21/12/2022
আইইবি (IEB) এর এক্রিডিটেশন ও তাহার গল্পঃ
প্রথমে মহান আল্লাহ সুবহানাহু এর প্রতি শোকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি (বাউস্ট), সৈয়দপুর ক্যান্টনমেন্ট এর ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগ BAETE, IEB এর ভার্সন-২ এ এক্রিডিটেশন পেয়েছে এবং এই এক্রিডিটেশন এর সার্টিফিকেট সহ প্রয়োজনীয় পেপার্স গতকাল আমি ডিপার্টমেন্টের হেড হিসাবে IEB এর BAETE অফিস থেকে সংগ্রহ করেছি। বাউস্টে আমাদের আইপিই ডিপার্টমেন্টই প্রথম এক্রিডিটেশন পেয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় V-0, V-1 ভার্সনে এক্রিডিটেশন পেয়েছিলো। কিন্তু আমরা V-2 (লেটেস্ট) ভার্সনে এক্রিডিটেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন V-2 আসার কারনে আগের ভার্সনগুলো ওল্ড ভার্সন হিসাবে কাউন্ট হয়। আমরা হয়তবা সাধারন দৃষ্টিতে দেখি যে এক্রিডিটেশন হয়েছে, কিন্তু এর পিছনের গল্পটা এতটা সাধারণ নয়। রয়েছে অনেক কষ্ট ও অনেক আত্নত্যাগ।
এবার একটু দেখেনিই যে এক্রিডিটেশন পাওয়ার জন্য ইভালুয়্যেশন টিমের কি কি ক্রাইট্রিয়া থাকে! প্রথমে লাগবে রাষ্ট্রপতি কতৃক নিয়োগকৃত ভিসি, ট্রেজারার, নিজস্ব ক্যাম্পাস, ক্লাস রুমের পর্যাপ্ততা, নিজস্ব ল্যাব ফ্যাসিলিটি, পারমানেন্ট ও সিনিয়র শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ, মডার্ন লাইব্রেরি, এল্যামনাই এর বর্তমান অবস্থান, জব প্লেসমেন্ট সেন্টার, সিলেবাস প্রনয়ন কমিটিতে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট, আবাসন সুবিধা, নিজস্ব খেলার মাঠ, জিমনেসিয়াম, টিচার ইভাল্যুয়েশন রিপোর্ট সহ আরও কিছু বিষয়াদি। যারা এগুলো প্রোপারলি মেইনটেইন করে তারাই মুলত এক্রিডিটেশন পায়।
আলহামদুলিল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্রাইট্রিয়াতেই ভালো করেছে বিধায় এক্রিডিটেশন হয়েছে। আমি এই বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এক্রিডিটেশনের শুরু থেকে সার্টিফিকেট গ্রহন করা পর্যন্ত পুরো সময়টাই আমি খুব কাছ থেকে দেখেছি এবং আমি এতে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত ছিলাম। আমি এই প্রাপ্তির জন্য প্রথমে ধন্যবাদ জানাই অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মোঃ লুৎফর রহমান (অবঃ) স্যার কে। স্যারের সঠিক দিকনির্দেশনা ও প্রোপার সাপোর্ট না হলে এই এক্রিডিটেশন কখনোই সম্ভব হতো না। স্যার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে সাপোর্টিং ডকুমেন্টস সংগ্রহ করে দিয়েছেন, Outcome based education (OBE) এর উপর অনেকগুলো অনলাইন সেশন করিয়েছেন, যে সেশনগুলো আমাদের SAR তৈরি করতে করতে অনেক সহজ হয়েছে। এর পর SAR তৈরি করারপর সাবজেক্ট এক্সপার্ট দিয়ে চেক করানো সবই ছিলো স্যারের আইডিয়া। ইভাল্যুয়েশন টিমকে রিসিভ করা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ইন্ট্রোডাকটরি প্রেজেন্টেশন স্যার খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছেন। এই সকল কাজের জন্য আমাদের বাকি কাজগুলো সহজ হয়েছে। আমি এই এক্রিডিটেশন পাওয়ার পেছনে আরও কিছু মানুষকে স্মরণ করছি যাদের অবদান কখনই অস্বীকার করা যাবে না। তাদের মধ্যে আছেন প্রফেসর ড. নাসিম অহমেদ স্যার, সাবেক ডীন, এমই ফ্যাকাল্টি, Professor Dr. Syful Islam Sir Ex- Dean, Faculty of ME, Professor Dr. Enamul Bashar Sir, Ex-director IQAC, BAUST, Professor Dr. Mamunur Rashid Sir (late), Head, Dept. of CSE, BAUST, পরীক্ষা নিয়ন্ত্রক ফরিদ স্যার, ডিরেক্টর অভ ফাইন্যান্স সিরাজ স্যার, ডেপুটি রেজিস্ট্রার এডমিশন Kazi Nazmul Haque , সহকারি লাইব্রেরিয়ান Md Milon .
আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি Dr. Irfan Ahmed , Head, Dept. of ME, এরফান স্যারের কাছে যখন আমি ও আমার টিম গিয়েছে স্যার কোন রকম কাল বিলম্ব না করে আমাদের কাজগুলো আগে শেষ করে দিয়েছেন। এবং স্যারের সুন্দর পরামর্শগুলো আমরা সব সময় স্মরন করি। এর পর Ashrafun Naher Pinky , Head, Dept. of EEE, আমাদের এক্রিডিটেশন টিম আসার কিছুদিন আগে ম্যাডামের ডিপার্টমেন্ট ভিজিট করেছিলো, সুতরাং ম্যাডামের কাছ থেকে প্রশ্নের ধরন ও লুপ হোলগুলো বের করে নিজেদের উন্নতি করার চেষ্টা করেছি। ড. এনাম স্যার হেড, আর্টস এন্ড সায়েন্স এরপর Mafin Muntasir Rahman Shuhan , মাফিন স্যার আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে অনেক সময় ও মতামত দিয়েছেন।
আমি আমার ডিপার্টমেন্টের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাহাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ফাইনাল ভিজিটের ১ মাস আগে থেকে সবাই যে পরিমান এফোর্ট দিয়েছে তা সত্যিই অনেক প্রশংসার দাবিদার। এই ১ মাস প্রায় সবাই সকাল ৮ টা থেকে রাত ৭/৮ টা পর্যন্ত কাজ করেছে। তাহারা কোন ছুটি নেননি এমনকি প্রায় প্রতি শনিবারেও প্রত্যেকে কাজ করেছে। এমন ত্যাগ করেছে বিধায় আজ আমরা এক্রিডেটেড। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি কারন আমার এমন একটা ওয়ার্কিং টিম আছে যারা এই বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ ভাগ নিবেদিতপ্রাণ। আমার এই টিমের মধ্যে অনেকেই চলে গিয়েছেন তাদের জন্যও আমার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালবাসা। আমি গভীরভাবে স্মরন করি বর্তমান মেম্বারদের Anjuman Sumi , Firoz Kabir , Abir Hassan , Ariful Alam, Sadia Tamanna, তামজিদ এরফান, মেহেদি হাসান সহ আমার কিছু সাবেক টিম মেম্বার যেমন Mahbuba Zannat জান্নাত ছিলো অসাধারণ বিশেষ করে OBE এর প্রেজেন্টেশন ছিলো এককথায় সুপার। আরও স্মরন করি Rishat Rimi, Sharmin Akter Urmi ও Alif ul Islam.
আজকের এই এক্রিডিটেশন হচ্ছে সকলের একান্ত প্রচেষ্টার ফসল। এই সফলতার দাবিদার সবাই।
আমি আরও স্মরন করছি আমার সকল এ্যলুমনাইদের। যাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ডকুমেন্ট পাঠিয়ে তাড়াতাড়ি ফিডব্যাক দেওয়ার জন্য যে প্রসার দিয়েছি তা একটু বেশি ছিলো কিন্তু তাহারা এই প্রেসার মেনে নিয়ে সঠিক সময়ে ডকুমেন্টসগুলো সরবারহ করেছে। ভিজিটের তিনদিন আমার বর্তমান সকল ছাত্রদের জন্য আমার টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। কারন ঐ সময়ে সবাই ক্লাসে এক্টিভ পার্টসিপেশন ও ইভাল্যুয়েশন টিমের মেম্বারদের বিভিন্ন প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার কারনে ভিজিটিং টিম কনভেন্সড হয়েছে। আর যে সকল এ্যলুমনাই তাদের মুল্যবান সময় আমাদের জন্য দিয়েছে তাদেরকেও ধন্যবাদ।
আমাদের ATO ও অফিস স্টাফ বিশেষ করে Rofiqul islam, Nahimul, Md Ajgor Ali , Ashiqur Rahman Bakhtiar , Habibullah, Yahiya তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তাহারা অনেক ধৈর্য নিয়ে সব ডকুমেন্টসগুলো ফাইলিং করা ও গুছিয়ে উপস্থাপন করা ছিলো অনেক পরিশ্রমের।
পরিশেষে আমি বলবো আমরা সফল আর এই সফলতা আমাদের বাউস্ট আইপিই পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টা। বাউস্ট এর আইপিই পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয় সহ সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এভাবে এগিয়ে যাবে বাউস্ট এর আইপিই বিভাগ।
ধন্যবাদন্তে,
ড. মোহাম্মদ আহসান হাবিব
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই)
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনলোজি (বাউস্ট), সৈয়দপুর ক্যান্টনমেন্ট
মোবাইলঃ 01769675566
ইমেইলঃ headipe@baust. edu.bd