Satkania Government College - রসায়ন বিভাগ

Satkania Government College - রসায়ন বিভাগ সাতকানিয়া সরকারি কলেজ,চট্টগ্রাম
রসা?

08/04/2020
13/03/2020
29/07/2016

২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও
সমমানের পরীক্ষার ফলাফল আগস্টের
১৬ থেকে ২০ তারিখে মধ্যে প্রকাশ
করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো.
মাহাবুবুর রহমান।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল
শুরু হয়ে ২২ জুন শেষ হয়।
শিক্ষামন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ৬০ দিনের
মধ্যে ফলাফল ঘোষণার বাধ্যবাধকতা
রয়েছে। সেই নিয়ম মেনেই গত
কয়েক বছর থেকেই ফল প্রকাশ করে
আসছে কর্তৃপক্ষ।
ফল প্রকাশের বিষয়ে ঢাকা শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান দৈনিক শিক্ষাকে
বলেন, ‘ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয়ে
ফলাফল ঘোষণার জন্য সম্ভাব্য তারিখ ঠিক
করে প্রস্তাব পাঠানো হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধা অনুযায়ী
শিক্ষমন্ত্রণালয় সম্ভাব্য সময়ের মধ্যে
যে কোনো দিন নির্দিষ্ট করবে।’
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও
কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮
হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।
যা গত বছরের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৭৪৪
জন বেশি। মোট অংশ নেয়া
পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছেন
৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ
৬৪ হাজার ৫১৪ জন।
এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯
লাখ ৬১ হাজার ৭০২ জন। অনিয়মিত ২ লাখ ৪৬
হাজার ৩১৪ জন। অনিয়মিতদের মধ্যে এক
বিষয়ে ১ লাখ ৪৭ হাজার ১০০ জন, দুই
বিষয়ে ৫১ হাজার ৭৭২ জন ও সব বিষয়ে
৪৭ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ
নেয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের
অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার
১০৯ জন, মাদরাসা বোর্ডের অধীনে
আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি
বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার
১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন
বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন
শিক্ষার্থী অংশ নিয়েছে।
এবার ৮ হাজার ৫৩৩টি প্রতিষ্ঠানে ২ হাজার
৪৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত
হয়েছ। বিদেশে সাতটি কেন্দ্রে অংশ
নিয়েছে ২৬২ জন পরীক্ষার্থী।

24/05/2016

ঘূর্ণিঝড়ের কারণে পেছানো এইচ.এস.সি পরীক্ষা আবারও পেছাল।
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় ২৭ মের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনের পরীক্ষা হবে আগামী ১২ জুন।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আগে একবার এই পরীক্ষাটির তারিখ পিছিয়ে ২৭ মে করা হয়েছিল। পরীক্ষাসূচি অনুযায়ী এই পরীক্ষা ২২ মে হওয়ার কথা ছিল।

06/05/2016

National University
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪
শিক্ষাবর্ষের ২০১৫ সালের শুধুমাত্র
অনার্স দ্বিতীয়বর্ষের আগামী ৯ মে’র
পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা
হয়েছ।
-
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ, তথ্য
ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক
মো. ফয়জুল করিম স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
-
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত-এ পরীক্ষা
আগামী ১০ মে মঙ্গলবার দুপুর ২টায়
অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্য পরীক্ষা
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি
অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে
জানানো হয়।
Just now · রাষ্ট্রবিজ্ঞান

05/05/2016

জামায়াতের আমির যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ খারিজ করে দেওয়ায় ৮ মে হরতাল ডাকার কারণে ৮ মে এর এইচএসসি ও সমমানের পরীক্ষা একদিন পেছানো হয়েছে।
এইচএসসিতে আগামী রোববারের (৮ মে) পরীক্ষাগুলো পরের দিন সোমবার (৯ মে) একই সময়ে অনুষ্ঠিত হবে আর মাদ্রাসা বোর্ডের অধীন আলিমের পরীক্ষাগুলো ২২ মে অনুষ্ঠিত হবে।
এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির ৮ মে এর ‘ব্যবসায় গণিত ও পরিসংখ্যান’ পরীক্ষাও পরের দিন ৯ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

20/04/2016

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শুধুমাত্র নিয়মিত ছাত্র/ছাত্রীদের ২৪ এপ্রিল ২০১৬ তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ০৬ মে ২০১৬ তারিখ যথা সময়ে (দুপুর ২টায়) অনুষ্ঠিত হবে।

28/03/2016

অনার্স কেন্দ্র পরিবর্তন চাই
---------------------------------------------
----------------------------------------------
সাতকানিয়া সরকারি কলেজের অনার্সের ফাইনাল পরীক্ষার কেন্দ্র চট্টগ্রাম কলেজে। যা সাতকানিয়া থেকে অনেক দুরে.....পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের অনেক কষ্ট করে আসা-যাওয়া করতে হয়।যা খুবই বিরক্তিকর।বর্তমানে এই কলেজে ৫টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে সাতকানিয়া কলেজে কেন্দ্র করার অনুরোধ জানিয়েছে এত্র কলেজে সম্মান শ্রেণির ছাত্রছাত্রীরা।উ
ল্লেখ্য পাশ্ববর্তী আরো ও কয়েকটা কলেজে অনার্স কোর্স রয়েছে চালু রয়েছে এগুলো হল মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ,বার আউলিয়া কলেজ,অলি আহমদ বীরবিক্রম কলেজ।সব কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয় সুদূর চট্টগ্রাম শহরে। তাই অনাতিবিলম্বে সাতকানিয়া সরকারি কলেজকে অনার্স পরীক্ষার নতুন কেন্দ্র হিসাবে ঘোষানা করার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিবাবকরা।জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয়েরর হস্তক্ষেপ কমনা করেছে পাশ্ববর্তী কলেজ সহ সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩য় বর্ষের ফল প্রকাশ http://www.nu.edu.bd/results/
29/10/2015

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩য় বর্ষের ফল প্রকাশ http://www.nu.edu.bd/results/

...

সাতকানিয়া সরকারি কলেজের নবনির্মিত ওয়েবসাইট এ স্বাগতম।এই সাইটে কলেজের যাবতীয় তথ্য ও নোটিশ পাওয়া যাবে।ফোন-03036562266 www....
25/08/2015

সাতকানিয়া সরকারি কলেজের নবনির্মিত ওয়েবসাইট এ স্বাগতম।
এই সাইটে কলেজের যাবতীয় তথ্য ও নোটিশ পাওয়া যাবে।
ফোন-03036562266
www.satkaniagovtcollege.edu.bd/

Address

Satkania Govt. College
Satkania
SATKANIA

Alerts

Be the first to know and let us send you an email when Satkania Government College - রসায়ন বিভাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share