেখান থেকে পছন্দের বইটি ডাউনলোড করা সম্ভব।

কীভাবে ফ্রি এবং ওপেন সোর্স বই খুঁজে পাওয়া যায়?

ফ্রি বা ওপেন সোর্স পিডিএফ বই খুঁজে পেতে কিছু সহজ কৌশল অনুসরণ করলে কাঙ্ক্ষিত বই সহজেই পাওয়া সম্ভব। গুগল সার্চ বারে বইয়ের নামের সঙ্গে নির্দিষ্ট কিছু শব্দ যোগ করলে বইয়ের পিডিএফ ফাইল দ্রুত খুঁজে পাওয়া যায়। যেমন, যদি 𝘼𝙧𝙩𝙞𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 𝙄𝙣𝙩𝙚𝙡𝙡𝙞𝙜𝙚𝙣𝙘𝙚 বিষয়ক ফ্রি পিডিএফ বই খুঁজতে হয়, তাহলে সার্চ বারে লিখতে হবে 𝘼𝙧𝙩𝙞𝙛𝙞𝙘𝙞𝙖𝙡 𝙄𝙣𝙩𝙚𝙡𝙡𝙞𝙜𝙚𝙣𝙘𝙚 𝙛𝙧𝙚𝙚 𝙙𝙤𝙬𝙣𝙡𝙤𝙖𝙙 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛। এর ফলে শুধুমাত্র সেই পিডিএফ ফাইলগুলো দেখাবে যেগুলো বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব। এছাড়াও, ওপেন সোর্স বই খুঁজতে সার্চের সঙ্গে open source শব্দটি যোগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, 𝙈𝙖𝙘𝙝𝙞𝙣𝙚 𝙇𝙚𝙖𝙧𝙣𝙞𝙣𝙜 𝙤𝙥𝙚𝙣 𝙨𝙤𝙪𝙧𝙘𝙚 𝙛𝙞𝙡𝙚𝙩𝙮𝙥𝙚:𝙥𝙙𝙛 লিখলে গুগল ওপেন সোর্স পিডিএফ বইগুলো দেখাবে, যেগুলো কপিরাইট মুক্ত এবং বিনামূল্যে ডাউনলোড করা যায়।

এছাড়াও কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে বিনামূল্যে বই ডাউনলোড করা বা অনলাইনে পড়া সম্ভব, যেমন:

𝟏. 𝐀𝐧𝐧𝐚’𝐬 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞 (https ://annas-archive .org)
𝟐. 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 𝐆𝐞𝐧𝐞𝐬𝐢𝐬 (http ://libgen .is)
𝟑. 𝐙-𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 (https ://z-lib .id/)
𝟒. 𝐏𝐃𝐅 𝐃𝐫𝐢𝐯𝐞 (https ://www .pdfdrive .com)
𝟓. 𝐎𝐩𝐞𝐧 𝐋𝐢𝐛𝐫𝐚𝐫𝐲 (https ://openlibrary .org)
𝟔. 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 𝐆𝐮𝐭𝐞𝐧𝐛𝐞𝐫𝐠 (https ://www .gutenberg .org)
𝟕. 𝐅𝐫𝐞𝐞-𝐄𝐛𝐨𝐨𝐤𝐬.𝐧𝐞𝐭 (https ://www .free-ebooks .net)
𝟖. 𝐁𝐨𝐨𝐤𝐛𝐨𝐨𝐧 (https ://bookboon .com)
𝟗. 𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐞𝐭 𝐀𝐫𝐜𝐡𝐢𝐯𝐞 (https ://archive .org)
𝟏𝟎. 𝐒𝐜𝐢𝐞𝐧𝐜𝐞𝐃𝐢𝐫𝐞𝐜𝐭 (https ://www .sciencedirect .com)
𝟏𝟏. 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐁𝐨𝐨𝐤𝐬 (https ://books .google .com)
𝟏𝟐. 𝐁𝐃𝐞𝐛𝐨𝐨𝐤𝐬 (https ://bdebooks .com/books/)

সতর্কতা: কপিরাইট সংক্রান্ত সমস্যা এড়াতে, প্রতিটি লিঙ্কের ডট (., : ) এর আগে একটি white space যোগ করা হয়েছে। লিঙ্কটি অনুসন্ধান করার আগে, white space টি সরিয়ে নিন।

আগ্রহী রা ইনবক্সে যোগাযোগ করতে পারেন...
23/12/2024

আগ্রহী রা ইনবক্সে যোগাযোগ করতে পারেন...

বিজয় দিবস উদযাপনে আকাশে প্লেন চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট! ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে সে...
17/12/2024

বিজয় দিবস উদযাপনে আকাশে প্লেন চালিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকলেন এক পাইলট!

ফাহিম চৌধুরী নামক এক বৈমানিক আমেরিকার আকাশে সেসনা ১৭২ নামক বিমান চালিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেনে। মোট ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে তিনি আকাশে বাংলাদেশের মানচিত্রের লাইন বরাবর বিমান চালিয়ে এই কাজটি করেছেন। তার এই গতিপথ ফ্লাইট রাডারে বাংলাদেশের মানচিত্র হিসেবে ধরা দিয়েছে। এই সময়ে তিনি মোট ২৯০ নটিক্যাল মাইল ( প্রায় ৫৩৭ কিলোমিটার) পথ অতিক্রম করেন!

Address

Jumarbari, Shaghata, Gaibandha
Rangpur

Opening Hours

09:00 - 17:00

Telephone

01724626139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jumarbari Adarsha College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jumarbari Adarsha College:

Shortcuts

Share