28/08/2026
আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে NITER-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা তরুণ গবেষক দলের আরও একটি গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে স্বনামধন্য বিজ্ঞানভিত্তিক প্রকাশনা সংস্থা The Royal Society of Chemistry (RSC)-এর জার্নাল RSC Advances এ প্রকাশিত হয়েছে। জার্নালটির কোয়ার্টাইল ইনডেক্সিং Q1 , যার বর্তমান ইমপ্যাক্ট ফ্যাক্টর 6.1।
এটি আমাদের তরুণ গবেষক দলের জন্য বিশেষভাবে আনন্দ ও গর্বের বিষয়, কারণ Springer Nature-এ গবেষণাপত্র প্রকাশের পর এবার RSC Advances-এ প্রকাশিত হলো দলের ২য় আন্তর্জাতিক গবেষণাপত্র। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশনা আমাদের গবেষক দলটির গবেষণার প্রতি নিষ্ঠা, পরিশ্রম ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
উক্ত গবেষণা পত্রটির বিষয়বস্তু ছিল হাই পটেনশিয়াল ম্যাটেরিয়াল ব্যবহার করে Lead-free সোলার সেল এর মান ও কার্যক্ষমতা উন্নয়ন। গবেষণা পত্রটির শিরোনাম: “Intelligent engineering of Cs2AgBi0.75Sb0.25Br6 lead-free perovskite solar cells via machine learning-based optimization of charge transport materials and fabrication parameters”
এক্ষেত্রে তারা কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাই পটেনশিয়াল ম্যাটেরিয়াল শনাক্তকরণ, এছাড়াও Data Analysis এবং Machine Learning(ML) ব্যবহার করে উক্ত সোলার সেল এর উচ্চ কার্যক্ষমতার সম্ভাব্যতা যাচাই করতে সক্ষম হয়েছে।
এই অসামান্য অর্জনে আমাদের শিক্ষার্থী এবং তরুণ গবেষকগণ হলেন- মো: মেরাজ আলী (১০ম ব্যাচ, EEE), ইমরান হোসেন (১১তম ব্যাচ, TE), এবং মো: মশিউর রহমান (১৩তম ব্যাচ, EEE)।
গবেষণাটির সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধায়নে ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) বিভাগের সম্মানিত শিক্ষক Ihtesham Ibn Malek (Lecturer) এবং Md. Ibrahim Ahmed (Lecturer), উনাদের দূরদর্শিতা এবং তত্ত্বাবধায়নে এই অসামান্য অর্জন সম্ভব হয়েছে।
এধরনের আন্তর্জাতিক মানের গবেষণা পত্র প্রকাশনা আমাদের প্রিয় প্রতিষ্ঠান NITER-এর গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে গবেষণামুখী হতে গভীরভাবে উৎসাহিত করবে।
আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক শিক্ষকবৃন্দ এবং তরুণ গবেষক দলের এই অসামান্য অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!