27/08/2020
২০২০-২০২১ শিক্ষাবর্ষে #একাদশ_শ্রেণিতে_ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতিঃ
“নির্বাচিত শিক্ষার্থীদের ২৬/০৮/২০২০ তারিখ হতে ৩০/০৮/২০২০ তারিখ রাত ৮:০০ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২০০/= টাকা ( ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।”
#কলেজ_ভর্তি_বিষয়ে_গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
★ কলেজে চান্স পেয়েছি এখন কিভাবে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবো?
👉 মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২০০/= টাকা (উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে পারবেন।
★ মাইগ্রেশন কি? কিভাবে করতে হয়?
👉 প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করলে সর্বোচ্চ ২ (দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে অর্থাৎ প্রাথমিক নিশ্চায়নের পরও সর্বোচ্চ ২ (দুই) বার একজন শিক্ষার্থীর কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে। প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে। মাইগ্রেশনে নতুন কলেজ আসলে আগের কলেজে ব্যাক করা যাবে নাহ। মাইগ্রেশনে নতুন কলেজ না আসলে আগের কলেজে ভর্তি হতে পারবেন।
★ ১ম পর্যায়ের ফলাফলে কোন কলেজে নির্বাচিত হয়নি। সেক্ষেত্রে কি করণীয়?
👉 সেক্ষেত্রে আপনি আবার ২য় পর্যায়ে নতুন করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কোন ফি প্রদান করতে হবেনা। ২য় পর্যায়ের আবেদন গ্রহনঃ ৩১/০৮/২০২০ইং তারিখ থেকে ০২/০৯/২০২০ইং তারিখ (রাত ৮ঃ০০ পর্যন্ত)
১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ ৪ সেপ্টেম্বর রাত ৮ঃ০০ টায়
★ প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করলে,পরে আবার আবেদন করতে পারবো?
👉 নাহ পারবেন নাহ! একবার ভর্তি নিশ্চায়ন করলে নতুন করে আর আবেদন করা যাবে নাহ!
★ ১ম পর্যায়ে কলেজ নিশ্চায়ন না করি অথবা যে কলেজে চান্স হয়ছে আমার পছন্দ না,এখানে পড়তে চাই নাহ সেক্ষেত্রে কি করণীয়?
👉 ১ম পর্যায়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন না করলে আপনার প্রাথমিক নিশ্চায়ন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে ২য় পর্যায়ে আপনাকে আবার রেজিষ্ট্রেশন ফি দিয়ে নতুন করে আবেদন করতে হবে! নতুন করে কলেজ সিলেকশন করতে পারবেন!
***শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৩/০৯/২০২০ইং হতে ১৫/০৯/২০২০ইং তারিখ পর্যন্ত***