04/09/2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আজ বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, গাইবান্ধা’র (গাইবান্ধা ১,২,৩,৫) সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. খন্দকার জিয়াউল ইসলাম, এবি টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনজুরুল হক সাচ্ছাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।