Sunflower School & College, Saidpur, Nilphamari

Sunflower School & College, Saidpur, Nilphamari a

27/04/2026

নোটিশ:
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা নির্বাচনী ও সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করেনি, তাদের আগামীকাল ২৮ এপ্রিলের মধ্যে কলেজ অফিসে এসে ফরম পূরণ করতে বলা হচ্ছে।
---- কর্তৃপক্ষ

26/04/2026
সৈয়দপুরে জাতীয় শিক্ষাসপ্তাহে ৮ ক্যাটাগরিতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব অর্জন..................................
24/04/2026

সৈয়দপুরে জাতীয় শিক্ষাসপ্তাহে ৮ ক্যাটাগরিতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব অর্জন.................................................................

নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৬ এ উপজেলা পর্যায়ে অসামান্য সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ । প্রতিষ্ঠানটি ৮ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে তাদের মেধা শক্তির স্বাক্ষর রেখেছে।
প্রতিষ্ঠানটি দেয়ালিকায় খ গ্রুপে (মাধ্যমিক পর্যায়) ও গ গ্রুপে (কলেজ পর্যায়) শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠাটির একক অভিনয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী আদনান সরকার, লোক সংগীত ও আবৃত্তিতে একাদশ শ্রেনির তৃষা মনি দাস, লোক সংগীতে ৬ষ্ঠ শ্রেণির পৌলবি সরকার পিউ, উপস্থিত বক্তৃতায় ১০ম শ্রেণির সাদিয়া ইসলাম মিনহা এবং নাতে দশম শ্রেণির সারোয়ার কবির শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। দেয়ালিকা ও প্রতিযোগী শিক্ষার্থীদের যৌথভাবে তত্বাবধায়নের দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস। আজ শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শিক্ষাসপ্তাহের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রামানিক, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচী প্রকাশিত: ঢাকা শিক্ষা বোর্ডের  ডাউনলোড লিংক: https://dhakaeducati...
22/04/2026

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সময়সূচী প্রকাশিত:

ঢাকা শিক্ষা বোর্ডের ডাউনলোড লিংক:https://dhakaeducationboard.gov.bd/data/20260422145240213907.pdf

19/04/2026

নোটিশ:
২০২৬ সালের অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ কেন্দ্র নির্বাচিত হওয়ায়
শুধুমাত্র দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে নিম্নে বর্ণিত সময়সূচী অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস পরিচালিত হবে। অন্যান্য দিনের ক্লাস যথারীতি পূর্ব সময়ে চলবে।

* দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ সমূহ:
২১/৪/২৬, ২৩/৪/২০২৬, ২৬/৪/২০২৬, ২৮/৪/২০২৬, ৩০/৪/২০২৬, ৩/৫/২০২৬, ৫/৫/২০২৬, ৭/৫/২০২৬, ১০/৫/২০২৬, ১১/০৫/২০২৬, ১২/৫/২০২৬, ১৩/৫/২০২৬, ১৪/৫/২০২৬, ১৭/৫/২০২৬, ২০/৪/২০২৬, ২৪/৫/২০২৬

* পাঠদানের সময় ব্যাপ্তি :
১ম ঘন্টা: ১:৩০ - ২:০৫
২য় ঘন্টা: ২:০৫ - ২:৪০
৩য় ঘন্টা: ২:৪০ - ৩: ১৫
৪র্থ ঘন্টা: ৩:১৫ - ৩:৫০
৫ম ঘন্টা: ৩:৫০ - ৪:২৫
বিরতি : ৪:২৫ - ৪: ৩৫
৬ষ্ঠ ঘন্টা: ৪:৩৫ - ৫:০৫
৭ম ঘন্টা: ৫:০৫ - ৫:৩৫

---- অধ্যক্ষ

14/04/2026

বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৮:৩০ মিনিটে।
গন্তব্য স্থান : সৈয়দপুর হাই স্কুল মাঠ।

29/03/2026

সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি (দ্বিতীয় পর্যায়):
৩০/০৩/২০২৬ ---- তথ্য যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, হিসাববিজ্ঞান

৩১/০৩/২০২৬ ----- বাংলা, পদার্থ, জীববিজ্ঞান, পৌরনীতি

০১/০৪/২০২৬ ----- উচ্চতর গণিত

(শুধুমাত্র দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে)

28/03/2026

দ্বাদশ শ্রেণীর অতিরিক্ত ক্লাসের সময়সূচিতে সংশোধনী:
ক্লাস শুরু হবে সকাল ৯:১৫ মিনিটে

28/03/2026

নোটিশ:
* দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা (দ্বিতীয় পর্যায়) আগামী ২৯/০৩/২০২৬ তারিখ থেকে শুরু হবে ।
* প্রথম দিন ২৯/০৩/২০২৬ তারিখে ইংরেজি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় ২০৬ ও ২০৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
* ইতিপূর্বে যারা ইংরেজি বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হয়েছে তাদেরকেও উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
* অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি আগামীকাল জানানো হবে।
* দ্বাদশ শ্রেণীর কোচিং ক্লাস ২৯/০৩/২০২৬ তারিখ হতে ১০৯, ১১০ ও ১১২ নং কক্ষে সকাল ৯:১৫ মিনিটে শুরু হবে।
* প্লে থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম ২৯/০৩/২০২৬ তারিখ হতে যথারীতি শুরু হবে।
‌---- অধ্যক্ষ

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে অফিসের যোগাযোগ করতে হবে।
15/03/2026

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে অফিসের যোগাযোগ করতে হবে।

Address

Kayanizpara
Saidpur
5310

Opening Hours

Monday 08:15 - 14:05
Tuesday 08:15 - 14:05
Wednesday 08:15 - 14:05
Thursday 08:15 - 14:05
Sunday 08:15 - 14:05

Telephone

+8801755383848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunflower School & College, Saidpur, Nilphamari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sunflower School & College, Saidpur, Nilphamari:

Share