Satkhira Technical School And College, Satkhira

Satkhira Technical School And College, Satkhira It's a full government School and College. (Class 8 to Class 12).

23/02/2016
01/11/2015

★ সাতক্ষীরা সম্পর্কিত সাধারন জ্ঞান ★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

১। ভোমরা দেশের কততম বৃহৎ স্থল বন্দর। উত্তরঃ তৃতীয় বৃহৎ
২। ভোমরা স্থল বন্দর কত সালে প্রতিষ্ঠা হয়। উঃ ১৯৯৬ সালে
৩। মুক্তিযুদ্ধে সাতক্ষীরা কততম শত্রুমুক্ত জেলা। উঃ দ্বিতীয়
৪। সাতক্ষীরা কত তারিখে শত্রুমুক্ত হয়। উঃ ১৯৭১'সালের ৭ই ডিসেম্বর
৫। বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম কি। উঃ শ্যামনগর।
৬। হাড়িয়াভাঙ্গা নদী কোথায় অবস্থিত। উঃ সাতক্ষীরা জেলায়।
৭। ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি। উঃ হাড়িয়াভাঙ্গা
৮। সাতক্ষীরা জেলায় বনভুমির পরিমান কত। উঃ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার।
৯। সাতক্ষীরা জেলা হতে কোন কোন পণ্য বিদেশে রপ্তানি হয়। উঃ হিয়ায়িত চিংড়ি, সুন্দরবনের মধু, আম, টালি, ও সন্দেশ।
১০। সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কিসের জন্য বিখ্যাত। উঃ মিষ্টান্ন তৈরীতে, বিশেষ করে সন্দেশের জন্য।
১১। দেশের দুগ্ধ উৎপাদনে সাতক্ষীরা জেলা কততম। উঃ দ্বিতীয়
১২। বাংলাদেশের দুধের গ্রাম বলা হয় সাতক্ষীরার কোন গ্রামকে। উঃ তালার জেয়ালা গ্রাম।
১৩। হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত কোন দ্বীপ। উঃ- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা বা নিউমুর)
১৪। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি ? উঃ হাড়িয়াভাঙ্গা নদী
১৫। সাতক্ষীরা কিসের জন্য বিখ্যাত। উঃ সুন্দরবন, চিংড়ি, আম ও সন্দেশের জন্য।
১৬। সাতক্ষীরার পূর্ব নাম কি। উঃ সাতঘরিয়া।
১৭। সাতক্ষীরার দুঃখ বলা হয় কোন নদীকে। উঃ বেতনা ও কপোতাক্ষ নদীকে।
১৮। বেতনা নদীর অপর নাম কি। উঃ বেত্রাবতী
১৯। এক জেলার এক পন্য কি সেটা, যেটা বিদেশে রপ্তানি করা হয়। উঃ টালি
২০। বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা কোনটি। উঃ সাতক্ষীরার কালিগঞ্জ।
২১। সাতক্ষীরা জেলার আয়তন কত। উঃ ৩৮৫৮.৩৩ বর্গ কিলোমিটার।
২২। সাতক্ষীরা জেলার দক্ষিণে কি অবস্থিত। উঃ বঙ্গোপসাগর।
২৩। সাতক্ষীরা জেলার পূর্বে কোন জেলা। উঃ খুলনা জেলা
২৪। সাতক্ষীরা জেলার পশ্চিমে কি অবস্থিত। উঃ ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
২৫। সাতক্ষীরা জেলা কত দ্রাঘিমাংশে অবস্থিত। উঃ ৮৯°২০´
২৬। সমুদ্রপৃষ্ঠ থেকে সাতক্ষীরা জেলার উচ্চতা কত। উঃ ১৬ ফুট উচুঁতে।
২৭। বৈকারী সীমান্ত অবস্থিত কোথায়। উঃ-সাতক্ষীরা জেলায়।
২৮। সাতক্ষীরা জেলার জলবায়ু কিসের অন্তর্ভূক্ত। উঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর।
২৯। সাতক্ষীরার মহকুমার প্রকৃত জন্ম কত সালে।উঃ ১৮৫২ সালে
৩০। সাতক্ষীরার আবহাওয়া কি। উঃ লবণাক্ত আবহাওয়া।
