19/05/2026
🩸 আন্তঃ মেডিকেল কলেজ ব্লাড ডোনেশন ক্লাব “প্রদীপ”-এর পুনঃউদ্বোধন অনুষ্ঠান।
সেবা, সহায়তা ও মানবতার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে পুনরায় যাত্রা শুরু করলো আন্তঃ মেডিকেল কলেজ ব্লাড ডোনেশন ক্লাব “প্রদীপ”।
আজকের এই শুভ আয়োজনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে “প্রদীপ” নতুন উদ্যমে আত্মপ্রকাশ করেছে।
উক্ত অনুষ্ঠানে আন্তঃ কলেজের সম্মানিত সিইও মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, এডিশনাল ডিরেক্টর মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রদীপের নব নির্বাচিত কার্যকরী কমিটি ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও সফল করেছে।
✨ " প্রদীপ - সেবা, সহায়তা ও মানবতা..."