Satkhira Government College - সাতক্ষীরা সরকারি কলেজ
- Home
- Bangladesh
- Satkhira
- Satkhira Government College - সাতক্ষীরা সরকারি কলেজ
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে
(11)
Address
Rajarbagan
Satkhira
9400
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Satkhira Government College - সাতক্ষীরা সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The University
Send a message to Satkhira Government College - সাতক্ষীরা সরকারি কলেজ:
Shortcuts
Category
অধ্যক্ষ মহোদয়ের বাণী
ডিজিটাল বাংলাদেশ গড়া বর্তমান সরকারের ভিশন এবং এই ভিশনকে বাস্তবে রূপ দিতে আমরা সবাই একযোগে কাজ করে যাচ্ছি। এই চমৎকার অর্জনের সাথি হতে পেরে আমরা খুব খুশি। সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষা বিস্তারের এবং ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
তথ্যই শক্তি এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইতোমধ্যে সংযুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি মহাসড়ক (Information Technology Super Highway) নামক সাবমেরিন ক্যাবল লিংকের সাথে। সাবমেরিন ক্যাবল লিংকের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়াটা এ দেশবাসীর জন্য সত্যি শুভলক্ষণ। এর ফলে বাংলাদেশ সরাসরি যুক্ত হয়েছে Global Village এর সঙ্গে এবং সূচনা হয়েছে এক অধ্যায়, অর্থনীতিতে এসেছে নতুন জোয়ার। স্বাস্থ্য, কৃষি, শিল্প, শিক্ষা- সবক্ষেত্রে এসেছে নতুনত্ব। বাংলাদেশ Global Telecommunication Network-এর প্রসারও এই সাবমেরিন ক্যাবল লিংকের সুবাদেই ঘটেছে। এর ফলে উম্মোচিত হয়েছে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে এদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব। বর্তমানে প্রযুক্তির প্রভাবে দেশবাসীর চিন্তা, মননশীলতারও ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। সরকারি সদিচ্ছা আর দেশীয় বিশেষজ্ঞদের নতুন নতুন উদ্ভাবন ও অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ একদিন উন্নত দেশগুলোর সারিতে অন্তর্ভুক্ত হবে এ – আশাবাদ ব্যক্ত করছি।
সাতক্ষীরা সরকারি কলেজের ডায়নামিক ওয়েবসাইটটি তথ্যপ্রযুক্তির আধুনিকতম সংযোজন। শিক্ষাবিষয়ক তথ্য সর্বজনীন করার এ প্রচেষ্টা সকল শিক্ষার্থীর মেধাকে উৎকর্ষের কাছাকাছি নিয়ে যাবে বলে আশা করছি। এ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী প্রযুক্তির স্পর্শে বিকশিত হোক; এ শুভ কামনা রইল।