৩১। প্রাচীনকালে সাতক্ষীরা কি দ্বীপ নামে খ্যাত ছিল। উঃ বুড়ন দ্বীপ।
৩২। সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে।উঃ ১৯৮৪ খ্রিস্টাব্দ।
৩৩। সাতক্ষীরার প্রথম শহীদ কে। উঃ শহীদ আব্দুর রাজ্জাক
৩৪। সাতক্ষীরার আদি/ মুল স্থপতি কে। উঃ প্রাণনাথ রায়চৌধুরী।
৩৫। আধুনিক সাতক্ষীরার রূপকার কে। উঃ শহীদ স ম আলাউদ্দিন।
৩৬। যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজধানী কোথায় অবস্থিত। উঃ ঈশ্বরীপুরে, শ্যামনগর।
৩৭। সাতক্ষীরা জেলার প্রধান আকর্ষনীয় স্থান কি। উঃ সুন্দরবন ও নলতা রওজা শরীফ।
৩৮। সাতক্ষীরা জেলার মোট আয়তনের কত% বনভুমি। উঃ ৩৭.৫৩%।
৩৯। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত কোথায় অবস্থিত। উঃ শ্যামনগর উপজেলায়।
৪০। নীলকুঠির বর্তমান অবস্থান কোথায়। উঃ দেবহাটা থানা।
৪১। সাতক্ষীরা পৌরসভা কত সালে স্থাপিত হয়। উঃ ১৮৬৯ সালে।
৪২। হারদ্দ্হ সীমান্ত সাতক্ষীরার কোন থানায় অবস্থিত। উঃ দেবহাটা
৪৩। কাকডাঙ্গা সীমান্ত সাতক্ষীরার কোন থানায় অবস্থিত। উঃ কলারোয়া।
৪৪। সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম কোন গ্রামে। উঃ বাশদাহ।
৪৫। নীলডুমুর কোথায় অবস্থিত। উঃ শ্যামনগর থানায়
৪৬। গুনাকারকাটি পীরের নাম কি। উঃ মাওঃ আঃ আজিজ রহ
৪৭। সাতক্ষীরাতে বস্তু ছাড়া তালা বলতে কি বুঝায়। উঃ উপজেলার নাম।
৪৮।খান বাহাদুর কার উপাধী। উঃ পীর কামেল আহসান উল্লাহ রহঃ
৪৯। বাংলাদেশের কোন জেলাতে হেলিকপ্টার মাটি দিয়ে চলে। উঃ সাতক্ষীরা।
৫০। কবি সিকান্দার আবু জাফর কোন গ্রামে কত সালে জন্ম গ্রহণ করেন। উঃ তালার তেতুলিয়া গ্রামে ১৯১৯ সালে।
৫১। বর্তমানে সাতক্ষীরা জেলা প্রশাসকের নাম কি। উঃ নাজমুল আহসান।
৫২। ভেটকি মাছের আর এক নাম কি। উঃ পাতাড়ী মাছ।
৫৩। বাগদা ও গলদা কোন পানির মাছ। উঃ বাগদা লোনা পানির আর গলদা স্বাদু পানির মাছ।
৫৪। সাদা সোনা বলতে কি বুঝায়। ( White Gold) বলা হয়। উঃ চিংড়ি সম্পদ।
৫৫। ঘেরের বাগদা ধরতে কি ব্যবহার করা হয়। উঃ কট সুতোর ঘুনি
৫৬।দুবলার চর কোথায় অবস্থিত। উঃ সুন্দরবনের দক্ষিণে।
৫৭। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত! উঃ হাড়িয়াভাঙ্গা।
৫৮। বাংলাদেশের কোন প্রাণী হিংস্রতায় পৃথিবীর সেরা। উঃ রয়েল বেঙ্গল টাইগার।
৫৯। সাতক্ষীরা এক্সপ্রেস কার উপাধী। উঃ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
৬০। সাতক্ষীরা টাইগার্স সৌম্য সরকারের গ্রামের বাড়ি কোথায়। উঃ আশাশুনির মহিষাডাঙ্গা গ্রামে।
৬১। বাংলাদেশের তথা এশিয়ার বাঘমামা বলা হয় কাকে।উঃ পচাব্দী গাজী।
৬২। বাঘমামা পচাব্দী গাজীর জন্মস্থান কোথায় এবং তার প্রকৃত নাম কি। উঃ শ্যামনগরের সোরা গ্রামে, তার প্রকৃত নাম আঃহামিদ গাজী
৬৩। সাতক্ষীরা জেলায় কবে কোথায় প্রথম শহীদ মিনার স্থাপন করা হয়। উঃ পি এন হাইস্কুল চত্বরে ১৯৬২ সালে নির্মাণ করা হয়েছিল সাতক্ষীরার প্রথম শহীদ মিনার।
