Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah

Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah, College & University, Satkania.

কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা দক্ষিণ চট্টগ্রামের একটি প্রাচীনতম ইসলামী শিক্ষা কেন্দ্র। ইহা সাতকানিয়া উপজেলার ১০ নং কেঁওচিয়া ইউনিয়নে অবস্থিত। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্বপাশে ও কেরানীহাট-বান্দরবান সড়কের উত্তর পাশে কেরানীহাট সংলগ্ন এর অবস্থান। অত্র মাদ্রাসার তিনটি দ্বিতলা বিশিষ্ট পাকা ভবন আছে। একটি কাঁচা ঘর আছে। শৌচাগার ব্যবস্থা ও পানীয় জলে জন্য একটি গভীর নলকূপ আছে। উপজে

লা ও জেলা সদরের সাথে মাদ্রাসার যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে খুবই সহজ। উপজেলা সদর হতে দুরত্ব মাত্র ০৬ কিঃমি। ইহা ১৯৪৮ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা হলেন মরহুম মুন্সী আবদুচ সত্তার। গ্রামীন এলাকায় শিক্ষার আলো প্রসারে ইহার অশেষ অবদান রয়েছে। এলাকার অনেক জ্ঞানী গোণী ব্যাক্তিবর্গ অত্র প্রতিষ্ঠানের সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠান দক্ষিণ চট্টগ্রামের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। ইহা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন ১০নং কেঁওচিয়া ইউনিয়নে অবস্থিত কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ১৯৪৮ সালের ৩০ জনু এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম মুন্সী আবদুচ সত্তার সাহেবের উদ্দ্যোগ এলাকার গণ্যমান ব্যাক্তি বর্গের সহযোগিতায় প্রতিষ্ঠা লাভ করে। তখনকার বিশিষ্ট আলেমদ্বীন মরহুম মাওলানা আলীমুদ্দীন (রাঃ) প্রতিষ্ঠাতা মুহতামীম (সুপার) হিসাবে দায়িত্ব পালন করেন। অন্যান্য প্রতিষ্ঠাতা শিক্ষকদের মধ্যে ছিলেন মরহুম মাওলানা আলী হোসেন (রাঃ), মরহুম মাওলানা আবুল হোসেন (রাঃ), মরহুম মাওলানা সিকান্দর আলী (রাঃ)। ১৯৫২ সালের জানুয়ারী হতে দাখিল স্তরের স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে তৎকালীন সুপারিন্টেন্ডেন্ট মরহুম মাওলানা সিকান্দর আলী (রাঃ) এর প্রচেষ্টায় প্রতিষ্ঠাতা ও গণ্যমান্য দানবীরদের সহযোগিতায় ১৯৬৪ সালের ১লা জুলাই হতে আলিম স্তর এবং ১৯৭০ সালের ১লা জানুয়ারী হতে ফাজিল স্তর পূর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষাবোর্ড হতে স্বীকৃতি অর্জন করে। ০১/১২/১৯৮৪ ইং তারিখ হতে অত্র মাদ্রাসা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১ম এম,পি,ও ভুক্তি হয়। অতপর অক্টোবর ১১,২০০৬ ইং তারিখের গেজেট মুলে ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। বর্তমানে অত্র মাদ্রাসায় ১ম শ্রেণী হতে ফাজিল ৩য় বর্ষ পর্যন্ত মোট ১৫টি ক্লাসে শিক্ষা প্রদান করা হয়।

22/08/2026
আলহামদুলিল্লাহ Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah কর্তৃক নবম-দশম শ্রেনীর অভিভাবক সমাবেশ ও দাখিল পরীক্ষা...
20/08/2026

আলহামদুলিল্লাহ
Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah কর্তৃক নবম-দশম শ্রেনীর অভিভাবক সমাবেশ ও দাখিল পরীক্ষা-২০২৬ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন।

05/08/2026

মাদ্রাসার শিক্ষার্থীদের আরবী,বাংলা ও ইংরেজি বক্তৃতা উপস্থাপন।বাংলা ও আরবি বক্তৃতা কমেন্টে

"জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে কেরানিহাট জমেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে জুলাই গ্রাফিতি,চিত্র...
05/08/2026

"জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে কেরানিহাট জমেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে জুলাই গ্রাফিতি,চিত্রাঙ্কন,জুলাই ডকুমেন্টারি ভিডিও দেখা , কবিতা আবৃত্তি, আরবি, বাংলা ও ইংরেজিতে বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অএ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ জাকারিয়া, সভাপতিত্ব করেন অএ মাদ্রাসারর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দল্লাহ মাদ্রাসা সহকারী অধ্যাপক, প্রভাষক, সহকারী এবং জুনিয়র শিক্ষকগণ।অনুস্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সর্বশেষ সকল শহীদের জন্য দোয়ার মাধ্যমে অনুস্ঠান শেষ হয়।

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা" য় NTRCA কর্তৃক...
25/03/2026

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা" য় NTRCA কর্তৃক ৭ম বিশেষ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে @ মোঃ মাসুম বিল্লাহ, প্রভাষক (আইসিটি) হিসেবে ইনডেক্স ভুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য, সে এর আগে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এ্যন্ড কলেজে প্রদর্শক পদে ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজে ডেমোনেস্ট্রেটর হিসেবে কর্মরত ছিলেন।
মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

কেরানীহাট জামউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মাহমুদুল হক হুজুর  স্ট্রোক হওয়ার কারণে প্যারালাইসে ( ...
04/02/2026

কেরানীহাট জামউল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মাহমুদুল হক হুজুর স্ট্রোক হওয়ার কারণে প্যারালাইসে ( শরীরের এক পার্শ্ব অবস) আক্রান্ত। সবাইকে ওনার সুস্থতার জন্য দোয়া করা অনুরোধ করছি।

01/02/2026

Address

Satkania

Opening Hours

Monday 08:00 - 13:00
Tuesday 08:00 - 13:00
Wednesday 08:00 - 13:00
Thursday 08:00 - 12:30
Saturday 08:00 - 13:00
Sunday 08:00 - 13:00

Telephone

+8801816131191

Alerts

Be the first to know and let us send you an email when Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Keranihat Jameul Ulum Islamia Fazil Degree Madrasah:

Shortcuts

Share