জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম Jamia Kasimia Ashraful Ulum

  • Home
  • Bangladesh
  • Savar
  • জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম Jamia Kasimia Ashraful Ulum

জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম  Jamia Kasimia Ashraful Ulum খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবীব হাফিজাহুল্লাহ-র প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।

22/01/2026

মাওলানা জুনায়েদ আল হাবীবকে বুকে জড়িয়ে নিলেন তারেক রহমান।

১৫ জানুয়ারি ২০২৬ঈ.
15/01/2026

১৫ জানুয়ারি ২০২৬ঈ.

১৩ জানুয়ারি ২০২৬ঈ. মঙ্গলবার।আজকে সারাদিনের প্রোগ্রাম।খেজুর গাছে ভোট দিলে ধানের শীষে জমা হবে।
13/01/2026

১৩ জানুয়ারি ২০২৬ঈ. মঙ্গলবার।
আজকে সারাদিনের প্রোগ্রাম।
খেজুর গাছে ভোট দিলে
ধানের শীষে জমা হবে।

11/01/2026
09/01/2026

সরাইল আশুগঞ্জে খেজুর গাছেই ধানের শীষ।
সরাইল বিএনপির সেক্রেটারী এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতব্রাহ্মণবাড়িয়া জেলার তালশহর এ...
08/01/2026

ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার তালশহর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহজাহান সিরাজ, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সভাপতি, আশুগঞ্জ উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনের ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামা মাশায়েখ সমর্থিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা জুনায়েদ আল হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ জাবির হোসেন, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মোবারক হোসেন, মোঃ কামাল হোসেন জয়, সোহরাব উদ্দিন ফরহাদ, হাজী মোঃ আলমগীর খাঁ, মোঃ শামসুল হক, মোঃ নোয়াব আলী মুন্সী, হাজী রাসেল আহমেদ পাটোয়ারী ও শেখ মুহাম্মদ শামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

08/01/2026

সরাইল আশুগঞ্জে খেজুর গাছেই ধানের শীষ।
১২ তারিখ সারাদিন খেজুর গাছে ভোট দিন।

সরাইল উচালিয়াপাড়া মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ উল...
08/01/2026

সরাইল উচালিয়াপাড়া মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ উলামা মাশায়েখ সমর্থিত ও বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের পক্ষে সকলেই কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নির্বাচন পরিচালনার জন্য কমিটি করার প্রস্তাবনা পেশ করেন।

*সরাইলে মাওলানা জুনায়েদ আল হাবিবের নির্বাচনী কার্যালয়ে শীর্ষ আলেম মুফতি মোবারক উল্লাহর উপস্থিতি**আসন্ন নির্বাচনকে কামি...
08/01/2026

*সরাইলে মাওলানা জুনায়েদ আল হাবিবের নির্বাচনী কার্যালয়ে শীর্ষ আলেম মুফতি মোবারক উল্লাহর উপস্থিতি*

*আসন্ন নির্বাচনকে কামিয়াব ও সফল করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান*

সরাইল প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের বিএনপি–জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (দাঃবাঃ)-এর সরাইলস্থ নির্বাচনী কার্যালয়ে আজ ৭ জানুয়ারি ২০২৬ উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষস্থানীয় আলেম, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ সাহেব।

এ সময় মুফতি মোবারক উল্লাহ সাহেব মাওলানা জুনায়েদ আল হাবিবের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কামিয়াব ও সফল করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।

মুফতি মোবারক উল্লাহ সাহেব বলেন, “এই সময়ে পারস্পরিক ঐক্য ও সমন্বয়ই বিজয়ের প্রধান চাবিকাঠি। সবাইকে একসাথে কাজ করতে হবে, ইনশাআল্লাহ সফলতা আসবেই।”

উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তাঁর বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় মাওলানা জুনায়েদ আল হাবিব (দাঃবাঃ) মুফতি মোবারক উল্লাহ সাহেবের উপস্থিতি ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আলেম-উলামা ও জনগণের সম্মিলিত সমর্থনই ইনশাআল্লাহ বিজয়কে ত্বরান্বিত করবে।

আশুগঞ্জের দুর্গাপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিতআশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ...
08/01/2026

আশুগঞ্জের দুর্গাপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জ উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ ৮ জানুয়ারি ২০২৬ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব (দাঃবাঃ)।

প্রধান অতিথি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সময়। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তবে কোনো অবস্থাতেই যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত না হয়—এ বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”

মাওলানা জুনায়েদ আল হাবিব আরো বলেন, বেগম খালেদা জিয়া (রহ.) ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটাধিকার রক্ষার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরবাসীসহ সরাইল–আশুগঞ্জ এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উপহার দিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া (রহ.)-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সভাপতি জাকির হোসেন জাকির, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সী, আরাফাত বাবু, আলমগীর খাঁসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

Address

Savar
SAVAR,BIRULIA,KOMLAPUR,

Telephone

+8801970454269

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম Jamia Kasimia Ashraful Ulum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share