৬৪। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ শহীদ মিনার কোথায় স্থাপিত। উঃ সাতক্ষীরা শহীদ আঃরাজ্জাক পার্কে।
৬৫। দেশের সেরা কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি কোথায়। উঃ সাতক্ষীরার মুকুন্দপুর গ্রামে।
৬৬। টাকী কিসের জন্য বিখ্যাত। উঃ বিজয় দশমীতে প্রতিমা বিসার্জন উপলক্ষে দু বাংলার মানুষের মিলনমেলার জন্য।
৬৭। বর্তমানে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক কে এবং তার জন্মস্থান কোথায়। উঃ সাঈদ আল জাবির রাজেস, তার বাড়ি কলারোয়া থানায়।
৬৮। বাংলাদেশ হতে বিদেশী লীগে খেলতে যাওয়া প্রথম মহিলা ফুটবলার কে। উঃ সাবিনা খাতুন, বাড়ি সাতক্ষীরা সদরে।
৬৯। বাংলাদেশে শিশুরোগ চিকিৎসার পথিকৃৎ (Father of the peadiatrics) বলা হয় কাকে। উঃ জাতীয় অধ্যাপক এম আর খানকে।
৭০। বাংলাদেশের প্রথম মহিলা সংসদ সদস্য কে। উঃ সৈয়দা রাজিয়া ফয়েজ, সাবেক মহিলা-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী।
৭১। বাংলাদেশের প্রথম খ্রিষ্টান গির্জা কোথায় স্থাপিত হয়। উঃ ঈশ্বরীপুর গির্জা বাংলাদেশের প্রথম গির্জা।
৭২। সাতক্ষীরার বিখ্যাত কয়েকজন ব্যক্তির নাম বলুন। উঃ খান বাহাদুর আহসানুল্লাহ রহঃ, কবি সিকান্দার আবু জাফর, সাহিত্যিক মোহাম্মাদ ওয়াজেদ আলী, জাতীয় অধ্যাঃ ডাঃ এম আর খান, সাংবাদিক আবেদ খান ও তোয়াব খান প্রমুখ।
৭৩। সাতক্ষীরার প্রধান দর্শনীয় কয়েকটি স্থান কি কি। উঃ ম্যানগ্রোভ সুন্দরবন, মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত, শ্যামনগর জমিদার বাড়ি, নলতা রওজা শরীফ ও মোজাফ্ফর গার্ডেন সাতক্ষীরা।
৭৪। সাতক্ষীরার অন্যতম কয়েকটি পূরাকির্তী কোনগুলো। উঃ রাজা প্রতাপাদিত্যেরর বাড়ি, ঈশ্বরীপুর হাম্মাম খানা, জাহাজঘাট দূর্গ, প্রবাজপুর শাহী মসজিদ, টাউন শ্রীপুর জমিদারবাড়ি, সোনাবাড়িয়া মঠ, শ্যামসুন্দর সন্দির, তেতুলিয়া মসজিদ, ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির, মায়েরবাড়ি পঞ্চমন্দির।
৭৫। সাতক্ষীরা সরকারী কলেজ কত সালে স্থাপিত এবং এর আঞ্চলিক নাম কি। উঃ ১৯৪৬ সালে, স্থানীয় ভাষায় রাজার বাগান কলেজ বলা হয়।
৭৬। উপমহাদেশে বোর্ড পরীক্ষায় নামের পরিবর্তে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের প্রবর্তক কে। উঃ খান বাহাদুর আহসান উল্লাহ রহঃ।
৭৭। বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানবী কে। উঃ শিরিন আক্তার (সদর সাতক্ষীরা)
৭৮। বাংলাদেশ আহলে হাদীস এর প্রতিষ্ঠতা কে। উঃ ড:আসাদুল্লাহ আল গালিব (সাতক্ষীরা)
৭৯। দৈনিক কাফেলা ও প্রত্রদুতের প্রতিষ্ঠতা কে। উঃ আব্দুল মোতালেব ও সম আলাউদ্দিন।
৮০। মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের প্রতিষ্ঠতা কে। উঃ ক্যাপ্টেন শাহজাহান মাস্টার (সাব সেক্টর কমান্ডার)
৮১। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে। উঃ আজিজুন নেছা খাতুন (সাতক্ষীরা)
৮২। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাতক্ষীরার সর্বপ্রথম খেলোয়ার কে। উঃ কাজী জিয়াউর রশীদ রূপম।

06/08/2015
নোটিশএত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নবম, দশম (২য় শিফট সহ) একাদশ, দ্বাদশ শ্রেণির বৃত্তিধারি (নিত...
28/07/2015

নোটিশ
এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নবম, দশম (২য় শিফট সহ) একাদশ, দ্বাদশ শ্রেণির বৃত্তিধারি (নিতিমালানুযায়ী) ছাত্র-ছাত্রীদের বৃত্তির টাকা আগামী ২৭/০৭/১৫ খ্রি: তারিখ হতে ১৮/০৮/১৫ খ্রি: তারিখ পর্যন্ত হিসাব শাখায় প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উক্ত সময়ের মধ্যে বৃত্তির টাকা গ্রহনে ব্যর্থ হলে চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা প্রদান করা হবে।
উক্ত কর্ম সম্পাদনের সময় বিভাগীয় প্রধান/প্রতিনিধির উপস্থিতিতে ছাত্র-ছাত্রীদের বৃত্তির টাকা প্রদান করা হবে। এজন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান/শিক্ষক/প্রতিনিধিবৃন্দের হিসাব শাখাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।

#বিতরনের_তারিখ
(১) নবম শ্রেণি ১ম ও ২য় শিফট ২৬/০৭/১৫ খ্রি: - ২৭/০৭/১৫ খ্রি: পর্যন্ত
(২) দশম শ্রেণি ১ম ও ২য় শিফট ২৮/০৭/১৫ খ্রি: - ২৯/০৭/১৫ খ্রি: পর্যন্ত
(৩) একাদশ শ্রেণি (৪ ট্রেড) ৩০/০৭/১৫ খ্রি: - ০১/০৮/১৫ খ্রি: পর্যন্ত
(৪) দ্বাদশ শ্রেণি (৪ ট্রেড) ০২/০৮/১৫ খ্রি: - ০৩/০৮/১৫ খ্রি: পর্যন্ত

#বিতরণ:
(১-৪) বিভাগীয় প্রধান/প্রতিনিধি/জে.ইলেক/কম্পিউটার/ফার্ম/আরএসি/নন টেকনিক বিভাগীয় প্রধান -- অত্র প্রতিষ্ঠান
(৫) একাডেমিক ইনচার্জ -- অত্র প্রতিষ্ঠান
(৬) হিসাব বিভাগ -- অত্র প্রতিষ্ঠান
(৭) নোটিশ বোর্ড -- অত্র প্রতিষ্ঠান
(৮) সংরক্ষন নাঈ

03/07/2015

-নোটিশ-

এত দ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১/০৭/১৫ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে। আগামী ২২/০৭/১৫ তারিখ হইতে যথারিতি বিদ্যালয়ের সকল কার্যক্রম পালিত হইবে।

উল্লেখ এই সময় বিদ্যালয়ের অফিস খোলা থাকিবে।

Some student in fornt STSC.
02/07/2015

Some student in fornt STSC.

Most popular teacher and man (SHAFIQ ISLAM) of STSC.
02/07/2015

Most popular teacher and man (SHAFIQ ISLAM) of STSC.

chemistry teacher-(Abul Kalam Azad) of  "satkhira technical school and college" and her wife(Jhimur) of Collage tour 201...
02/07/2015

chemistry teacher-(Abul Kalam Azad) of "satkhira technical school and college" and her wife(Jhimur) of Collage tour 2010.

Address

Satkhira Technical School And College
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Technical School And College, Satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share